Apon's Poetry

Apon's Poetry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Apon's Poetry, Photographer, Medda,Brahmanbaria,Bangladesh, Brahmanbaria.

29/06/2024

এই দূরত্ব বোধহয় ফুরাবার নয়।

28/06/2024

যেন তারা আমার কেউই না!

27/06/2024

| রঞ্জিত হৃদয় |

হাজারো প্রহর বিলীন করবো তোমার পথ চাহিয়া।
মনের গহীন মোড়ানো থাকবে সাদা কার্পেটে আর তাতে বয়ইবে
লাল গোলাপের লহরী।
তবুও কি তুমি আসবে ফিরে?
নাকি গোলাপের রক্তে লাল হবে কার্পট, হৃদয়ে বয়ইবে রক্ত।
সেই রক্তের মহিমায় তোমার হৃদয় ভরে উঠবে ব্যাকুলতায়।
আর সেই ব্যাকুলতাই তোমার মনে৷ স্মৃতিচারণ করবে
আমাদের পুরনো পৃথিবীকে।
তবুও কি তুমি আসবে, তুমি কি আসবে ফিরে?

26/06/2024

| আক্ষেপ |

আচ্ছা কাজলি,
তোমার চোখ-সমুদ্রে ডুবে না থাকাটা কি আমার আক্ষেপ?
নাকি তোমার হৃদয়-মরুতে সমান্য চেতনার খুঁজ করাটা আক্ষেপ?
অথবা তোমার মায়াবী কণ্ঠস্বরের সন্ধান না পাওয়াটাই আমার আক্ষেপ?
মূলত তোমার মাঝে আমার জন্য ভালোবাসা অনুভূতির জন্ম না দিতে পারাই আমার ব্যর্থতা।
আর সেই ব্যর্থতা তোমার স্মৃতির আদলে হয়ে উঠল আক্ষেপ।
আমার দেহ জুড়ে আক্ষেপের তিক্ত সুভাষ।
কাজলি তুমি কি পার না তোমার মলিন ছোঁয়ায় আমার দেহে পুনরায় স্থাপন করতে এক নিঃসঙ্গ মালীর সবচেয়ে প্রিয়তম ফুলের বাগান?

25/06/2024
24/06/2024

| ফিরে আসো |

~আপন

তোমার মস্তিষ্কে আবারও হৃদয়ের শিরা সংযুক্ত কারার জন্য আজও আমার কত-না স্নায়ুরা থাকছে জাগ্রত।
আচ্ছা ময়না,
তুমি কি এতোই দুর্লভ ,যে তোমার আশায় থেকে শুকিয়ে যাচ্ছে এক দীর্ঘ অশ্রু-নদী।
তুমি সত্যিই ফিরতে চাওনা পুরনো সেই বাগান বিলাসে ,যেখানে ফুলেরা এসে গুঁজে থাকত তোমার কালো কেশের ঝরনায়।
তুমি কি ফিরতে চাওনা পুরনো সেই বৃষ্টি বিলাসে, যেখানে বিষন্ন মেঘেদের কান্না ছুঁতে চাইতো তুমায় কত-না বাহানায়।
তুমি ফিরে আসো,
তুমি ফিরে আসো আমার রক্ত স্রোতেরা বিলুপ্ত হওয়ার আগে ,যেন তোমার চোখে তাকিয়ে তারা নিতে পারে স্বস্তির নিঃশ্বাস এবং আসক্ত হয়ে থাকুক তোমার মায়ায়।

04/11/2023

| কবিতারা তোমাকে খুঁজে |

~আপন

কাবেরী,
তোমায় প্রতিনিয়তই আমি খুঁজে যাই শহর হতে শহরতলীর বুকে। কিন্তু কোথাও তুমি নেই, নেই তোমার পায়ের নুপুরের শব্দ আর না আছে তোমার চুলে লেগে থাকা পবিত্রতম গাঁদা ফুল। কোথাও পায় না তোমার কানে ঝুলে থাকা ঐ এক জোড়া কুন্ডলের খুঁজ।
আমি খুঁজে পাই না আমার কপালে ছুঁড়ে দেওয়া সেই বিষাক্ত চুম্বনের স্রষ্টাকে। যে চুম্বনের বিষে আমি অসুস্থ ছিলাম সহস্র বছর আর সেই অসুস্থতাকে আমি পুষে রাখতে চেয়েছিলাম অনন্তকাল। এই শহর লাগে খুবই আচেনা। আমি ছুটে চলি ক্ষুদার্থ শিশুদের ন্যায় অচেনা, আজানার দিকে অথচ নিশ্চয়তা-রা আপন করে ডেকে নেয় না আমাকে তাদের দিকে। তবুও আমি তোমাকে খুঁজি রাতের আকাশের নক্ষত্রের মেলায়, মেঘ ভাঙা বর্ষার অশ্রুধারায়।

27/10/2023

শহরজুড়ে যেন এক গহীন অন্ধকার।

11/10/2023

তারা একাকিত্ব নামক অসুখে ভোগতো।

04/10/2023

প্রতি পূর্ণিমায় আমি আমার মা-কে দেখি।

Address

Medda,Brahmanbaria,Bangladesh
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apon's Poetry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apon's Poetry:

Share

Category