Shawon Shahrear

Shawon Shahrear আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসো...
www.youtube.com/

25/03/2025

আনন্দবাজার পত্রিকায় মুদ্রিত এই প্রতিবেদন গুজব নাকি আসন্ন দিনে এ দেশের জনগণকে আরও ভোগান্তিতে পরতে হবে? 😵‍💫😰😥😢😩😤

★থমথমে ঢাকা, ইউনূস‌-উচ্ছেদ ও সেনাশাসন চেয়ে মিছিল।

শুক্রবার দিনভর ভিন্ন ভিন্ন মত ও পথের মিছিলে রাজধানী ঢাকা উত্তাল হয়ে উঠেছিল। আওয়ামী লীগ ও সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ হিযবুত তাহরীরও মিছিল করেছে।
বুধবার দিল্লি থেকে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের ধমক বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তার উপরে নতুন একটি বিতর্ক ইউনূসের অনুগামী ছাত্রনেতা হাসনাত আবদুল্লা, সার্জিস আলমদের সেনা বাহিনীর একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। "হাসনাত, সার্জিসদের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী থেকে নিষিদ্ধ হিযবুত তাহরীরের মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলি।"
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ় জ়ামানের পদত্যাগ দাবি করে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ার চেষ্টা করছিল। তার পর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা। সব মিলিয়ে শুক্রবার ঢাকার পরিস্থিতি থমথমে। উত্তেজনা সর্বত্র। সঙ্গে পল্লবিত হচ্ছে অজস্র গুজব। রাজনীতির এলোমেলো বাতাসে কেউ কেউ সম্ভাব্য সেনাশাসনের গন্ধ পাচ্ছেন।

শুক্রবার দিনভর ভিন্ন ভিন্ন মত ও পথের মি‌ছিলে রাজধানী ঢাকা উত্তাল হয়ে উঠেছিল। আওয়ামী লীগ ও সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ হিযবুত তাহরীরও মিছিল করেছে।
আবার ‘ইউনূস সরকার উচ্ছেদ করে দেশে সেনাশাসন কায়েম’ করার দাবিতেও এক দল মানুষ মিছিল বার করেছেন ঢাকায়। ★"এর মধ্যে সন্ধ্যায় আওয়ামী লীগের কর্মীরা ধানমন্ডিতে একটি ঝটিকা মিছিল বার করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ৫ অগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পরে এটিই ছিল শেখ হাসিনার দলের সব চেয়ে বড় মিছিল।" এই মিছিল শেষ হওয়ার পরে যুব মহিলা লীগের এক নেত্রী এবং ছাত্র লীগের তিন কর্মীকে আটক করে বেদম মারধর করে বিএনপি কর্মীরা। পুলিশ এই চার জনকে গ্রেফতার করেছে।

★নাটকের শুরু বৃহস্পতিবার গভীর রাতে ছাত্র সংগঠন থেকে তৈরি নতুন দল এনসিপি-র নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট দিয়ে।

"হাসনাতের দাবি, ১০ দিন আগে দুই সঙ্গী-সহ তাঁকে সেনা বাহিনীর দফতরে ডেকে বলা হয়— সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে।" ইতিমধ্যেই অনেক দল সেটা মেনে নিয়েছে। তাঁরা (হাসনাত) যেন আপত্তি না করেন। হাসনাতের দাবি তাঁরা শোনামাত্র আপত্তি করলে বলা হয় শিরিন শরমিন চৌধুরী, শেখ ফজলে নুর তাপস এবং সাবের হোসেন চৌধুরীর মতো ‘পরিষ্কার’ ভাবমূর্তির নেতানেত্রীরা তাঁদের ভুলের জন্য ক্ষমা চেয়ে রাজনীতিতে সক্রিয় হবেন। তাঁরা শেখ হাসিনাকে উপেক্ষা করে ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ’ করবেন। আসন সমঝোতার ভিত্তিতে এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে হবে।
★হাসনাতের অভিযোগ, তাঁরা রাজি না-হওয়ায় ধমকানো হয়।★ উপস্থিত সেনা কর্তা তাঁদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে ‘ইনক্লুসিভ’ নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগের বিরোধিতা করার পরিণাম তাঁদের ভোগ করতে হবে।

হাসনাতের অভিযোগ, এই ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ-এর পরিকল্পনা আসলে ভারতের, সেনারা তা বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা ইউনূস জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।
তার জবাবে হাসনাত ফেসবুকে লেখেন—
"‘ড. ইউনূস, আওয়ামী লীগ ৫ অগস্টই নিষিদ্ধ হয়ে গিয়েছে। উত্তরপাড়া (ক্যান্টনমেন্ট) ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করে লাভ নেই।’"

এর পরেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর মিছিল বার করা হয়। পল্টন মোড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকররমে জুম্মার নমাজের পরে গাজ়ায় ইজ়রায়েলি হামলার বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিল কয়েকটি সংগঠন। সেই মিছিলের পাশপাশি উত্তরার মসজিদের সামনে মিছিলে স্লোগান শোনা যায়— ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ওয়াকার না হাসনাত, হাসনাত-হাসনাত’, ‘ক্যান্টনমেন্ট না রাজপথ, রাজপথ-রাজপথ’। আবার এক দল লোক নিজেদের আমজনতা দাবি করে মিছিল করে স্লোগান দেন, ‘অবিলম্বে ইউনূস সরকার উচ্ছেদ করো’, ‘বাংলাদেশে সেনাশাসন চাই’,
‘ইউনূস হটাও সেনাপ্রধান আনো, অবিলম্বে নির্বাচন করো’। সংবাদ মাধ্যমকে তাঁরা বলেছেন, “১/১১-র সেনাশাসনে রাজনীতির লোক বিপদে পড়লেও আমজনতা ছিল স্বস্তিতে। এই সরকারের আমলে রাজনীতিকেরা ঘুষের টাকায় পাঁচতারা হোটেলে ইফতার খাচ্ছে, আমজনতার দুর্গতির শেষ নেই। আমরা তাইসেনাশাসনই চাইছি।”

এর মধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, “গণহত্যায় অভিযুক্ত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে আমরা আপত্তি করব কেন? বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী।” কিন্তু জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে পোস্ট দেন— আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা মানুষ মানবেন না। অবিলম্বে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। একই কথা বলেন, হেফাজতে ইসলামীর নেতারাও। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আবার বলেন, “আওয়ামী লীগের নেতারা দোষী হতে পারেন, দলটির কী দোষ? ড্রাইভার খারাপ হলে কি গাড়ির দোষ?” রাতে সাংবাদিক বৈঠক ডেকে এনসিপি-র প্রধান নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীসব সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তাদের নেতাদের গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। তার আগে নির্বাচন নয়।
এর মধ্যেই সরকারের উপদেষ্টা ও সাবেক ছাত্র নেতা আসিফ মাহমুদ একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নানা বিতর্ক উস্কে দিয়েছেন। আসিফ জানিয়েছেন, আন্দোলনের গোড়া থেকেই আমেরিকার দূতাবাসের সঙ্গে তাঁরা যোগাযোগ রেখে চলেছেন। ৫ অগস্ট হাসিনার পতন না হলে তাঁরা ‘সশস্ত্র অভ্যুত্থান’ শুরু করতেন। এ জন্য ‘যা যা দরকার’ সব ঠিক করা ছিল। আসিফের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তাঁরা ইউনূসের নাম বললে সব চেয়ে বেশি আপত্তি করেছিলেন সেনাপ্রধান ওয়াকার। তিনি বলেছিলেন, ইউনূসের বিরুদ্ধে মামলা চলছে। ‘পরিষ্কার’ কারও নাম প্রস্তাব দিতে। ছাত্ররা ইউনূসের নামে অনড় থাকায় জেনারেল নাকি বলেছিলেন, ‘বুকে পাথর চাপা দিয়ে আমি ইউনূসের নাম মেনে নিলাম!’

★(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ)★

11/03/2025

নারী নির্যাতন বহু পুরনো বিষয়। হাজার হাজার বছর আগ থেকে এটা চলে আসতেছে, নারীরা সহ্য করে চুপ থাকতেছে। নারীদের নি:শ্বব্দে সহ্য করাটা সম্ভবত পুরুষ দের জন্য কোনোনা কোনোভাবে একটা হাতিয়ার স্বরূপ হয়ে গেছে "দৃশ্যতঃ পুরুষদের" তাদের " পুরুষত্ব " জাহির করার। (দৃশ্যত: = দেখতে পুরুষ আরকি।)
নারীরা আর চুপ থাকবেনা। পুরুষ রূপী রাস্তার নেড়িকুত্তা গুলোকে উচিত জবাব দিতেই হবে।

16/11/2024

সংবিধানের খসড়া প্রস্তাবনা ২
#সংবিধান #জাতীয়প্রেসক্লাব

16/11/2024

সংবিধানের খসড়া প্রস্তাবনা
#সংবিধান #প্রেসক্লাব #জাতীয়প্রেসক্লাব

12/11/2024

পাথর বাচাও শ্রমিক আন্দোলন #পাথরবাচাও #পাথর #শ্রমিক #আন্দোলন

11/11/2024

পাথর শ্রমিকরা সকলে এখনও কর্মহীন... #পাথর #পাথরকর্মী

11/11/2024

হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে গ্যস তোলা হলে কি পরিবেশ বিপর্যয় হয়না?
হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস তোলা হলে কি পরিবেশ বিপর্যয় হয়না? #হরিপুর

10/11/2024

জয় বাংলা স্লোগান দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা... 😂😂🤣🤣

With Farha Diba Moutusi – I just got recognised as one of their top fans! 🎉
04/11/2024

With Farha Diba Moutusi – I just got recognised as one of their top fans! 🎉

Love u mAa a lot. I knw i couldn’t do any thing for u. Which made me the worst father of the Univers. It was only u who ...
01/11/2024

Love u mAa a lot. I knw i couldn’t do any thing for u. Which made me the worst father of the Univers. It was only u who always kept telling me that papa i want to live with both of u. But it was us who never thought of ur future but decided not live together. Can't and will never can ask for ur forgiveness. May Allah keeps u safe nd make a good human being. Its really natural for u to forget or hate me as ur father but let me confess u one thing. "Ur loser father loves u and will b loving u till his last breath" May Allah bless u....

১ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেলাম। মেট্রো আশার অপেক্ষায় আমরা সবাই...
31/10/2024

১ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেলাম। মেট্রো আশার অপেক্ষায় আমরা সবাই...

এই ৩টা হলুদ তীর চিহ্ন গুলো প্রয়োজনীয় অর্থ বহন করে৷ যে কারণে হরহামেশাই রেইলে চড়ার সময় এবং রেইল থেকে বের হবার সময় আমাদের অ...
30/10/2024

এই ৩টা হলুদ তীর চিহ্ন গুলো প্রয়োজনীয় অর্থ বহন করে৷ যে কারণে হরহামেশাই রেইলে চড়ার সময় এবং রেইল থেকে বের হবার সময় আমাদের অনেককে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ডান এবং বাম ২কোন দিয়ে ঢোকা, এবং শুধু মাঝের কোন দিয়ে বের হবার নিয়ম। এমনকি মেট্রোরেল স্টেশন সহ রাস্তা ঘাট বা ভিন্ন ভিন্ন অনেক জায়গাতেই আমরা হলুদ রঙের টাইলস দেখতে পাই। এক লাইনে সোজা চলে গেছে। এই টাইলস গুলোও অনর্থক না। অবাক করার বিষয় হলো হলুদ টাইলস গুলোর কিছুতে লম্বা লম্বা দাগ থাকে, কিছুতে থাকে ডট ডট। যেগুলো বিশেষ চাহিদা সম্পন্ন বা, এক কথায় অন্ধ ব্যাক্তিদের সচ্ছল ভাবে হাটার সুবিধার্থে বিশেষ ভাবে এরকম ডিজাইন করে তৈরি করা, যেগুলোর অর্থ আমরা অনেকে জানি, আবার অনেকে হয়তো জানিনা। জানা থাকা উচিৎ বলে আমি মনে করি৷

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Shawon Shahrear posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shawon Shahrear:

Share