30/05/2026
মানুষ বলে যাকে পাবো না তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়াই ভালো...!
আচ্ছা যোগাযোগ বন্ধ হয়ে গেলে কি মায়া সেই এক যায়গায় আটকে থাকে,আর মায়া বাড়ে না...?
কই আমার তো তার সাথে কথা হয়না তবুও তো আমি আগের থেকেও তারে বেশি ভালোবাসি,
প্রতিদিন নতুন করে তার মায়ায় পড়ি...!
নিজেকে দূরে সরিয়ে তো তাকে ভুলতে পারিনি এক সেকেন্ড এর জন্য...!
তাকে পাবো না জেনেও ভালোবাসি,
কথা হয়না তাতে কি তাঁর ছবি গুলো প্রতিদিন কতবার যে দেখি তার কোনো হিসাব নেই...!
তার পুরোনো মেসেজ গুলো দেখি যা দেখে কখনো হাঁসি কখনো কাঁদি....!
তার সাথে একা একা কথা বলি...!
ভালোবাসতে হলে যোগাযোগ থাকতে হবে এমন কোনো কথা নেই....!
আর যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভালোবাসা কমে যায় না মায়া ফুরিয়ে যায় না....!
প্রতিদিন কথা বলা ওটা তো একটা অভ্যাস এ পরিণত হয়ে যায়....!
কথা বললেই যে দিনদিন মায়ায় পড়বে এটা ভুল ধারণা...!
আমি বলি কথা না বলেও ভালোবাসা যায়,মায়া কমে যায় না,
শুধু যোগাযোগ টা থাকে না কেউ কারো খোঁজ খবর জানে না এটাই...!
ভালোবাসতে যোগাযোগ এর প্রয়োজন হয় না...!
মনের মিল থাকলেই হয়...!
পাওয়া না পাওয়া পরের কথা....!
কিছু কিছু সময় বাধ্য হয়ে আমাদের বিচ্ছেদ নামক শব্দটা বেছে নিতে হয়...!
চাইলেও কিছু করার থাকে না,,
হয়তো বলার অনেক কিছু থাকে মন বলে ছেড়ে দিও না, চোখ বলে কি ভাবে থাকবো তাও বলতে হয় ভালো থেকো যে বলে, সেও কি আসলেই ভালো থাকে না কি যাকে বলে সে ভালো থাকে,,,?
জীবন আমরা যতটা সহজ মনে করি জীবনটা আসলে এত সহজ না,,
কিছু কিছু মানুষের জীবন একটু ভিন্ন...!
জীবনে অনেক কিছু নিজেদের বিরুদ্ধে গিয়ে ছেড়ে দিতে হয়....!
তবে ছেড়ে দিলেই যে সে ঠকিয়েছে এমন টাও না,,
সে পরিস্থিতির কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছে...
আসলে এই কথাটা সবাই বুঝে না,সবাই মেনে নিতে পারে না....!
শুধু তারাই বুঝবে যারা দুজন দুজনকে ভালোবাসেও ফ্যামিলি জন্য প্রিয় মানুষকে হারিয়েছে,,
আর বাকিরা তো না বুঝে ভুল খুঁজবে....!
মানুষ মনে করে চেষ্টা করলেই সব হয়, নসিবে না থাকলে হাজার চেষ্টা করলেও সে চেষ্টা বৃথা যাবে....!
সে আমাকে ছেড়ে দিয়েছে তবে আমি একটা বারের জন্য বলিনি যে,
সে আমাকে ঠকিয়ে সে প্রতারক....!
ছেড়ে দিলেই সে প্রতারক হয়না...!
কিছু পরিস্থিতির কারণে নিজের সুখ কেও বিসর্জন দিতে হয় আর যদি হয় সে পরিবারের বড় ছেলে তাহলে তো কথাই নাই নিজেকে ধ্বংস করে পরিবারের সুখের