16/05/2026
আলহামদুলিল্লাহ, অনেকদিনের অপেক্ষার পর অর্ধেকদ্বীনের নতুন প্রজেক্ট সবার জন্য উন্মুক্ত করছি।
এখানে মূলত কী পাবেন?
১/ সারা বাংলাদেশের সে সমস্ত মহিলা ডাক্তারদের তালিকা পাবেন যারা নরমাল ডেলিভারি করিয়ে থাকেন।
২/ যে রোগীদের নরমাল ডেলিভারি সম্ভব হয়না, তাদের জন্য পর্দা রক্ষা করে অর্থাৎ মহিলা টিমের মাধ্যমে যে ডাক্তার সিজারিয়ান সেকশনে বাচ্চা ডেলিভারি করে থাকেন তাদের তালিকা।
৩/ যে সমস্ত রেজিস্টার্ড মিডওয়াইফ(ধাত্রী) নরমাল ডেলিভারি করছেন তাদের তালিকা পাবেন।
আমরা উপজেলা ভিত্তিক ফিল্টার করার ব্যবস্থা রেখেছি, যেন হাজার হাজার প্রোফাইল থাকলেও আপনার নিজ উপজেলার গুলো সহজেই বের করতে পারেন।
যেহেতু সাইটটি মাত্রই লঞ্চ করা হচ্ছে তাই অল্প কয়েকটি প্রোফাইল দেখতে পারবেন। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আশা করছি দ্রুতই সারা বাংলাদেশের হাজার হাজার গাইনি ডাক্তার ও রেজিস্টার্ড মিডওয়াইফের প্রোফাইল যুক্ত হয়ে যাবে। এতে করে আমাদের লক্ষাধিক দ্বীনদার বোনদের উপকার হবে ইন শা আল্লাহ।
ওয়েবসাইট বানানো অর্ধেকদ্বীনের কাজ ছিল তা করা হয়েছে, এখন বাকি দায়িত্ব আপনাদের। জাঝাকুমুল্লাহ খাইরান।
আমাদের সাইট লিংক - https://health.ordhekdeen.com/
(সাইট নতুন হওয়ায় টেকনিক্যাল ত্রুটি পরিলক্ষিত হলে কমেন্টে জানাবেন, অন্য পরামর্শ থাকলেও অবশ্যই জানাবেন। সাইট মূলত আপনাদেরই।)