NomadEish

NomadEish Visual Artist

শেষ আলোটুকু দেশের জন্যই রেখে গেলো 🌸Osman Hadi (1993 – ∞)
19/12/2025

শেষ আলোটুকু দেশের জন্যই রেখে গেলো 🌸
Osman Hadi (1993 – ∞)

The last rays of the sun📍Chattogram
10/10/2025

The last rays of the sun
📍Chattogram

থাকুক না কিছু সময় একান্তই নিজের..
07/09/2025

থাকুক না কিছু সময় একান্তই নিজের..

ভালো ছিলো ....
30/08/2025

ভালো ছিলো ....

এবং ছেলেটা বড় হওয়াকে ঘৃণা করতে শুরু করলো।ছেলেটার আকাশ খুব প্রিয় ছিলো জানেন? ছেলেটা সূর্যাস্ত দেখার জন্য কত জায়গায় না ঘুর...
28/08/2025

এবং ছেলেটা বড় হওয়াকে ঘৃণা করতে শুরু করলো।
ছেলেটার আকাশ খুব প্রিয় ছিলো জানেন? ছেলেটা সূর্যাস্ত দেখার জন্য কত জায়গায় না ঘুরে বেড়াতো, আর সেই ছেলে এখন বাস্তবতার খাঁচায় এমন ভাবে আটকে আছে যে এক যান্ত্রিক শহরে জীবিকার তাগিদে ছুটতে ছুটতে আকাশের দেখা-ই পায় না ওইসব সুউচ্চাভিলাশী দালানের ফাঁকে। সূর্যাস্তের কথা না হয় বাদ-ই দিলাম, ছেলেটা আজ অসহায় দৃষ্টিতে বড় হওয়াকে গালমন্দ করে, শহরের এইসব নগরায়নকে গালমন্দ করে দিনের শেষ আকাশটাও দেখতে না পারার আফসোস নিয়ে আবার কাজে হারিয়ে গেলো।
এটাই কি জীবন?

আকাশের রঙে লেখা সন্ধ্যার কবিতা,নীরবতার মাঝেও লুকিয়ে থাকে এক অন্যরকম শান্তি..
26/08/2025

আকাশের রঙে লেখা সন্ধ্যার কবিতা,
নীরবতার মাঝেও লুকিয়ে থাকে এক অন্যরকম শান্তি..

প্রকৃতির প্রতিটি কোণে লুকানো নীরবতার গল্প..
26/08/2025

প্রকৃতির প্রতিটি কোণে লুকানো নীরবতার গল্প..

জীবনের একটা সময়ে এসে রবীন্দ্রনাথের ছুটি গল্পটার কথা বড়ো করে মনে পড়ে। মনে পড়ে ফটিকের কথা। কতটা সহজ, সরল একটা জীবন ছিলো তা...
25/08/2025

জীবনের একটা সময়ে এসে রবীন্দ্রনাথের ছুটি গল্পটার কথা বড়ো করে মনে পড়ে। মনে পড়ে ফটিকের কথা। কতটা সহজ, সরল একটা জীবন ছিলো তার। হঠাৎ করেই কলকাতার ভিড়ে গিয়ে সেই জীবনটা যেন ভীষণ কঠিন হয়ে উঠলো।

বারবার চেষ্টা করেও ফটিক কারো আপন হতে পারলো না। অল্প বয়সেই সে বুঝে গিয়েছিলো স্নেহহীন চোখ কেমন হয়, অবহেলা কতটা তীক্ষ্ণ হতে পারে, অনাদর কতটা কষ্ট দেয়।

যেদিন নিজের ভেতরে ভীষণ অভিমান জমলো, যেদিন হীনতা আর অসহায়তা তাকে মাটির মতো ছোট করে দিলো, সেদিন থেকেই ফটিক যেন ছুটির অপেক্ষায় ছিলো।

শেষমেশ এক তীব্র জ্বরে সে ছুটি পেয়েছিলো। সব অভিমান, সব অভিযোগ, সব অপমান, সব অনাদরের বাঁধন থেকে মুক্তি মিলেছিলো তার।

মাঝে মাঝে মনে হয়, অমন জ্বর কেন শুধু গল্পেই আসে? অমন ছুটি কেন শুধু কাগজের পাতাতেই মেলে? বাস্তব জীবনে কেন আমরা সেই দৈন্যতা বুকে বয়ে নিয়েই বেঁচে থাকি? কেন আমাদের ছুটি মেলে ন?
কিন্তু আবার মনে হয়, ফটিক আসলে ভাগ্যবান ছিলো। অন্তত শেষ বেলায় তার বাড়ি ফেরা হয়েছিলো, তার ছুটি মিলেছিলো। আর আমি? আমার তো না ছুটি মেলে, না বাড়ি ফেরা হয়…

বৃষ্টিভেজা শহরটা আজ যেন আরও কিছু গল্প বলতে চায়....
22/05/2025

বৃষ্টিভেজা শহরটা আজ যেন আরও কিছু গল্প বলতে চায়....

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when NomadEish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category