Irha's Moments

Irha's Moments � Capturing life’s little moments, one frame at a time.
� Memories, light & emotions through my lens

22/05/2026

জীবনে পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু ঠিক কমই ঘটে। যা কিছু ঘটে, তা অপরিকল্পিত ভাবেই। মানুষ কতশত আশা আর স্বপ্ন সাজায় মনে, তবে সব আশা আর স্বপ্নই কি মানুষের পূরণ হয়? মনে হয় না! মানুষ যখন কোনো ব্যপারে খুব আশা রাখে, বেশিরভাগ ক্ষেত্রে তা মানুষকে আরও বেশি আশাহত করে! কিছু ঘটার আগে, তা নিয়ে আশায় বুক বেঁধে দিন কাটায় মানুষ। আর তারপর ঠিক আশানুরূপ কোনো কিছুই ঘটে না। জীবনের নানা পরিস্থিতি আর বাস্তবতা মানুষকে অনেকটাই বদলে দেয়। মানুষের রুচি, অনুভূতি, চাহিদা সবকিছুরই বদল ঘটে।

07/05/2026

মাঝেমধ্যে হঠাৎ নিজেকে তুচ্ছ, ক্ষুদ্র, প্রয়োজনহীন মনে হয়। এই বিপুল- বিশাল মহাবিশ্বের কাছে আমার মর্যাদা কীটপতঙ্গতুল্য বলে অনুভব করি।

04/05/2026
29/04/2026

আকাশটা যেমন আজ মেঘলা হয়ে থমকে আছে, জীবনের গল্পটাও ঠিক সেখানেই আটকে আছে। কোনো সমাধান নেই, নেই কোনো নির্দিষ্ট গন্তব্য। চারপাশের সবকিছু যেন এক অদ্ভুত নীরবতায় স্থির হয়ে গেছে।🙂

আমি খুব যত্নে আমার জীবনটাকে আক্ষেপের নক্ষত্রমালায় হারিয়ে ফেলেছি। কিছু ভুল, কিছু দোটানা, আর অসংখ্য সিদ্ধান্তহীনতা, নির্মম...
21/04/2026

আমি খুব যত্নে আমার জীবনটাকে আক্ষেপের নক্ষত্রমালায় হারিয়ে ফেলেছি।
কিছু ভুল, কিছু দোটানা, আর অসংখ্য সিদ্ধান্তহীনতা, নির্মমভাবে আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়।

সেখানে আমার ছোট ছোট আশাগুলো আজও বেঁচে আছে, কিন্তু অবহেলার ধুলোয় ঢাকা পড়ে।
ইদানীং নিজের উপর অদ্ভুত এক মায়া জন্মায়, নিজেকেই কেমন অপরিচিত লাগে।
চলি, ফিরি, সবকিছু করি ঠিকই, কিন্তু ভেতরটা যেন ফাঁকা, ভালো নেই,
আসলে বেঁচে নেই আর ভেতর থেকে। 💔

28/01/2026

সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না।

23/01/2026
Related for every relations
15/01/2026

Related for every relations

🩸 মনে রাখুন:
যদি আপনার ফোনটাই আপনার পরিবারের চেয়ে বেশি মনোযোগ পায়,
তাহলে আপনি ইতিমধ্যেই ধীরে ধীরে
তাদেরকে হারাতে শুরু করেছেন।
কারণ সময় না দিলে, ভালোবাসাও একসময় নীরবে দূরে সরে যায়… 💔

15/01/2026

সংসার হঠাৎ করে নয়, সংসার ভাঙে ধীরে ধীরে, অবহেলার নীরবতায়, অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে!

একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সময়, যত্ন আর ভালোবাসা কম পায়, তখন তার মন শূন্য হয়ে যায়! সে সেই শূন্যতা ভরাতে চায় অন্য কিছুর মাধ্যমে।

নতুন শাড়ি, গয়না, ঘর সাজানোর জিনিস, কিংবা একটু বিলাসী জীবনের আকাঙ্ক্ষায়। আসলে সে জিনিস চায় না, সে চায় নিজের জীবনে গুরুত্ব, অনুভব করতে চায় সে প্রিয়।

ঠিক তেমনি, একজন স্বামী যখন স্ত্রীর কাছ থেকে মানসিক ও শারীরিক সাপোর্ট পায় না, তার ভেতর জমে ওঠে অশান্তি! সে খিটখিটে হয়ে যায়, অকারণে রাগ করে, সবকিছুর মধ্যে ভুল খুঁজে বেড়ায়। কারণ তার মনটাও শুন্য হয়ে পড়ে!

সত্যটা খুব কঠিন, কিন্তু বাস্তব!
পুরুষ আর নারী দু’জনেই অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার অভাব, মানসিক ও শারীরিক অপ্রাপ্তি, এই শূন্যতা কেউ দীর্ঘদিন বহন করতে পারে না!

অবহেলা মানুষকে নীরবে বদলে দেয়!
ভেতরে ভেতরে জমতে থাকে রাগ, জেদ আর হতাশা।
একসময় এই জমে থাকা অনুভূতিগুলোই সংসারে তৃতীয় পক্ষের দরজা খুলে দেয়, বিশ্বাস ভেঙে যায়, আর পাশাপাশি থেকেও দু’টি মানুষ হয়ে ওঠে অচেনা!

সংসার মানে শুধু একসাথে থাকা নয়, সংসার মানে একে-অপরের প্রয়োজন হয়ে থাকা। যেখানে একজনের দরকার মানসিক সাপোর্ট, আরেকজনের দরকার একটু ভালোবাসা ও একটুখানি আদরমাখা স্পর্শ।

দোষ খোঁজার চেয়ে যদি দু’জন দু’জনের শূন্যতা পূরণ করার চেষ্টা করে, তবেই সম্পর্ক টিকে থাকে। কিন্তু সংসারে অশান্তি নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না—কখনোই না!

Address

Chattogram
Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irha's Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category