04/06/2025
🍀গোমতি "পহর লাইব্রেরিতে, উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার,ক্ষুদে খেলোয়াড়,উচ্চ শিক্ষায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ খ্রী:
গোমতি,মাটিরাংগা:০৪ জুন,বুধবার ২০২৫ খ্রী: মাটিরাংগা উপজেলার গোমতি ইউনিয়নের গোমতি হারুং "পহর লাইব্রেরিতে" এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেন এবং নেখ্রে একাডেমির উদ্যোগে,"পহর লাইব্রেরির" আয়োজনে গোমতি এলাকার স্কুল,কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার সম্পন্ন করা হয়েছে।"পহর লাইব্রেরির" সভাপতি মাচাং ধন কিশোর ত্রিপুরার উপস্থাপনায় এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেন এর প্রাক্তন শিক্ষার্থী মালাচিং মারমা তাঁর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েটের)শিক্ষার্থী এবং নেখ্রে একাডেরির প্রতিষ্ঠাতা সদস্য অং শৈ সিং মারমা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নেখ্রে একাডেমির সদস্য জয়া চাকমা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়ন্তী ত্রিপুরা শিয়ারী,১ম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী কর্ণ জ্যোতি ত্রিপুরা প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে গোমতি এলাকা থেকে ২০২৫ খ্রী: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সাজি ত্রিপুরা,কসমিতা ত্রিপুরা,বিষণ বাবু ত্রিপুরা এবং ক্ষুদে খেলোয়াড় তুলি ত্রিপুরা(প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে দীর্ঘ লাফে বিভাগীয় চ্যাম্পিয়ন),অনিতা ত্রিপুরা(মাধ্যমিক পর্যায়ে দীর্ঘ লাফে এবং ১০০ মিটার দৌড়ে বিভাগীয় চ্যাম্পিয়ন),ফুটবলার লাবনি ত্রিপুরা,উমাচিং মারমা,লাম্প্রা ত্রিপুরা(অনূর্ধ্ব-১৫),উজ্জ্বল ত্রিপুরাকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।সেমিনারে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা বিষয়ক তথ্য শেয়ার,প্রশ্ন পর্বের উত্তর প্রদান করা হয়।বক্তৃরা শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা,বাল্যবিবাহ,মাতৃভাষা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন।