28/10/2025
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিতব্য শিশু উৎসবে "ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা” শীর্ষক অনুষ্ঠানের অন্যতম আয়োজন “শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের জন্য নির্ধারিত ১,০০০ কপি ত্রৈমাসিক ম্যাগাজিন ‘টিফিন’ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না'র নিকট হস্তান্তর করেন বগুড়া জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং টিফিন ম্যাগাজিনের সম্পাদক সুজাউল ইসলাম সুমন।