03/09/2025
সিংকেজ (𝗦𝗵𝗿𝗶𝗻𝗸𝗮𝗴𝗲): কী, কেন জরুরি এবং কিভাবে বের করবেন
সিংকেজ কী?
সিংকেজ হলো কাপড় বা গার্মেন্টস ধোয়া বা ইস্ত্রির পর দৈর্ঘ্য কিংবা প্রস্থে যে পরিমাণ কমে আসে, সেই পরিবর্তন। সহজভাবে বললে—কাপড় ধোয়ার পর যদি ছোট হয়ে যায়, সেটিই সিংকেজ।
🔎 সিংকেজ (𝗦𝗵𝗿𝗶𝗻𝗸𝗮𝗴𝗲)কেন হয়?
1️⃣ ফাইবারের ধরন – কটন, ভিসকস, উল ইত্যাদি প্রাকৃতিক ফাইবারে সিংকেজ বেশি হয়।
2️⃣ ফ্যাব্রিকের গঠন (Construction) – ঢিলা (Loose) গঠনের কাপড়ে সিংকেজ বেশি হয়।
3️⃣ ফিনিশিং প্রক্রিয়া – হিট, স্টিম বা ওয়াশিং সঠিকভাবে না হলে সিংকেজ বেড়ে যায়।
4️⃣ ওয়াশিং টেম্পারেচার ও কন্ডিশন – গরম পানিতে বা অনিয়মিত ধোয়ায় সিংকেজের সম্ভাবনা বেশি।
🎯 সিংকেজের গুরুত্ব (Importance in Garments)
সাইজ কন্ট্রোল: সঠিক সাইজ অনুযায়ী গার্মেন্টস প্রোডাকশন নিশ্চিত করা।
ফিটিং বজায় রাখা: গ্রাহক যেন পোশাক পরে ছোট হওয়ার সমস্যা না পান।
বায়ারের শর্ত পূরণ: বেশিরভাগ বায়ার সিংকেজ শতাংশ (Shrinkage %) নির্ধারণ করে দেন।
প্রোডাকশন ও কাটিং প্ল্যানিং: সিংকেজ হিসাব করে প্যাটার্ন ও কাটিং নির্ধারণ করতে হয়।
🧪 কিভাবে সিংকেজ বের করবেন? (Shrinkage Test Method)
1️⃣ ফ্যাব্রিক কাটা - প্রায় 60×60 সেমি আকারের একটি স্কয়ার পিস কাটুন।
2️⃣ মাপ চিহ্নিত করা
🖊️ স্থায়ী মার্কার দিয়ে নির্দিষ্ট মাপ (যেমন 50×50 সেমি) আঁকুন।
3️⃣ ধার সেলাই করা
🧵 ওভারলক বা সেলাই করে নিন যাতে ধোয়ার সময় ছেঁড়া না যায়।
4️⃣ স্যাম্পল ধোয়া
🌀 সাধারণ ওয়াশিং সেটিং ব্যবহার করে ধুয়ে নিন (বাস্তব ব্যবহারের মতো)।
5️⃣ ইস্ত্রি করা
🔥 স্টিম আয়রন দিয়ে কুঁচকানো দূর করুন (গার্মেন্ট কেয়ারের মতো)।
6️⃣ আবার মাপা
📏 ধোয়ার পরের সাইজের সাথে আগের সাইজ তুলনা করুন।
7️⃣ শ্রিংকেজ হিসাব করা
📐 ফর্মুলা →
Shrinkage % = [(Before Wash – After Wash) ÷ Before Wash] × 100
➡️ উদাহরণ:
Before Wash = 50 cm
After Wash = 47 cm
Shrinkage % = [(50 – 47) ÷ 100] × 100 = 3%
📊 গার্মেন্টস শিল্পে সিংকেজের প্রয়োজনীয়তা
কাটিং প্ল্যানিং: সঠিক সাইজ নিশ্চিত করতে কাটিংয়ের সময় সিংকেজ যোগ করা হয়।
ফিটিং ও সাইজিং: গ্রাহক যেন নির্ধারিত মাপ অনুযায়ী পোশাক পান।
বায়ার অ্যাপ্রুভাল: বায়ারের মান বজায় রাখতে সঠিক সিংকেজ টেস্ট দরকার।
রিটার্ন কমানো: ছোট হয়ে গেলে কাস্টমার পোশাক ফেরত দিতে পারেন, তাই সিংকেজ টেস্ট ক্ষতি কমায়।
📌 সাধারণভাবে গ্রহণযোগ্য সিংকেজ রেঞ্জ :
ফ্যাব্রিক টাইপ গ্রহণযোগ্য সিংকেজ (%) দেয়া নিচে য়া হল
Cotton : 3–5%
Polyester : 1–2%
Denim : 2–4%
Viscose : 4–8%