24/04/2026
একবার ভেবে দেখেছেন?🥺
সেই শৈশব আর কৈশোরের দিনগুলো। যেখানে বিকাল হলেই ব্যাট-বল নিয়ে দৌঁড়, গলির শেষ মাথায় ক্রিকেট খেলার আলাদা এক আনন্দ ছিল।
আজ সবকিছু আছে, কিন্তু সেই দিনগুলোর মতো শান্তি কোথায়?
সেই হাসি,সেই বন্ধুত্ব,সেই নির্ভেজাল খেলাধুলা—সবই কি শুধু স্মৃতি হয়েই রয়ে গেল?
কখনো কি মনে হয়, একবার যদি আবার ফিরে যাওয়া যেত সেই ছোটবেলার মাঠ? 😌
যেখানে চিন্তা ছিল না, ছিল শুধু খেলাধুলা আর বন্ধুত্ব।
আপনারও কি মন চায় সেই দিনগুলোতে ফিরে যেতে?