27/04/2026
দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত রাজনীতির পরিচয়।
২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী কঠিন সময়ে, আমার প্রিয় সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে নিয়ামতি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছ তুমি। নিজের উদ্যোগে পোস্টার লাগানো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সকল নির্দেশনা ও প্রচারণা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করেছ—আমার প্রিয় সহযোদ্ধা ও বন্ধু মোঃ রবিউল হোসেন ইমন। তোমার এই একাগ্রতা ও দায়িত্বশীলতার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এই সংকটময় মুহূর্তে অনেক দায়িত্বশীল নেতার অনুপস্থিতিতেও তুমি যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছ, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই বরিশাল জেলা ছাত্রলীগের দুই আদর্শিক কর্মী—মোঃ সাফায়েত জামান অনিক ভাই ও মোঃ নাঈম বেপারী ভাইকে। তাদের সঠিক দিকনির্দেশনা, সাহস ও সময়োপযোগী পরামর্শ তোমার এই কঠিন পথচলাকে অনেক সহজ করে দিয়েছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ত্যাগ, পরিশ্রম আর দুঃসময়ে দলের জন্য নিবেদিত থাকাই একজন প্রকৃত কর্মীর আসল পরিচয়। আসন্ন ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় তোমার এই ত্যাগ ও যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে এবং তুমি ‘সভাপতি’ হিসেবে নিজের কাজের স্বীকৃতি পাবে—এটাই আমার প্রত্যাশা।
আমাদের দোয়া ও পূর্ণ সমর্থন সর্বদা তোমার সাথে আছে। সংগঠনের স্বার্থে আগামী দিনগুলোতেও তুমি এভাবেই বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এগিয়ে যাবে, এই শুভকামনা রইল।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।