15/08/2026
🇮🇳 Happy Independence Day 🇮🇳
ইন্দোরকে কেন বারবার “Cleanest City of India” বলা হয়?
স্বাধীনতার 80 বছর — এবার আমাদের শহরগুলোকেও আরও সুন্দর করে তোলার অঙ্গীকার।
আজ স্বাধীনতা দিবসে একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।
কয়েকদিন আগে ইন্দোর ঘুরতে গিয়ে এই প্রশ্নের একটা দারুণ উত্তর পেলাম Chappan Dukan-এ।
Chappan Dukan—নামেই যার পরিচয়। 56টি দোকান ও নানা ধরনের খাবারের এক বিশাল food destination। এখানে আছে Vijay Chat House, Johnny Hot Dog, Madhuram Sweets, Chakachak Corn Chat, Sam’s Momos-এর মতো জনপ্রিয় দোকান।
দইবড়া, পাপড়ি চাট, হট ডগ, বার্গার, পিজ্জা থেকে শুরু করে নানা ধরনের street food আর drinks—খাবারের অপশনও প্রচুর।
খাবারের স্বাদ বা বৈচিত্র্য নিয়ে কোনো তুলনায় যাব না। আমার কাছে বাংলার street food-এর বৈচিত্র্য আর স্বাদ এখনও অন্যরকম ❤️
কিন্তু Chappan Dukan-এ যে জিনিসটা আমাকে সত্যিই অবাক করেছে, সেটা হল পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা।
এত মানুষ, এত দোকান, এত ভিড়—তারপরেও কী সুন্দর একটা system!
স্টিলের প্লেটে নির্দিষ্ট নম্বর, প্লেট রাখার জন্য নির্দিষ্ট জায়গা, পর্যাপ্ত trash bin, এমনকি wet waste আর dry waste আলাদা করে ফেলার ব্যবস্থাও রয়েছে।
আর সবচেয়ে ভালো লাগার বিষয়—শুধু ব্যবস্থা করেই রাখা হয়নি, মানুষও সেই ব্যবস্থার অংশ হয়ে গেছেন।
140 কোটিরও বেশি মানুষের এই দেশে, এত শহর আর এত বৈচিত্র্যের মধ্যে বছরের পর বছর দেশের পরিচ্ছন্নতম শহরগুলোর শীর্ষে থাকা not a matter of joke!
তাই অন্য শহরের সঙ্গে তুলনা নয়—ইন্দোর থেকে আমাদের একটা জিনিস শেখার আছে।
আমরা কি নিজেদের শহরকেও আরও পরিষ্কার, সুন্দর এবং tourist-friendly করে তোলার একটা বড় লক্ষ্য নিতে পারি না?
আমার নিজের শহর কলকাতার কথাই যদি বলি, কলকাতাতেও সাম্প্রতিক সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে যে নতুন উদ্যোগ এবং ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
আমি স্বপ্ন দেখি একদিন কলকাতাকে শুধু “City of Joy” নয়, আরও পরিষ্কার ও সুন্দর শহর হিসেবেও দেখতে।
আর শুধু কলকাতা কেন?
আপনার শহরও পারে। ❤️
পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়। আমরা নিজেরা যেখানে আবর্জনা ফেলি, সেটা সঠিক জায়গায় ফেলি, waste segregation-কে গুরুত্ব দিই—ছোট ছোট এই অভ্যাসগুলোই একদিন বড় পরিবর্তন আনতে পারে।
আর সত্যি কথা বলতে—
পরিষ্কার একটা জায়গায় বসে খাবার খাওয়ার , নিশ্বাস নেওয়ার, বাস করার আনন্দটাই আলাদা! 😍
এবার আপনাদের বলুন—
আপনার শহর কতটা পরিষ্কার?
আপনার শহরের কোন জায়গাটা সবচেয়ে ভালোভাবে maintain করা হয়? আর কোথায় আরও উন্নতি দরকার বলে মনে হয়?
কমেন্টে শুধু আপনার শহরের নাম আর আপনার অভিজ্ঞতাটা লিখে জানান। 👇
দেখি, আমাদের এই পোস্টের কমেন্টেই ভারতের কতগুলো শহরের গল্প উঠে আসে!
আর ইন্দোর গেলে Chappan Dukan-এ খাবার অবশ্যই ট্রাই করবেন। তবে শুধু খাবার নয়—একবার চারপাশটাও দেখবেন। ❤️
এই অভিজ্ঞতাটাই আমার আগামী Vlog-এ আরও বিস্তারিতভাবে তুলে ধরছি। ভিডিওটা এখন এডিট করছি—খুব শিগগিরই আসছে আমার YouTube channel Go With AJ-তে।
এই স্বাধীনতা দিবসে আমার একটাই আশা—আমাদের প্রত্যেকের শহর আরও পরিষ্কার, সুন্দর এবং বাসযোগ্য হয়ে উঠুক।
Happy Independence Day! 🇮🇳
Jai Hind🙏