Arfin Jewel

Arfin Jewel ����When you get on the path, the path shows the way. ����

29/08/2025

LALALA GO.....

27/11/2022

ঢাকা ইন্টা: স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফেব্রুয়ারির একুশ তারিখদুপুর বেলার অক্তবৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?বরকতের রক্ত।হাজার যুগের সূর্যতাপেজ্বলবে এমন লাল যে,সেই ...
20/02/2022

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !

প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।

প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
(আল- মাহমুদ)

12/02/2022
🎓🎓🎓"ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা" যার সিংহদ্বারে লেখা রয়েছে- 'কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপনাস...
02/02/2022

🎓🎓🎓"ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা" যার সিংহদ্বারে লেখা রয়েছে- 'কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপনাস্ত্র নিক্ষেপের দরকার নেই। বরং সেই জাতির শিক্ষার্থীদের পরীক্ষায় প্রতারণার সুযোগ দিলেই হবে।

কারণ এভাবে পরীক্ষা দিয়ে তৈরি হওয়া ডাক্তারদের হাতে রোগীর মৃত্যু হবে। ইঞ্জিনিয়ারদের দ্বারা দালান-কোঠা, ইমারত ধ্বংস হবে এবং অর্থনীতিবিদদের দ্বারা দেশের আর্থিক খাত দেউলিয়া হবে।

এ ছাড়া বিচারকদের হাতে বিচারব্যবস্থার কবর রচনা হবে। সুতরাং শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার মানে হলো একটি জাতির অবলুপ্তি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Arfin Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share