08/05/2026
আজ ভারতের ওড়িশ্যা ঊপকূলীয় অঞ্চল থেকে ভারত দূর পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে।বাংলাদেশের বিভিন্ন স্থান যেমন কক্সবাজার,চট্টগ্রাম,পটুয়াখালী,সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট,বরিশাল এবং উপকূলীয় এলাকার আকাশের বায়ুমন্ডলে সেটিরই ঝলকানি দেখা গিয়েছে আজ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় (PIB) এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO) নিশ্চিত করেছে যে, ৭ এবং ৮ মে ওড়িশার উপকূল থেকে তারা 'তারা'' (TARA - Tactical Advanced Range Augmentation) নামক একটি গ্লাইডিং মিসাইল সিস্টেম পরীক্ষা করেছে।
এটি এসময় বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেনি।তবে, মহাকাশে উঠে খাড়াভাবে পতনের সময় মিসাইলটির অংশবিশেষ প্রবল বাতাস,ধুলো এবং এটমোস্ফিয়ার এর ঘর্ষণে পুরোপুরিভাবেই ভস্মীভূত হয়েছে।আলোকবিচ্ছুরণ টি মিসাইল সিস্টেমের প্রপালশন সিস্টেমের এক্সহস্ট এবং বুস্টার রকেটের জ্বালানীর ধোয়ায় আচ্ছন্ন ছিল
এর আগে প্রায় ৩৭০০ ব.কি.মি এলাকা যা ভারত মহাসাগরের অংশ তাতে NOTAM সংক্রান্ত নিষেধাজ্ঞা জারী ছিল।এই মিসাইল সিস্টেম এর গতিপথ, ট্রেজেকটারি সবকিছুই প্রিপ্ল্যানড ছিল বলে জানা যায়।
Creation By RB