AB Siddiq

AB Siddiq Put your trust in God, success will come one day

31/08/2024

যায় দিন ভালো আসে দিন খারাপ

জানিনা কি আছে জীবনে।

21/08/2024

বিল্লু যখন ফুটবলার

স্যালুট ❤️🫶বাংলাদেশ সেনাবাহিনী ❤️
21/08/2024

স্যালুট ❤️🫶
বাংলাদেশ সেনাবাহিনী ❤️

14/08/2024
28/05/2024

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?
এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।
সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।
অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
সংগৃহীত

14/05/2024

শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধ হয় পৃথিবীর সবচাইতে রুচিসম্মত মানুষ ছিলেন। তাহলে এত সুন্দর জিনিসটা আবিষ্কার করলেন কি করে। একজন নারীকে অন্য কিছু পড়লে যতটা সুন্দর লাগে, শাড়ি পরলে তার দশ গুন সুন্দর লাগে। আমার মনে হয় শাড়ি একমাত্র সুন্দর আবিষ্কার নারীদের জন্য সত্যি অসাধারণ।

14/05/2024

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে !!
নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে।

নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার উপর। আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন!

আপনি হয়ত বলতেই পারেন এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন। রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রয়।

বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই!

Copy

13/05/2024

আমাদের দাম্পত্য সুখের মূল কারন হলো আমাদের মধ্যে পরিবারের কোন সদস্যকেই নাক গলাতে দেইনা। একে অন্যের দোষ কারো কাছে বলিনা এবং দুজন দুজনের পরিবারের নিকট একে অন্যকে বড় দেখাতে, সম্মানিত করতে সর্বোচ্চ চেষ্টা করি।

স্ত্রীর বিষয়ে যেমন আমার পরিবারকে কোন কথা বলার ই সুযোগ দেইনা সেও আমার বিষয়ে তার পরিবারের কেউ কিছু বলতে চাইলেই ধোলাই করে ফেলে সুতরাং আমরা দুজন ছাড়া আমাদের বিষয়ে কোন তৃতীয় পক্ষের কোন স্থানই নাই।

একে অপরকে সর্বোচ্চ সম্মানটা দেই।

আমার স্ত্রীর একটা মুদ্রা দোষ হলো অল্পতেই অভিমান করে তাই আমি কিছু সময় চুপ থাকি। তার সকল অভিযোগ বকা শেষ হলে তখন বিষয়টা ব্যাখ্যা করলে সে বুঝে এবং সরিও বলে।

আমি যখন রাগ করি এবং ঝাড়ি তখন সে একটা কথাও বলেনা! একদম চুপ থাকে। যেটা সবচেয়ে বেশি জরুরী। দুজন এক সাথে রেগে গেলে তো ঝগড়াঝাঁটি অনিবার্য তাই একজন রাগলে আরেকজন চুপ থাকি সবসময় ই।

আর মজার বিষয় হলো, আমার স্ত্রীর যতো অভিযোগ ও অভিমান সেটা হলো তাকে নাকি কম সময় দেই😂 বিষয়টা এমন নয়। যেহেতু ব্যবসায়িক কারনে প্রায় ই আমরা দুজন দুই দেশে থাকি মানে একা থাকি তাই অভিমান করে আর কি.... সেটা আমিও বুঝি একারনে তার উপর আমি রাগ করতে পারিনা।
তবেঁ সুযোগ পেলে আমরা মোবাইলে টানা ১৫ ঘন্টাও গল্প করে সময় কাটাই।

আমার স্ত্রীর সবচেয়ে বড় গুন হলো,
তার মাত্রাতিরিক্ত কোন চাহিদা নাই। বরং সে দিতে ভালোবাসে। বলে তুমি শুধুই আমাকে ভালোবাসবা, কখনো বিশ্বাস ভেঙ্গোনা এছাড়া আমার কোন চাওয়া ই নাই।

আমাকে বকে বকে আমার বাবা মাকে বেশি বেশি টাকা দিতে বাধ্য করে।
আমার ভাই বোনের সাথে টুকটাক রাগ করলেও সে আমাকে বুঝিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করে।

আর আমাকে কিসে সুন্দর লাগবে, আমি কেমনে ভালো থাকবো এটা নিয়েই তার যতো চিন্তা! প্রতি বেলায় সে আমাকে ঔষধ খাওয়ার কথা মনে করিয়ে দিবেই।

আমার ড্রেস, জুতা বেল্ট ব্রেসলেট, ঘড়ি, আংটি, ব্যাগ, চুলের কালার থেকে শুরু করে সব সে কিনে। মোদ্দা কথা তার সকল চিন্তা আমাকে নিয়েই।

স্ত্রী যখন স্বামীকে সবসময় সর্বোচ্চ ভালোবাসে, সর্বোচ্চ সম্মান দেয়, স্বামীকে সবখানে বড় করতে চেষ্টা করে তখন একজন স্বামীকি তাকে ভালো না বেসে থাকতে পারে? সম্মান না করে থাকতে পারে?

আমার একটু অসুস্থতা কথা শুনলে সে সারারাত জেগে সেবা করে। মাথা হাত পা টিপে দেয়। ঘুম না আসলে মাথার চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দেয়।
আমি যদি সেই কাজটা করতে চাই সে করতে দেয়না বলে তুমি আমার স্বামী তুমি আমার পায়ে হাত দিতে পারোনা প্লিজ এটা করোনা!

আজকাল তো গরিব ঘরের অশিক্ষিত মেয়েরাও স্বামীর জন্য এটুকু করেনা। আর সে তো একজন উচ্চ বংশীয় উচ্চশিক্ষিত ধনী ব্যবসায়ী ও একজন আমেরিকান নাগরিক ই।

একটা ঘটনা বলি,
তার স্কুল কলেজের বন্ধুদের পিকনিকে সে আমাকে জোর করে পাঠিয়েছে,তার বান্ধবীদের সাথে! যদিও সে যেতে পারেনি। আমাকে যেনো তার বন্ধুরা সম্মান করে সেকারনে সে ১৫০০০ টাকা ডোনেশন ও দিয়েছে। যা আমি জানতাম ও না। যখন আমাকে তার সকল বন্ধুরা মাত্রাতিরিক্ত আপ্যায়ন করলো। ষ্টেজে তুলে দুলাভাই বলে পরিচয় করিয়ে দিলো আমি একটু অবাক ই হইছিলাম। পরে জানলাম এই ঘটনা।

আমিও কিন্তু তাকে অনেক ভালোবাসি হয়তো সে জানেনা! কারন ছেলেরা আসলে এতোটা প্রকাশ করতে পারেনা 😭

সে চায় আমাকে রাজা বানিয়ে সে রানী হয়ে থাকতে।
আমাকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হতে চায়না।
আমিও তাকে রানী করে নিজে রাজা হতে চাই।

আর তাই আমি আমার বাবা মা ভাই বোন প্রতিবেশী সহ রিলেটিভ বন্ধুবান্ধব যাকেই টাকা পয়সা বা গিফট দেই তখনি বলি আমার স্ত্রী আপনার জন্য এটা পাঠিয়েছে। কারন আমি জানি এই কথা বললে তারা আমার স্ত্রীকে ভালোবাসবে ও সম্মান করবে।
একারনেই বলি বিষয়টা টাকার নয়, মন মানুষিকতার। আপনি আপনার সঙ্গীকে সমাজের চোখে কি ভাবে দেখতে চান সেটা নির্ভর করবে আপনার মন মনন ও বুদ্ধিমত্তার উপর।

📢সংযুক্তি:
💠অনেকই দেখলাম কমেন্টে প্রশ্ন করেছে যে আমি আমার স্ত্রীর জন্য কি করি?
আমি কি করি সেটা তো বলবে আমার স্ত্রী। আমার ঢোল কি আমি পিটাবো নাকি? আমি আমার স্ত্রীর গুন ও আমাদের সম্পর্কের বিষয়টা তুলে ধরেছি মাত্র যেনো মানুষ বিষয়গুলো ফলো করতে পারে।

তবেঁ একটা বিষয় বলি, সেটা হলো, আমার বউ অনেক সুন্দরী ও স্লিম নয়, তাই আমি নাকি আরো সুন্দরী বিয়ে করতে পারতাম!
এই জাতীয় কথাবার্তা যারাই বলেছে আমি তাদের সাথেই সম্পর্ক ছিন্ন করেছি।

💠কেউ কেউ বলেছেন আমাদের নাকি অনেক টাকা আছে তাই সমস্যা নাই।
আচ্ছা তাহলে যারা আমাদের কে দিনে একবার করে কিনতে পারবে তাদের সংসারে অশান্তি হয় কেন?
বিষয়টা আসলে টাকার নয়, মন মানুষিকতার। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়।
এটাই মূল মন্ত্র।

ধন্যবাদ লেখক

Copy

01/08/2023

আলহামদুলিল্লাহ,
রিজিকের মালিক আল্লাহ।।

একে তো ড্রাইভিং লাইসেন্স নেই, তার উপর আবার ওভার স্পীড 😆😆
31/07/2023

একে তো ড্রাইভিং লাইসেন্স নেই, তার উপর আবার ওভার স্পীড 😆😆

Address

Dhaka

Telephone

+8801919144241

Website

Alerts

Be the first to know and let us send you an email when AB Siddiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AB Siddiq:

Share