04/06/2026
বন্ধুত্ব শুধু একসাথে ছবি তোলা নয়, বন্ধুত্ব মানে একে অপরের সুখ-দুঃখের অংশীদার হওয়া, দূরে থেকেও হৃদয়ের কাছে থাকা।
২০০৬ সালের সেই স্কুল জীবনের বন্ধুরা, আজ জীবনের নানা ব্যস্ততায় ছড়িয়ে থাকলেও হৃদয়ের বন্ধন আজও অটুট। সেই বন্ধনকে আরও শক্তিশালী করতেই আমাদের পথচলা "বন্ধুত্বের বন্ধন"।
ঈদ আনন্দকে ঘিরে কক্সবাজারের নীল সমুদ্র, মেরিন ড্রাইভের মনোমুগ্ধকর পথ, ইনানীর সৌন্দর্য, পাটোয়ারটেকের প্রকৃতি, জোছনা রাতে সমুদ্রের গর্জন, বন্ধুদের গানের আড্ডা, একসাথে খাওয়া-দাওয়া আর অফুরন্ত হাসি—সব মিলিয়ে জীবনের অন্যতম স্মরণীয় কিছু মুহূর্ত।
এই ভ্রমণ শুধু আনন্দের ছিল না, ছিল হৃদয়ের পুনর্মিলন। ছিল পুরোনো বন্ধুত্বকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প।
আলহামদুলিল্লাহ, সুন্দর কিছু স্মৃতি নিয়ে সবাই নিরাপদে ফিরে এসেছি আপন ঠিকানায়।
বন্ধুত্ব থাকুক আজীবন, মানবতার সেবায় এগিয়ে যাক আমাদের "বন্ধুত্বের বন্ধন"।
❤️ বন্ধুত্বের বন্ধন ❤️
🤝 মানবতার জন্য, বন্ধুত্বের জন্য।
#বন্ধুত্বের_বন্ধন
Arif Hossain Abdul Kader Asraf Rasel Ibrahim Hossain Masud Rana Masum Billah Md Babu MD Ponir Mia Md Rakibul Hasan Merajul Hasan Prodhan Mohsin Mohammad Rajib Raj Ripon Ghosh Robel Miah Sajib Das Shahneawz Sojon Sharif Mahmud Sala Uddin