08/01/2026
*হে আল্লাহ্,*
আমি যা জানি আর যা জানি না
আমার গোপন ও প্রকাশ্য সব গুনাহ আপনি ক্ষমা করে দিন।
আমার অন্তরের রোগ মুক্ত করে দিন,
আমাকে সোজা পথে চলার তাওফিক দিন।
*হে আল্লাহ্,*
আপনি দয়ার সাগর, রহমতের মালিক
আমার সামান্য ইবাদত, ভাঙা তাওবা, অপরিপূর্ণ আমার
সবকিছু আপনার রহমতে কবুল করে নিন।
*হে রব্বুল আলামিন,*
আমার মা–বাবা, পরিবার, প্রিয়জন,
এবং সকল মুমিন-মুসলিমদের গুনাহ ক্ষমা করে দিন।
*হে আল্লাহ্,*
যে গুনাহ আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে
আপনার রহমতে আমাকে তা থেকে ফিরিয়ে আনুন।
আমার জীবনে বরকত দিন,
আমার মৃত্যু ঈমানের সাথে দিন,
কবরের আযাব মাফ করে দিন ও আখিরাতকে আমার জন্য সহজ করে দিন।
*হে আল্লাহ্,*
আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান,
আমাদের রিজিকের দরজা খুলে দিন,
এবং আমাদের সকল রোগ দুঃখ দূর করে দিন।
*আল্লাহুম্মা আমীন 🤲*