July 24

July 24 বিশ্বজুড়ে যা ঘটছে, জানুন সবার আগে।
রাজনীতির মাঠ থেকে প্রযুক্তির বিশ্ব—সারা পৃথিবীর সকল ব্রেকিং নিউজ এবং নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১টার দিকে এ মিসাইলগুলো ছোড়া হয়।ইসরাইলি সংব...
01/03/2026

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১টার দিকে এ মিসাইলগুলো ছোড়া হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে উঠেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল এদিকে আসছে।

নিহতরা হলেন- ফারহানা আক্তার (৩৩) এবং তার ছোট মেয়ে ফাসিহা আক্তার (৭)। ফারহানার স্বামী মুজাহিদুল ইসলাম ঢাকার একটি মাদরাসার...
01/03/2026

নিহতরা হলেন- ফারহানা আক্তার (৩৩) এবং তার ছোট মেয়ে ফাসিহা আক্তার (৭)। ফারহানার স্বামী মুজাহিদুল ইসলাম ঢাকার একটি মাদরাসার শিক্ষক। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা তার সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। তাদের বড় ছেলে জুবায়ের বাবার সঙ্গে ঢাকায় থাকে এবং মেজ মেয়ে ফারিহা ঘটনার সময় মাদরাসায় ছিল।

চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, প্রতিবেশীরা আমাদের খবর দেয়ার পর পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে। মেয়ে ফাসিহার বয়স ৭ বছর এবং মা ফারহানার বয়স আনুমানিক ৩৩ বছর। ধারণা করা হচ্ছে, মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে পরে মা আত্মহত্যা করেন। ফাসিহার বাবা মুজাহিদুল ইসলাম ঢাকার একটি মাদরাসার শিক্ষক এবং তিনি সেখানেই থাকেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাদের মৃত্যুর ঘটনাটি সকালেই হয়েছে। ওই সময় ফাসিহার বোন ফারিহা মাদরাসায় ছিলো, আর তাদের ভাই জুবায়ের তার বাবার সঙ্গে ঢাকায় থাকে। তবে মামলার পর তদন্তেই বেরিয়ে আসবে তাদের মৃত্যুর আসল কারণ।

প্রতিবেশী রাসেল মজুমদার জানান, রোববার দুপুর আনুমানিক বারোটার দিকে পার্শ্ববর্তী এক চাচির কথায় আমি তাদেরকে জোরেশোরে ডাকাডাকি করে ঘর খুলতে বলি। কিন্তু প্রায় ১০-১২ মিনিট ডাকাডাকির পরও কেউ দরজা জানালা না খোলায়। চাচিদের উপস্থিতিতে একটা জানালা খুলে ছোট মেয়ের লাশ দেখতে পাই। পরে চিৎকার করে অন্যদের ডেকে আনি। পরে পুলিশ এসে দুই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সিলেটে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহপরান (রহঃ) থানা পুলিশ। শনিবার (২৮ ফে...
01/03/2026

সিলেটে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহপরান (রহঃ) থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে পরিচালিত বিশেষ অভিযানে আটক করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপরান (রহঃ) থানার শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমামের নেতৃত্বে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাহপরান (রহঃ) থানার এফআইআর নং-১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. এর মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট জেলার মোগলাবাজার থানার পশ্চিমভাগ এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেলচালিত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পেনাল কোড ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে চাঁদা না দেওয়ায় মাওলানা সাইফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছ...
01/03/2026

বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে চাঁদা না দেওয়ায় মাওলানা সাইফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ির ভিত্তি স্থাপনের সময় প্রতিপক্ষ তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত মাওলানা সাইফুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বগুড়া জেলা ওলামা বিভাগের দায়িত্বশীল ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে ঘটে যাওয়া এই নৃশংস হামলার ঘটনাটিকে আরও জোরালো এবং সংবেদনশীল ভাষায় নিচে উপস্থাপন ক...
28/02/2026

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে ঘটে যাওয়া এই নৃশংস হামলার ঘটনাটিকে আরও জোরালো এবং সংবেদনশীল ভাষায় নিচে উপস্থাপন করা হলো:

তুচ্ছ ঘটনায় রক্তাক্ত ফাহিম: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক টগবগে তরুণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | ১ মার্চ, ২০২৬

সামান্য বিবাদ যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তার সাক্ষী হলো মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের খোঁজারগাও এলাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাহিম আহমদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে সন্ত্রাসীরা। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় জীবনের শেষ মুহূর্তের সাথে লড়াই করছেন তিনি।

হামলার নৃশংসতা
গত ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যখন গ্রাম নিস্তব্ধ হয়ে আসছিল, ঠিক তখনই জামাল মিয়ার ছেলে ফাহিমের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। ধারালো অস্ত্রের আঘাতে ফাহিমের শরীর ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠলেও হামলাকারীদের হাত কাঁপেনি।

পা*ষণ্ড স্বামী ও দেবরের নির্মমতা: খোলা আকাশের নিচে অবুঝ শিশুদের আর্তনাদনিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬মৌলভীবাজার...
28/02/2026

পা*ষণ্ড স্বামী ও দেবরের নির্মমতা: খোলা আকাশের নিচে অবুঝ শিশুদের আর্তনাদ
নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামে আজ মানবতার এক চরম অবমাননাকর চিত্র ফুটে উঠেছে। যে ঘর হওয়ার কথা ছিল নিরাপদ আশ্রয়, সেই ঘরই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপন মানুষের হাতে।

ঘটনার বিবরন
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভূমিউড়া গ্রামের আব্দুল্লাহ মিয়া (৪৫) ও তার ভাই জুনেদ মিয়া (৩০) মিলে চালিয়েছেন এক পৈশাচিক তাণ্ডব। নিজের স্ত্রী ও সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে ক্ষান্ত হননি তারা; হাতুড়ি আর শাবল দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু।

বর্তমান পরিস্থিতি
গৃহহীন এই মা তার সন্তানদের নিয়ে এখন আক্ষরিক অর্থেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

নাহিদ ইসলামের ফেসবক পোস্টকে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যতএ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার’      ...
28/02/2026

নাহিদ ইসলামের ফেসবক পোস্ট

কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার’

28/02/2026

গাঁ'জা বানানোর সময় আ‘ট‘ক তরুণী!

রাজশাহীতে বিএনপি নেতা এমদাদ হোসেনের বিরুদ্ধে নওহাটা সরকারি ডিগ্রি কলেজের ভবনের দেয়াল দখল করে দুটি দোকানঘর নির্মাণের অভিয...
28/02/2026

রাজশাহীতে বিএনপি নেতা এমদাদ হোসেনের বিরুদ্ধে নওহাটা সরকারি ডিগ্রি কলেজের ভবনের দেয়াল দখল করে দুটি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদ আলী শনিবার তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সাইদ আলী জানান, কলেজের প্রধান ফটকসংলগ্ন সরকারি রাস্তার পূর্ব পাশে অব্যবহৃত সামান্য জায়গায় কলেজ ভবনের দেয়ালের সঙ্গে সংযুক্ত করে এমদাদ হোসেন জোর করে দুটি দোকানঘর নির্মাণ করছেন।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে একই স্থানে দোকানঘর নির্মাণের চেষ্টা করা হলে কলেজ কর্তৃপক্ষের অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ করা হয়।

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় পরিত্যক্ত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় থেকে এক চটপটি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পু...
28/02/2026

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় পরিত্যক্ত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় থেকে এক চটপটি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি মোঃ হাসান (২৭)। তিনি কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিত্যক্ত ভবনের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

DEAL DONE !মানে কী ?হাস নাত আব্দুল্লাহর পোষ্টে তোলপাড় নেট দুনিয়া
28/02/2026

DEAL DONE !
মানে কী ?

হাস নাত আব্দুল্লাহর পোষ্টে তোলপাড় নেট দুনিয়া

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসলামী বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়...
28/02/2026

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসলামী বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান বলেছেন, তিনি শান্তি প্রতিষ্ঠা ও পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করবেন।

তিনি মার্কিন ও ইসরায়েলি হামলাকে গভীরভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি নেতানিয়াহুর উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে শুরু হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘যে কারণে হোক, উপসাগরীয় আমাদের ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও আমরা গ্রহণযোগ্য মনে করি না।

Address

Dhaka-15
Dhaka
DHAKA- 1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when July 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share