Explore with a sailor

Explore with a sailor I am sailor & travel around the world. Let’s sail & travel with me through my eyes.

পরীক্ষার আগের রাতে যা মুখস্থ করেছিলে, তার কতটুকু এখন মনে আছে? সত্যি করে বলো। বেশিরভাগটাই ভুলে গেছো, তাই না? কারণ মুখস্থ ...
05/09/2026

পরীক্ষার আগের রাতে যা মুখস্থ করেছিলে, তার কতটুকু এখন মনে আছে? সত্যি করে বলো। বেশিরভাগটাই ভুলে গেছো, তাই না? কারণ মুখস্থ করা জিনিস ব্রেনে বেশিদিন থাকে না। পরীক্ষার হল থেকে বের হওয়ার সাথে সাথে বেশিরভাগ হাওয়া হয়ে যায়।

কিন্তু কিছু জিনিস আছে যা তুমি বছরের পর বছর মনে রাখো। কেন? কারণ সেগুলো তুমি মুখস্থ করোনি, বুঝেছিলে।

আজকে এমন একটা টেকনিক বলবো যেটা দিয়ে যেকোনো কঠিন জিনিস মুখস্থ ছাড়াই সারাজীবন মনে রাখতে পারবে। এই টেকনিকের নাম ফাইনম্যান টেকনিক।

রিচার্ড ফাইনম্যান নামে একজন পদার্থবিজ্ঞানী ছিলেন। নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাকে বলা হতো দ্য গ্রেট এক্সপ্লেইনার। কারণ তিনি পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিসগুলোও এত সহজ করে বোঝাতে পারতেন যে যেকোনো সাধারণ মানুষ বুঝে ফেলতো। তার এই ক্ষমতার পেছনে একটা পদ্ধতি ছিল। সেটাই আজকে তোমাকে বলছি।

পদ্ধতিটা মাত্র চারটা ধাপের।
প্রথম ধাপ, যে জিনিসটা শিখতে চাও সেটা একটা কাগজে লেখো। তারপর নিজেকে কল্পনা করো তুমি একটা বারো বছরের বাচ্চাকে জিনিসটা বোঝাচ্ছো।
খেয়াল করো, বারো বছরের বাচ্চা। কোনো কঠিন শব্দ চলবে না। কোনো জারগন চলবে না। কোনো ভারী ভারী টার্ম চলবে না। একদম সহজ ভাষায় বোঝাতে হবে, যেভাবে একটা বাচ্চা বুঝবে। কেন বাচ্চা? কারণ বাচ্চাকে বোঝাতে গেলে তুমি লুকাতে পারবে না। বড়দের সামনে কঠিন শব্দ বলে ভাব নেওয়া যায়। কিন্তু বাচ্চার সামনে না। বাচ্চাকে সহজ করে বলতেই হবে। আর সহজ করে বলতে গেলে তোমাকে জিনিসটা আসলেই বুঝতে হবে।

দ্বিতীয় ধাপ, বোঝাতে গিয়ে দেখবে কোথায় কোথায় তুমি আটকে যাচ্ছো।
এই আটকে যাওয়াটাই সোনার খনি। কারণ যেখানে তুমি আটকে যাও, ঠিক সেখানেই তোমার আসল দুর্বলতা। তুমি ভেবেছিলে জিনিসটা বুঝেছো, কিন্তু বোঝাতে গিয়ে দেখলে পারছো না। মানে আসলে বুঝোনি, শুধু বোঝার ভান করেছিলে। এই জায়গাগুলো চিহ্নিত করো। এইগুলোই তোমার ফোকাস করার জায়গা।

তৃতীয় ধাপ, যেখানে আটকে গেছো সেখানে ফিরে যাও। বই খোলো, ভিডিও দেখো, আবার পড়ো। যতক্ষণ না সেই অংশটা পরিষ্কার হয়। এটাই আসল শেখা। কারণ এখন তুমি এলোমেলোভাবে সব পড়ছো না। তুমি ঠিক জানো কোন জায়গাটা তোমার দুর্বল, আর সেই জায়গাটাই ঠিক করছো। এটা টার্গেটেড শেখা। অনেক বেশি কার্যকর।

চতুর্থ ধাপ, আবার শুরু থেকে বোঝাও। এবার আরো সহজ করে। যদি এখনো কোনো কঠিন শব্দ থাকে, সেটা আরো সহজ করো। যদি কোনো অংশ জটিল লাগে, সেটা ভেঙে ছোট করো।
যখন তুমি পুরো জিনিসটা একটা বাচ্চাকে বোঝানোর মতো সহজ করে বলতে পারবে, তখন বুঝবে তুমি জিনিসটা সত্যিকারভাবে শিখে ফেলেছো।
এই চারটা ধাপ। এটুকুই।

এখন প্রশ্ন হলো এটা কাজ করে কেন?
কারণ একটা গবেষণা আছে, নাম প্রোটেজ ইফেক্ট। এতে দেখা গেছে, যখন তুমি কোনো কিছু শেখো এই উদ্দেশ্যে যে সেটা তুমি অন্যকে শেখাবে, তখন তুমি অনেক গভীরভাবে শেখো, অনেক বেশি মনে রাখো। কারণ শেখানোর জন্য তোমাকে জিনিসটা সংগঠিত করতে হয়, সহজ করতে হয়, বুঝতে হয়।

মুখস্থ করা আর বোঝার মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
মুখস্থ করা মানে তথ্যটা মাথার উপরিভাগে ভাসিয়ে রাখা। একটু ধাক্কা লাগলেই পড়ে যায়। কিন্তু বোঝা মানে তথ্যটা মাথার গভীরে গেঁথে দেওয়া। এটা সহজে যায় না।

তুমি কি সাইকেল চালানো ভুলে গেছো? না। কারণ তুমি সেটা মুখস্থ করোনি, বুঝেছিলে, হাতেকলমে শিখেছিলে। ঠিক তেমনি যে জিনিস তুমি বুঝে শেখো, সেটা সাইকেল চালানোর মতো সারাজীবন থাকে।

এখন একটা প্র্যাকটিক্যাল কাজ দিই।
তুমি এখন যা শিখছো, সেটা যাই হোক, একটা কঠিন টপিক নাও। প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট, পড়ার একটা অধ্যায়, যেকোনো কিছু। এবার একটা কাগজ নাও। কল্পনা করো তোমার ছোট ভাই বা বোন সামনে বসে আছে, বারো বছর বয়স। তাকে জিনিসটা বোঝাও, লিখে লিখে। দেখবে কোথায় আটকাচ্ছো। সেখানে ফিরে যাও। ঠিক করো। আবার বোঝাও।
এই একটা অভ্যাস তোমার শেখার পুরো ধরন বদলে দেবে।

কারণ ফাইনম্যান একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তুমি যদি কোনো কিছু সহজ করে বোঝাতে না পারো, তাহলে তুমি আসলে সেটা বোঝোনি।
এই একটা লাইন মাথায় গেঁথে নাও। পরের বার যখন মনে হবে আমি তো বুঝে ফেলেছি, তখন নিজেকে পরীক্ষা করো। কাউকে বোঝাও, বা কল্পনায় বোঝাও। যদি সহজে বোঝাতে পারো, তুমি জানো। যদি না পারো, তুমি এখনো জানো না।

এখনকার দিনে কোনকিছু ভালভাবে বোঝাটাই আসল, আর এই বোঝার ক্ষমতাটাই ভবিষ্যতে তোমাকে অন্যদের থেকে আলাদা করবে।
Jhankar Mahbub

11/08/2026

Architectural perfection meets nature. 🌿 Architecture and water in complete harmony at the HSBC Rain Vortex.
​📍 Jewel Changi Airport, Singapore

17/06/2026

It’s just so good to see you on the field .

02/06/2026

Who said ships have to be boring? This hull color is an absolute mood. ⚓✨

21/04/2026

A ship shipping ship shipping ship :D #

Dirección

Campana
B 2804

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Explore with a sailor publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Atajos

Compartir