Ovimani Sohor ツ

Ovimani Sohor ツ আম্মু নাস্তা আনো, মেহমান আসছে আমার প্রোফাইল দেখতে। 🙂

🐟 আজ মাছ কাটতে বসেছিলাম।আমাকে মাছ কাটতে দেখে নানু পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন—💬 “এতদিন তোর মা যখন তোর গায়ে হাত তুলতো,...
03/08/2026

🐟 আজ মাছ কাটতে বসেছিলাম।

আমাকে মাছ কাটতে দেখে নানু পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন—

💬 “এতদিন তোর মা যখন তোর গায়ে হাত তুলতো, তখন বলতাম—
‘এত বড় মেয়ের গায়ে হাত তুলিস কেন রে?’
আজকে তোকে মাছ কাটতে দেখে বুঝলাম, কেন তুই দিনে চার-পাঁচবার উত্তম-মধ্যম খাস!” 😭😂

🥹 নানু তো এই বলে খালাস!

👀 ওদিকে তাকিয়ে দেখি—
আম্মু অলরেডি হাতে জুতা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে! 👡😨

😰 যখন-তখন পিঠে কয়েক ঘা বসিয়ে দেবে!

🙄 অথচ এখানে আমার কোনো দোষই নেই।
আমি শতভাগ নির্দোষ! 😌

👨‍👩‍👧‍👧 আমরা সংসারে চারজন মানুষ।

🐟 তাই পুরো একটা মাছকে বুদ্ধি করে চার টুকরো করেছি।

🧠 এতে সংসারে উন্নতি হবে না?

🤷‍♀️ কিন্তু আম্মু বুঝছে না!

😒 উল্টো খালি কয়েকটা দিতে চায়!

🤧 [ বি:দ্র : ইহা একটি ছোট্ট পুঁটি মাছ..! ]


🐍 পৃথিবীতে এমন একটি সাপ আছে, যার শরীর প্রতি সেকেন্ডে ০.৫ সেমি বৃদ্ধি পায়।📏 প্রতি ২০০ সেকেন্ডে এটি ১ মিটার পর্যন্ত লম্বা...
01/08/2026

🐍 পৃথিবীতে এমন একটি সাপ আছে, যার শরীর প্রতি সেকেন্ডে ০.৫ সেমি বৃদ্ধি পায়।

📏 প্রতি ২০০ সেকেন্ডে এটি ১ মিটার পর্যন্ত লম্বা হয়!

😱 কিন্তু মজার ব্যাপার হলো—
যখনই এর মুখ নিজের শরীরের কোনো অংশ স্পর্শ করে, তখনই এটি মারা যায়!

🐍 এটি বিশ্বের একমাত্র সাপ,

📱এই সাপটি পাওয়া যায় পুরোনো Nokia মোবাইলের জনপ্রিয় Snake গেমে। 🎮

–Collected


🏠 স্বামী আর স্ত্রীর মধ্যে সারাদিন ধুমসে ঝগড়া চলে।😅 কিন্তু অদ্ভুত ব্যাপার হলো—তাদের পাশের ফ্ল্যাট থেকে সারাদিন-রাত শুধু হ...
30/07/2026

🏠 স্বামী আর স্ত্রীর মধ্যে সারাদিন ধুমসে ঝগড়া চলে।

😅 কিন্তু অদ্ভুত ব্যাপার হলো—
তাদের পাশের ফ্ল্যাট থেকে সারাদিন-রাত শুধু হাসাহাসির শব্দ শোনা যায়!

🤔 স্বামী একদিন আর কৌতূহল ধরে রাখতে না পেরে পাশের বাসার ভদ্রলোককে ডেকে বললেন—
💬 “আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি?”

💬 “আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে তো সারাদিন ঝগড়া-ঝাঁটি লেগে থাকে। আর আপনাদের বাসা থেকে সবসময় হাসির শব্দ পাই!”

💬 “আচ্ছা, আপনারা ঝগড়া না করে এত সুখে কীভাবে থাকেন বলুন তো?”

😐 কথাটা শুনে ভদ্রলোক একটু রেগে বললেন—
💬 “কে বলেছে আমরা সুখে আছি?”

💬 “আর আমরা যে ঝগড়া করি না, সেটাই বা আপনাকে কে বলল?”

😳 স্বামী বেচারা অবাক হয়ে বললেন—
💬 “ইয়ে মানে… আপনারা ঝগড়া করেন!”

💬 “তাহলে যে আপনাদের বাসা থেকে সবসময় হাসির আওয়াজ শুনতে পাই…?”

😮‍💨 ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন—
💬 “আরে ধুর ভাই! আমার বউয়ের সাথে তো আমার সবসময়ই তুমুল ঝগড়া লেগে থাকে।”

💬 “আর ঝগড়া হলেই ও হাতের কাছে যা পায়, আমার দিকে ছুঁড়ে মারে।”

🥺 “আমার গায়ে লাগলে ও হাসে…

🥹 আর না লাগলে আমি হাসি!”


🙂 প্রাইমারিতে পড়ার সময় একটা মেয়েকে ভীষণ পছন্দ করতাম।😊 মেয়েটাও বিষয়টা বুঝত।🤭 তার হাবভাব দেখে মনে হতো,আরেকটু চেষ্টা করলেই ...
28/07/2026

🙂 প্রাইমারিতে পড়ার সময় একটা মেয়েকে ভীষণ পছন্দ করতাম।

😊 মেয়েটাও বিষয়টা বুঝত।

🤭 তার হাবভাব দেখে মনে হতো,
আরেকটু চেষ্টা করলেই হয়তো পটে যাবে!

💬 একদিন মেয়েটি নিজে থেকেই এসে বলল—
🥰 “আমাকে তোমার সাইকেলের পেছনে তুলবা?”

🥹 সেই কথা শুনে আমি তো খুশিতে আটখানা!

😌 পারলে ওর পুরো চৌদ্দগোষ্ঠীকে আজ সাইকেলে বসিয়ে পুরো গ্রাম ঘুরে আসি!

🚲 মেয়েটি পেছনে বসল,
আমি টান দিলাম।

😵‍💫 অতি উত্তেজনায় ১০ মিটারের মতো যাওয়ার পর—
💥 সাইকেলসহ দুজনে সোজা ধানক্ষেতে! 🌾😩

🤦‍♂️ এরপর যা হওয়ার তাই হলো।
🤧 মানে… আমাদের আর কিছুই হলো না।

💔 সেখানেই ইতি ঘটল আমাদের সেই প্রেমের গল্পের।

⏳ অনেক বছর পর…
👀 আজ হঠাৎ সেই মেয়েটির সাথে আবার দেখা!

🛵 দেখলাম, সে একটা সুন্দর স্কুটি কিনেছে।

😊 আমাকে দেখে মিষ্টি হেসে বলল—
💬 “এসো, তোমাকে বাসায় পৌঁছে দিই!”

😌 আমি হেসে বললাম—
💬 “ধন্যবাদ… সব ঋণ পরিশোধ করতে নাই।” 🤣


📱 একদিন আব্বু বেশ ভাব নিয়ে আম্মুকে বললেন—💬 “ইউটিউবে আজকাল সব পাওয়া যায়, সব!তুমি কী দেখতে চাও বলো? শুধু মুখে বলবে, আর আমি...
26/07/2026

📱 একদিন আব্বু বেশ ভাব নিয়ে আম্মুকে বললেন—
💬 “ইউটিউবে আজকাল সব পাওয়া যায়, সব!
তুমি কী দেখতে চাও বলো? শুধু মুখে বলবে, আর আমি এক তুড়ি মেরেই বের করে দেব!” 😎

😏 আম্মু একটু হেসে বললেন—
💬 “হুঁ, তুমি আর পারবা!”

😌 আব্বু চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন—
💬 “৫০০ টাকার বাজি! যদি দেখাতে না পারি, তবে আমি তোমাকে ৫০০ টাকা দেব। আর যদি দেখাতে পারি, তুমি আমাকে ৫০০ টাকা দেবে। রাজি?” 💸

🙂 আম্মু বললেন—
💬 “ঠিক আছে…”

আব্বু বললেন–
কি দেখতে চাও বলো..!

তারপর আম্মু একদম শান্ত গলায় বললেন—
💬 “ইউটিউবে আমার ভবিষ্যতের দুই মেয়ে-জামাইকে একটু খুঁজে দেখাও দেখি!” 😌

📴 ব্যস! কথাটা শোনার পর—
👨‍👧 আব্বু আর কবি… দুজনই সেদিন সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিলেন! 🤣

😅 এরপর আর আব্বুর নতুন করে কিছু বলার প্রয়োজন হয়নি।

💸 আম্মু নিজ দায়িত্বে আব্বুর পকেট থেকে ৫০০ টাকা গায়েব করে দিয়েছিলেন।


26/07/2026

যেথা তোমার বিচরণ.!

Ovimani Sohor ツ

🛍️ স্বামী বাজার থেকে বাসায় ফিরে বেশ ভাব নিয়ে বউয়ের হাতে একটা “লাক্স” সাবান তুলে দিল।😳 বউ তো অবাক! জিজ্ঞেস করল—💬 “হঠাৎ সা...
25/07/2026

🛍️ স্বামী বাজার থেকে বাসায় ফিরে বেশ ভাব নিয়ে বউয়ের হাতে একটা “লাক্স” সাবান তুলে দিল।

😳 বউ তো অবাক! জিজ্ঞেস করল—
💬 “হঠাৎ সাবান কেন?”

😌 স্বামী একটু হাসি দিয়ে বলল—
💬 “আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না? তোমাকে কি আমি মাত্র একটা গোলাপ দিয়ে ছোট করতে পারি, বলো?” 🌹

💬 “তাই তো হাজারো গোলাপের সুগন্ধে ভরা ‘লাক্স’ সাবান নিয়ে এলাম!” 🧼🌹

🥰 বউ মিষ্টি একটা হাসি দিয়ে বলল—
💬 “রোদ থেকে এত ক্লান্ত হয়ে এসেছো, একটু বসো। তোমাকে আমি ঠান্ডা ঠান্ডা একটা শরবত বানিয়ে দিচ্ছি!” 🍹

🙂 স্বামী বলল—
💬 “আচ্ছা!”

⏳ কিছুক্ষণ পর…বউ শরবত নিয়ে এলো..!

🥤 শরবতের গ্লাসে এক চুমুক দিয়েই—

😵‍💫 স্বামী চিৎকার করে উঠল—
💬 “বউ..! এটা কী শরবত দিলে? গলাটা তো একদম জ্বলে গেল!”

😏 বউ খুব চওড়া একটা হাসি দিয়ে বলল—
💬 “তুমি আমার একমাত্র প্রাণপ্রিয় স্বামী! তোমাকে কি আমি মাত্র একটা লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে পারি, বলো?” 🍋

💬 “তাই তো একবারে ‘ভিম-বার’ ঘষে শরবত বানিয়ে দিলাম!” 🧽

💬 “কারণ এতে আছে হাজারো লেবুর শক্তি!” 🍋


🛋️ ড্রইংরুমে যেতেই হঠাৎ চোখ গেল সোফার পাশে।👀 দেখি ফ্লোরে সুন্দর একটা কালচে খেজুর পড়ে আছে!😋 লোভ সামলাতে না পেরে দ্রুত এদি...
24/07/2026

🛋️ ড্রইংরুমে যেতেই হঠাৎ চোখ গেল সোফার পাশে।

👀 দেখি ফ্লোরে সুন্দর একটা কালচে খেজুর পড়ে আছে!

😋 লোভ সামলাতে না পেরে দ্রুত এদিক-ওদিক তাকিয়ে দেখে নিলাম,
কেউ আশেপাশে আছে কি না।

😌 ফাঁকা ময়দান দেখে আর দেরি না করে
সঙ্গে সঙ্গে ‘খেজুরটা’ মুখে পুরে দিলাম!

😳 ঠিক তখনই আম্মা ধপ করে রুমে ঢুকলো।

😨 ফ্লোরে পড়ে থাকা না-ধোয়া খেজুর খাচ্ছি দেখলে
আম্মা নির্ঘাত তুলোধুনা করবে!

😖 সেই ভয়ে এক গিলে খেজুরটা পেটে চালান করে দেওয়ার চেষ্টা করলাম।

🤢 কিন্তু এ কী!

😱 মুখের মধ্যে পৌঁছাতেই টের পেলাম—
‘খেজুরটা’ কেমন যেন এদিক-ওদিক অদ্ভুতভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে!

🥶 আমি কিছু বুঝে ওঠার আগেই—

👡💥 আম্মা হাতে থাকা স্যান্ডেলটা দিয়ে
আমার পিঠে সটান দুই ঘা বসিয়ে দিলেন!

😡 তারপর রাগে গজগজ করতে করতে বললেন—

💬 “সোফার কোণায় একটা তেলাপোকা পড়ে ছিলো।
আমি ওটা মা’রার জন্য স্যান্ডেল আনতে গিয়েছিলাম।
আর তুই কিনা তেলাপোকাটা…”

–Collected & corrected


🍟 পটেটো চিপস আমার বেশ পছন্দের।📚 তো, যে বাচ্চাটাকে পড়াই, গতকাল তার বাসায় গিয়ে দেখি সে তিন প্যাকেট চিপস নিয়ে একবারে রাজকীয...
23/07/2026

🍟 পটেটো চিপস আমার বেশ পছন্দের।

📚 তো, যে বাচ্চাটাকে পড়াই, গতকাল তার বাসায় গিয়ে দেখি সে তিন প্যাকেট চিপস নিয়ে একবারে রাজকীয় ভঙ্গিতে পড়তে বসেছে!

😋 পড়ানোর মাঝেই চোখের সামনে সে সপা-সপ দুই প্যাকেট শেষ করে ফেলল।

🥹 দেখে মনে মনে একটু কষ্টই পাচ্ছিলাম।

💭 তবে পরে নিজেকেই বোঝালাম—
“থাক, ছোট বাচ্চা, হয়তো অতশত বোঝে না তাই আমাকে সাধে নি।”

🍟 দেখতে দেখতে শেষ প্যাকেটটাও তার খাওয়া প্রায় শেষ,
আর আমার পড়ানোর সময়ও পার হয়ে গেছে।

🚶‍♂️ আমি উঠে চলে আসব, ঠিক তখনই পেছন থেকে ডাক দিল—

💬 “স্যার!”

🙂 আমি পিছনে তাকালাম।

💬 তারপর আমাকে বলল—
“আপনার হাতটা একটু দেন তো।”

🤲 আমিও হাতটা বাড়িয়ে দিলাম।

🍟 সে আমার হাতে চার-পাঁচটা চিপস দিল।

😌 আমি আর দেরি না করে অমনি চিপসগুলো মুখে পুরে দিলাম!

😳 ওমা… ওমনি ও চিৎকার শুরু করে দিলো!!

📢 “স্যার আমার চিপস খেয়ে ফেলছে!”

🏃‍♀️🏃‍♂️ চিৎকার শুনে বাসার সবাই ছুটে এলো!

😅 আমি তো লজ্জায় লাল হয়ে গিয়ে বললাম—

💬 “না মানে… ও তো আমাকে খাওয়ার জন্যই দিয়েছিল!”

😂 সবাই তখন আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে।

😌 তখন ও বলল—

💬 “আমি আপনার কাছে রাখতে দিছি। গুড়া গুলা খাইয়া তারপর ঐগুলো খাবো।”


🚶‍♂️ আজ বিকালে ছোটবোনের সাথে ঘুরতে বের হয়ে তাকে একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিলাম।🤫 তাকে জানালাম যে—💬 “মামা-মামি তোমার আ...
22/07/2026

🚶‍♂️ আজ বিকালে ছোটবোনের সাথে ঘুরতে বের হয়ে তাকে একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিলাম।

🤫 তাকে জানালাম যে—

💬 “মামা-মামি তোমার আসল বাবা-মা না।”

😳 “ছোটবেলায় এক মেলা থেকে তোমাকে কুড়িয়ে আনা হইছিল।”

😶 “আর তোমার আসল মা-বাবা এখনো এই পৃথিবীতে বেঁচে আছেন, যারা অতি শীঘ্রই তোমাকে নিতে আসবেন!”

🥺 কথাগুলো শুনে ছোটবোনের চোখ ছলছল…

😭 তারপর শুরু হলো অঝোরে কান্না!

🍟 শেষ পর্যন্ত তার কান্না থামানোর জন্য চিপস কিনে দিতে হইছে।
😂 যেটার প্রায় ৯০ ভাগই আবার আমিই খাইছি।

[বি:দ্র: আপনাকে কোথা থেকে কুড়িয়ে আনা হয়েছিল।]


Address

Khulna City
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovimani Sohor ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share