16/05/2026
আমাকে ভালোবাসলে, তীব্রভাবেই বাসতে হবে,
খুচরো ভালোবাসায় আমার পোষাবে না।
পৃথিবীর সবকিছু অসহ্য মনে হতে পারে,
হোক, তোমার আমাকে সহ্য করতে হবে,
ঝড়-বৃষ্টির রাতে হঠাৎ মাথার উপর থেকে-
নিরাপদ আশ্রয়ের শেষ চিহ্নটুকু হঠাৎ উড়ে গেলে,
যাক, তুমি তখন নিশ্চিন্তে আমার বুকে ঘুমোবে।
বামপাশে নীল সমুদ্র আর ডানপাশে সবুজ পাহাড় থাকলে থাকুক, তুমি সবকিছু ভুলে গিয়ে কেবল আমার দিকে তাকিয়ে থাকবে।
অনাদায়ী হিসেবের খাতা ফুরিয়ে গেলে ফুরাক,
আমাকে পেয়ে তোমার সবকিছু পাওয়া হয়ে যাবে।
তুমি তোমার চিন্তার প্রতিটি পলে কেবল আমাকেই ভাববে জানবে-
আমিই তোমার সবকিছু, আমিই তোমার সব!