Md Mahbubur Rahman

  • Home
  • Md Mahbubur Rahman

Md Mahbubur Rahman A personal blog to describe something.

30/05/2025

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ ﷺ🤍🌸❤️

28/05/2025

“নিজেকে একবার হারিয়ে ফেলো…
শুধু একবার,
সব কিছু ভুলে, সব কিছুর ঊর্ধ্বে উঠে
শূন্যের গভীরতায় ডুবে যাও।

কারণ,
নতুন করে জন্ম নিতে হলে
আগে একবার মরতে হয় —
অহংকারে, অভিমানেই নয়,
নিজের গড়া দেয়ালে।

অস্তিত্ব যখন প্রশ্নবিদ্ধ হয়,
তখনই নিজের সত্য রূপ ধরা দেয়।
ভেঙে যাও, ভেঙে চুরমার হয়ে যাও —
তারপর সেই ভাঙাচোরা টুকরো দিয়েই
একটা নতুন ‘তুমি’ গড়ো।

কিন্তু যখন কিছু বিশেষ দায়িত্ব চলে আসে কাঁধে তখন হারিয়ে যেতে অনেক মানা!!
এভাবেই শেষ হয়ে আসে জীবন সূতার শেষ দাগটা,,,

নীরব থেকেও বজ্রের মতো জানান দাও,
তুমি এসেছো ফিরে —
আর এবার
তোমাকে কেউ থামাতে পারবে না…....

জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না! কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হয়ো না যে,...
28/05/2025

জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না! কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হয়ো না যে, তার সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়।

তোমার মন খারাপ? সুন্দর একটা গান শোনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা চা বানাও, বিকেলের মৃদুমন্দ হাওয়ায় আপনমনে হাঁটো, জানলার পাশে বসে বৃষ্টি দেখো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে, সেটাকে কাজে লাগাও।

অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা — এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে সমুদ্র বা পাহাড় দেখতে চলে যাও।

পুরোনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো — কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো, যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো।

যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছেড়ো না। আর কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না। কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকে বড় করে দেখতেই বেশি পছন্দ করে।

একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে। নিজেকে ভালোবাসো। যে মানুষ নিজেকে ভালবাসতে পারে না, সে কখনো সুখী হতে পারে না।

নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো, পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারো।

মাঝেমধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও, ঘরের কোণায় ফুলদানিতে একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করা তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে মন টানে না, সেখানে "না" বলতে শেখো।

"আমার বাবা-মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে" — এসব ভাবনাকে প্রশ্রয় দিও না। কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও। নিজেকে এমনভাবে গড়ে তোলো, যাতে তোমার ভালো থাকা বা না থাকাটা কারো ওপর নির্ভর না করে।

“কাকে উপরে তুলছেন!!! যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয় ? সেতো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে...
20/05/2025

“কাকে উপরে তুলছেন!!!
যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয় ? সেতো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হয়।

আপনারা যারা অযোগ্য লোককে অ‌াস্কারা দি‌য়ে মাথায় তুলছেন কিংবা জোর ক‌রে যোগ্য বানাচ্ছেন, একদিন সে নিজেও পরবে আপনাকেও ফেলবে। অতএব সময় থাক‌তে সতর্ক হউন।

18/05/2025

পাপ করে কোথায় যাবে,
এই মাটি, এই আকাশ, সবই তো তাঁর!♦️মির্জা গালিব

18/05/2025

আমার একটা অভ্যাস হচ্ছে কেউ আমাকে হাজারটা কষ্ট দেওয়ার পরেও একটু সুন্দর ব্যাবহার করলেই আমি তার দেওয়া সব কষ্ট ভুলে যাই।

ভুলে যাই সে মানুষটা আমার সাথে আগে কি করেছে। আমাকে সে কতোটুকু দুঃখ দিয়েছে।

29/04/2025

❝কষ্টের মাঝেও সন্তুষ্টি খুঁজে নিতে পারবেন তখনই— যখন আপনি নিজের ভেতর থেকে সব অভিযোগ মুছে ফেলবেন এবং বিশ্বাস করবেন যে— যা হচ্ছে নিশ্চয় আল্লাহ এতে আমার জন্য কল্যাণ রেখেছেন।❞

Address


Telephone

+8801744509042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mahbubur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mahbubur Rahman:

  • Want your business to be the top-listed Photography Service?

Share