Abdur Razzak

Abdur Razzak Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdur Razzak, Photographer, Bhandaria.

আমায় তুমি ফিরিয়ে নিও, ফুরিয়ে যাওয়ার আগে"Salman habib
23/03/2024

আমায় তুমি ফিরিয়ে নিও,
ফুরিয়ে যাওয়ার আগে"
Salman habib

18/03/2024
18/03/2024

তারপর কথা না হতে হতে
আমাদের কথা না হওয়ার সময়ে
তোমার অন্যত্র বন্ধুত্ব হবে।
সাময়িক মোহের ঘোরে
দিন-কয়েক আমাকে ভুলে থাকবে।

আমাদের কথা না হওয়ার সময়ে
তোমার সেই নতুন বন্ধুত্বে মনমালিন্য হবে।
অভিমানে কথা বলা বন্ধ হবে।
যে দুঃখ তুমি আমাকে দিয়েছো
অনুরূপ দুঃখ অন্যকারো কাছ থেকে
ফেরত পেয়ে– তুমি অবাক হবে।

আমাদের কথা না হওয়ার সময়ে
একদিন তোমার আকাশে ঝুম বৃষ্টি হবে।
আধভেজা চুল মুছবে ভেবে–
অতীতের অভ্যাসে তোমার আচল বাড়িয়ে দিলে
নতুন মানুষ খুঁজতে থাকবে টাওয়াল।
অজ্ঞাত কারণে আচমকা ভিজবে তোমার গাল।

আমাদের কথা না হওয়ার সময়ে
কোনো কোনোদিন কাঠফাটা রোদ পড়বে,
প্রখর রোদে পাওয়া জলতেষ্টার মতো
একটুখানি প্রিয় কণ্ঠস্বর শোনার তেষ্টা পাবে।
ডায়াল প্যাডে নাম্বার চাপতে গিয়ে দেখবে;
তুমি আমাকে মুখস্থ করে বসে আছো!

আমাদের কথা না হওয়ার সময়ে
আমাকে ভেঙেচুরে চলে যাওয়া তোমার
হঠাৎ হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে।
স্মৃতি হাতড়াতে গিয়ে দেখবে;
সেখানে কেবলই আমার আঁচড়।
অথচ তুমি তখন অন্যকারোর ঘর!

আমাদের কথা না হওয়ার সময়ে
খাবার খেতে গিয়ে তোমার হেঁচকি ওঠবে।
ভাববে; আমি তোমায় মনে করছি।
কিন্তু ততদিনে আমার আর মনে পড়বে না।
ফুরিয়ে গেলেও আমি আর ফিরে যাব না।

আমাদের কথা না হওয়ার সময়ে
তোমার অন্যকারো জন্য মন খারাপ হবে।
অন্যকারো জন্য অপেক্ষা করবে,
অন্যকারো কাছে উপেক্ষিত হবে,

আমাদের কথা না হওয়ার সময়ে
আমাদের সময়গুলো অন্যকারো দখলে চলে যাবে।

কবিতা : দখলদার সময়
বই : কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Address

Bhandaria

Telephone

+8801740790469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category