03/07/2026
নেইমার Goat না, মেসি- রোনালদোর যুগে পাল্লা দেওয়া একটা স্টার। যার ক্যারিয়ারের অর্ধেকের বেশি সময় গেছে ইনজুরির মধ্যে দিয়ে। কারো চোখে সে অভিনেতাও। আপনি মেসি-রোনালদোকে ভালোবেসে নির্ভয়ে নেইমারকে বলতে পারেন "Who is Neymar?" কি আছে তার এচিভমেন্ট? Ballon D'or আছে?
আমি মাদ্রিদ সাপোর্টার। তাও বলব একটু সময় নিয়ে বার্সেলোনা vs পিএসজির ২০১৬-১৭ মৌসুমের UEFA Champions League Round of 16-এর দ্বিতীয় লেগের খেলাটা একটু দেখে নিবেন। যেটি হয়তো এখন অবদি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক হিসেবে পরিচিত, যার নাম "La Remontada"। বার্সার মেসি-নেইমারের ডিউ পারফর্মম্যান্স দেখে নিবেন। যদি পারেন অবশ্যই ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালের হাইলাইটস দেখে নিবেন। ২০১৪ সালের তরুন নেইমারকে একটিবারের জন্য দেখে নিবেন। আপনার প্রশ্নের উত্তর পাবেন। হেটার্সরা ট্রলের পর ট্রল করেছে। তাও নির্ধিদ্বায় নেইমার বারবার উঠে দাঁড়িয়েছে। ২০১৪ সালে মেরুদণ্ড কশেরুকা ছিঁড়ে ফেলার মতো খারাপ কিছু আর হতে পারে না। মার্সেলো যখন নেইমারের নিতর দেহের কাছে বসে সবাইকে ডাকছিল ঠিক এই ছবি নিয়ে ট্রল করেছে বরাবরের মতো। ইভেন একটা প্লাস্টিকের মেরুদণ্ড হাতে নিয়ে ট্রল করাও ছাড়েনি। ট্যালেন্ট থাকা সত্ত্বেও ফিজিক্যাল হেলথ তার প্রতিটা সাক্সেসে বাঁধা হয়ে আছে। বারবার উঠে দাঁড়াইছে নিজেকে প্রমাণ করতে। বারবার ইনজুরি হয়েছে। দেশের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়েছে সে। ইভেন নিজের দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন অবদি এই নেইমারের। আমি জানি না, এই ওয়ার্ল্ড কাপ কে জিতবে। অসংখ্য চমৎকার দল এবং অনেক প্লেয়ার আছে। বাট অল আই নো ইজ, নো ওয়ান ডিজার্ভস দিজ কাপ মোর দ্যান নেইমার। খুব করে চাই নেইমার থাকা অবস্থায় ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের তার হাতে উঠুক।
যাই হোক, দিজ ইজ দ্যা লাস্ট ডান্স। নেইমার, তার সাধ্যমতো যা করার করুক। ডোন্ট কেয়ার সে কতটুকু সময় মাঠে খেললো বা শুরু থেকে স্কোয়াডে ছিল কিনা। কাপটা নাও জিততে পারে, তবুও আমার কোনো অভিযোগ থাকবে না।
আমি জানি এতে কষ্ট হবে। ভীষণ কষ্ট হবে।
কিন্তু যা কিছু করেছে, তার জন্য আমি শুধু এটুকুই বলতে পারি—ধন্যবাদ।
প্রিন্স নেইমার আই ট্রাস্ট ইউ💛🇧🇷