NisorgoChobi

NisorgoChobi চোখে দেখা গল্প, ছবিতে বাঁধা প্রকৃতি। NisorgoChobi — প্রকৃতির অনুপম কাব্য।”

ঘুম ভাঙার পরে চোখের সামনে এমন কিছু ভাসছে... 📌আলীকদম | বান্দরবান
26/08/2025

ঘুম ভাঙার পরে চোখের সামনে এমন কিছু ভাসছে...

📌আলীকদম | বান্দরবান

মোটরসাইকেলে দেশ-বিদেশ চষে বেড়ানো যাদের নেশা বা স্বপ্ন, তাদের জন্য ২টি মাস্টওয়াচ সিনেমা-🎬The Motorcycle Diaries (2004)🎬Ne...
01/07/2025

মোটরসাইকেলে দেশ-বিদেশ চষে বেড়ানো যাদের নেশা বা স্বপ্ন, তাদের জন্য ২টি মাস্টওয়াচ সিনেমা-

🎬The Motorcycle Diaries (2004)
🎬Neelakasham Pachakadal Chuvanna Bhoomi

29/06/2025

পাহাড় নাকি সমুদ্র ❓ #পাহাড়_নাকি_সমুদ্র #বান্দরবান #পাহাড় #সমুদ্র #বাংলার_প্রকৃতি ✅

📢 অবশেষে খুলে গেলো রুমা উপজেলা!১৫ মাস পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হলো নৈসর্গিক রুমা—তবে শর্ত সাপেক্ষে। প্রকৃতি প্...
18/06/2025

📢 অবশেষে খুলে গেলো রুমা উপজেলা!

১৫ মাস পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হলো নৈসর্গিক রুমা—তবে শর্ত সাপেক্ষে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক সুখবর!
চলুন এক নজরে দেখে নিই রুমা উপজেলার দর্শনীয় স্থানগুলো👇

🌊 ১. বগালেক (Boga Lake)

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ ফুট উঁচুতে এই লেকের নীল পানি ও চারপাশের পাহাড় যেন স্বর্গীয় এক পরিবেশ। রুমা বাজার থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। এখানে ক্যাম্পিং, হাইকিং আর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন।

🏔️ ২. কেওক্রাডং (Keokradong)

বাংলাদেশের অন্যতম উচ্চ শৃঙ্গ — ৩,১৭২ ফুট! বগালেক থেকে ট্রেকিং করে যেতে হয়, পথে মনোমুগ্ধকর মুনলাই বম পাড়া ও দার্জিলিং পাড়া ঘুরে নেওয়া যায়।

💦 ৩. জাদিপাই ঝর্ণা (Jadipai Waterfall)

বর্ষার পর সবচেয়ে মনোরম এই ঝর্ণা কেওক্রাডং থেকে দেড় কিলোমিটার দূরে। পাশিংপাড়া গ্রাম পেরিয়ে খাড়া পথ ধরে পৌঁছাতে হয়। পরিশ্রমের পর মিলবে স্বর্গের ছোঁয়া!

🌿 ৪. ঋজুক ঝর্ণা (Rijuk Waterfall)

রুমা বাজার থেকে নদীপথে থানচি যাবার পথে ৫ কিমি দূরে অবস্থিত এই ঝর্ণাটি স্থানীয় মার্মারা একে বলে “রী স্বং স্বং” — যার মানে প্রবল বেগে ঝরে পড়া জলধারা।

🚣‍♂️ ৫. তিন্দু ও নাফাখুম জলপ্রপাত

সাঙ্গু নদীর তীরে অবস্থিত এই স্পটগুলো অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য একেবারে আদর্শ। তিন্দু থেকে নৌকায় রেমাক্রি হয়ে নাফাখুমে পৌঁছাতে হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি ভ্রমণের শ্রেষ্ঠ সময়।

#ভ্রমণবাংলাদেশ

বাংলাদেশের পাহাড়ে আসলে হচ্ছেটা কি? কেউ একবার ট্রেকিং ট্যুরে যাচ্ছে তো পরদিনই সে একটা নতুন ট্রেকিং গ্রুপ খুলছে কিংবা কোনো...
15/06/2025

বাংলাদেশের পাহাড়ে আসলে হচ্ছেটা কি?

কেউ একবার ট্রেকিং ট্যুরে যাচ্ছে তো পরদিনই সে একটা নতুন ট্রেকিং গ্রুপ খুলছে কিংবা কোনো গ্রুপে হোস্টিং করছে! ফেসবুকে অধিক জনপ্রিয়তা কিংবা নিজেকে অনেক বড় পাহাড় প্রেমি প্রমাণ করতে যা করা প্রয়োজন তাই ই করে বেড়াচ্ছে। পাহাড়ের প্রতি খুব প্রেম, পাহাড় ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে না, প্রচুর পরিমাণে পাহাড়ে ভ্রমণ করে খুব অভিজ্ঞ প্রমাণের যে চেষ্টা চলছে তার ফলাফল অনভিজ্ঞতার কারণে মৃত্যু।

আরেক ধরনের লোক আছে, যারা টাকা কামানোর ধান্ধায় নিজের বিবেক বোধ সব হারিয়ে মানুষের জীবন বাজি রেখে নামধারী একজন হোস্ট দিয়ে পাঠিয়ে দিচ্ছে গহীন থেকে গহীনে। হোস্টের দায়িত্ব হচ্ছে গেষ্টদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্যে সর্বদা সচেষ্ট থাকা এবং পাহাড় সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি পাহাড়ে হাঁটার খুটিনাটি ট্রিকস শেখানো। অথচ এমন হোস্ট দিয়ে পাঠাচ্ছে যে নিজেই এসব বিষয়ে অন্ধ!

পাহাড় ভ্রমণে সবসময়ই অভিজ্ঞতার প্রয়োজন। প্রোফাইলে শুধুমাত্র কয়টা সুন্দর ছবি/ভিডিও দেখেই যার-তার সাথে ট্রেকিং ট্রিপে যাওয়া উচিত নয় কেন, সেটা আলীকদমের আজকের এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করলো।

এবার আসি একটা ইনডিভিজুয়াল বিষয় নিয়ে। ট্যুর এক্সপার্ট গ্রুপটাকে হয়তো সকলেই চিনেন মোটামুটি। ২০২৩ সালে ঘটে যাওয়া আরেক মর্মান্তিক ঘটনায় বিডি ট্রাভেল লাভার গ্রুপের এডমিন আতাহার ইশরাক রাফির মৃত্যু হয়। রাফির মৃত্যুর পর তার স্ত্রী বর্ষা ইসলাম এই শোক কাটিয়ে উঠতে ট্রাভেলিং সেক্টরে নতুন যাত্রা শুরু করে। রাফির মৃত্যুকে পুঁজি করে মানুষের সিম্প্যাথি অর্জনের লক্ষ্যে “ ট্রেক উইথ রাফি ” নামে গ্রুপের যাত্রা শুরু হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই গ্রুপের মাধ্যমে মানুষ রাফিকে আজীবন স্মরণ রাখবে এই প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে গ্রুপের পরিধি বড় হওয়ার সাথে সাথে নিজের লক্ষ্য পাল্টে ফেলেন বর্ষা। বদলাতে হবে গ্রুপের নাম, মুছতে হবে রাফির সকল চিহ্ন। রাফির নাম সামনে আসলে বর্ষা আর ঠিক থাকতে পারে না তাই এ নাম বর্জন করতে হবে— কারণ হিসেবে এমন হাস্যকর একটা যুক্তি দাঁড় করালো। পরবর্তীতে সেই গ্রুপ এসে দাঁড়ালো আজকের “ ট্যুর এক্সপার্ট ” নামে। গ্রুপের যাত্রাকালে বেশকিছু মডারেটর এর পিছনে শ্রম দিয়ে গ্রুপ দাঁড় করালেও পরবর্তীতে তাদেরকে রাখা হয়নি/থাকেনি এডমিন প্যানেলে।

২০২৩ সালে স্বামীর মৃত্যুর দুই বৎসর পর ২০২৫ সালে বান্দরবানের ঐ একই উপজেলা আলীকদমে আজ আরও একটি মৃত্যুর সংবাদ এবং নিখোঁজ দুইজন। এই ঘটনার সাথেও বর্ষা এবং তার গ্রুপ জড়িত।
জানা যায়, ঈদের ছুটিতে ৩৩ জনের টিম নিয়ে বর্ষা এবং হাসান দুইভাগে ভাগ হয়ে ১১ জন নিয়ে বর্ষা চলে যায় লিবলুহুন এর উদ্দেশ্যে এবং ২২ জন নিয়ে হাসান চলে যায় কির্সতং রুংরাং এর উদ্দেশ্যে। কির্সতং রুংরাং সামিট করে শামুক ঝর্ণা দেখে বুধবার রাতে শামুক ঝিরি পার হতে গিয়ে ২২ জনের মাঝে ১৯ জন সঠিকভাবে ঝিরি পার হলেও বাকী ৩ জন পাহাড়ি ঢলে ভেসে যায়। যাদের একজনের লাশ আজ মাতামুহুরি থেকে পাওয়া গেলেও অপর দুইজনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। যাদের একজন হচ্ছে স্মৃতি এবং অপরজন হচ্ছে এই ইভেন্টে নেতৃত্ব দেওয়া হোস্ট হাসান।

সর্বশেষ তথ্যমতে বর্ষার গ্রুপকে আলীকদম থানায় আটকে রাখা হয়েছে এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ করছে। হয়তোবা খুব বড় কোনো সিদ্ধান্ত আসতে চলেছে।

শুরুতে কেন অভিজ্ঞতার কথা বলেছিলাম এবার বুঝতে পারছেন? এক্সিডেন্ট প্রতিদিন ঘটবে না, একদিনই ঘটবে কিন্তু আপনাকে আজীবন ভোগাবে। যে পরিবারগুলো আপনজন হারালো তাদের এই শূণ্য স্থান কখনো পূরণ হবে? মানসিক শান্তির উদ্দেশ্যে পাহাড়ে যাওয়া এই টিমের বাকী সদস্যরা মানসিক যে পীরা নিয়ে বাড়ি ফিরবে সেটা থেকে বের হতে কতদিন লাগবে?

যাইহোক সর্বশেষ কথা হচ্ছে পাহাড়ে ভ্রমণে সতর্ক হোন, পাহাড়ে সঠিক সঙ্গী নির্বাচন করুন। বর্ষাকালে অতিরিক্ত সচেতন হতে হবে। আর সর্বোপরি নিখোঁজ দুইজনের জন্য প্রার্থনা করুন তারা জীবিত থাকলে আল্লাহ দ্রুত সন্ধান দিক আর মৃত হলেও যেনো শেষবারের মতো তাদের চেহারাট পরিবার দেখতে পায় সেই সুযোগ করে দিক।
লিখা: Ariyan Mahtab vai 🙂

"If you love silence, Then nature is your destination..!🏔
13/06/2025

"If you love silence, Then nature is your destination..!🏔

অবশেষে খুলল বান্দরবানের রুমা — ১৫ মাসের অপেক্ষার পর, প্রকৃতির কোলে থাকা এই অদ্ভুত জায়গাটা ফিরে পেল জীবনের স্পন্দন।রুমা,...
10/06/2025

অবশেষে খুলল বান্দরবানের রুমা — ১৫ মাসের অপেক্ষার পর, প্রকৃতির কোলে থাকা এই অদ্ভুত জায়গাটা ফিরে পেল জীবনের স্পন্দন।

রুমা, যেখানে পাহাড় আর ঝর্ণার গান শোনা যায় একটানা।

বগালেক, এক নির্মল নীল জলরাশি, সমুদ্রপৃষ্ঠ থেকে গগনচুম্বী ১,২০০ ফুট ওপরে। রুমা বাজার থেকে কিছুটা দূরে, পাহাড়ের মাঝে ছায়া দিয়ে, ক্যাম্পিং আর হাইকিং-এর স্বপ্ন পূরণের ঠিকানা।

কেওক্রাডং—বাংলাদেশের মাটির মাথা। ৩,১৭২ ফুট উঁচু এই পর্বতশৃঙ্গের গল্পই আলাদা। বগালেক থেকে পায়ে হেঁটে চড়াই নেমে, পাহাড়ি গ্রাম মুনলাই বম আর দার্জিলিং পাড়ার সহজ সঙ্গ।

ঝর্ণার রাজ্যে জাদিপাই। বর্ষার পর বর্ষার মতো, ছড়িয়ে দেয় ঠান্ডা বাতাস আর ঝরনার মৃদু সুর। খাড়া পথ পেরিয়ে, পাশিংপাড়ার কোল থেকে।

আর ঋজুক ঝর্ণা—মার্মা ভাষায় ‘রী স্বং স্বং’—রুমা থেকে নদীপথে থানচির পথে ঝরনার মায়া।

তিন্দু আর নাফাখুম জলপ্রপাত, সাঙ্গু নদীর তীরে বয়ে চলে অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ। নৌকায় চলা, বর্ষা কিংবা শীত—যেকোনো ঋতুতেই মন জুড়ে যায় এই ছন্দে।

রুমার পাহাড়-ঝর্ণার গল্প, যারা খুঁজে ফিরেন প্রকৃতির কোলে শান্তি, তাদের জন্য এক স্বপ্নের ঠিকানা।

Mysterious waterfalls 🌊
07/06/2025

Mysterious waterfalls 🌊

Address

Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when NisorgoChobi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share