শিরক ও বিদআত মুক্ত জীবন গড়ি - সহিহ আকিদার পথটি ধরি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শিরক ও বিদআত মুক্ত জীবন গড়ি - সহিহ আকিদার পথটি ধরি

শিরক ও বিদআত মুক্ত জীবন গড়ি - সহিহ আকিদার পথটি ধরি কোরআন ও সহি হাদিস অনুযায়ী আমল করাই আমাদের লক্ষ্য।

23/07/2026
23/07/2026

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি তাবিজ ঝোলাল, সে শিরক করল।" (মুসনাদে আহমাদ)

মানসিকতা: যদি কেউ মনে করে এই তাবিজটি নিজেই আল্লাহকে ছাড়া তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে, তবে তা বড় শিরক এবং ঈমান ভঙ্গের কারণ হবে.

টাকা তো জীবিত, অসহায়, অভাবগ্রস্থ, বিপদগ্রস্ত, অসুস্থ  মানুষের জন্য প্রয়োজন👉 কিন্তু মৃত মানুষের জন্য কেন টাকা মানতের নামে...
11/06/2026

টাকা তো জীবিত, অসহায়, অভাবগ্রস্থ, বিপদগ্রস্ত, অসুস্থ মানুষের জন্য প্রয়োজন👉 কিন্তু মৃত মানুষের জন্য কেন টাকা মানতের নামে দেওয়া প্রয়োজন?🤔

এমন প্রশ্ন যদি জাতির নিকট করা হয় তাহলে এই সমাজের মানুষ কি উত্তর দিবে???

যুগের পর যুগ--বছরের পর বছর আমাদের সমাজে মাজার নামক যেই আস্তানা তৈরি হয়েছে --সেখানে মূর্খ আবেগি মানুষ গুলো মনের চাওয়া, আশা পূর্ণ হওয়ার চিন্তায় মানতের নামে টাকা পয়সা মূল্যবান সম্পদ দান করে যাচ্ছে।

তাঁরা মনে করছে এই মাজারে বা পাগলা মসজিদে কোন কিছুর বিনিময়ে মানত করলে তাদের মনের চাওয়া পূর্ণ হবে।

তাঁহারা এইটা মন থেকে অনুভব করতে পারছে না যে, মৃত মানুষের, সে হোক কোন পীর বা ওলী-আউলিয়া - তাদের জীবিত অবস্থায় যেমন কোন কিছু দেওয়ার ক্ষমতা ছিল না - ঠিক তেমনই মৃত্যুর পরে মাজার কিংবা কবরে থেকে কোন কিছুই দেওয়ার বিন্দু মাত্র শক্তি ক্ষমতা নেই --

কিন্তু দুঃখের বিষয় মূর্খ আবেগি দ্বীন হীন মানুষ গুলো সেইটা বিশ্বাস করে না👉 ইসলামের দৃষ্টিতে এই কাজ করা হচ্ছে মস্ত বড় শিরক। আর শিরক কারীর পরিণাম হবে চিরস্থায়ী জাহান্নাম😔

কারণ আল্লাহ ছাড়া জমিনে অন্য কোন সত্তা বা উপাসনার নিকট কোন কিছু চাওয়ার বা পাওয়ার আশা করার- সিজদাহ্ দেওয়ার বিধান ইসলামে নেই।

যেইটা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পবিত্র কুরআনুল কারিমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কিন্তু তবুও অজস্র মানুষ এই ভয়াবহ শিরকে আজ লিপ্ত।

মানুষের প্রকৃত ধর্মীয় জ্ঞান না থাকার জন্য। তাওহীদের সঠিক জ্ঞান না থাকার জন্য ভয়াবহ শিরক বিদআতে লিপ্ত হচ্ছে।

কোন মাজারে কিংবা কোন মসজিদে মনের চাওয়া পূর্ণ হওয়ার জন্য মানত করে যদি কেউ ১ পয়সা দান করে, তাহলে সে শিরকের গুনাহে লিপ্ত হয়েছে এইটা স্পষ্ট।

জীবনে সকল কিছু- সাহায্য চাইতে হবে- কোন কিছু আশা করতে হবে👉 একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট!

আল্লাহ তাআলা আমাদের ভয়াবহ শিরক কিংবা বিদআত থেকে এই জমিনের মানুষদের হেফাজত করুন🤲🤲🤲 -------

খানজাহান আলী দিঘির কুমির ফেরত চাচ্ছে সেই খানে সংশ্লিষ্ট মাজার কর্তৃপক্ষ মাজারের ভন্ড খাদেমরা। এই বার চিন্তা করে দেখুন🤔 এ...
04/06/2026

খানজাহান আলী দিঘির কুমির ফেরত চাচ্ছে সেই খানে সংশ্লিষ্ট মাজার কর্তৃপক্ষ মাজারের ভন্ড খাদেমরা। এই বার চিন্তা করে দেখুন🤔 এই কুমির দিয়ে কতটা রমরমা ব্যবসা ছিল ওদের। ওদের ব্যবসায় লা়ল বাতি জ্বলছে। কুমির কে ব্যবহার করে👉 হাস মুরগী গরু ছাগল কালেকশনের যেই ব্যবসা ছিল সেইটার ভাটা পড়ছে😀 আমরা তাওহীদি জনতা আর এই প্রতারকদের দ্বারা এই সমাজের মানুষ কে শির্কে লিপ্ত হতে দিবো না। ইনশাআল্লাহ----

রাসূলের (সা.) স্ত্রী আয়েশা (রা.) কখনো রাসূলকে পায়ে ধরে সালাম করেননি। রাসূলের (সা.) মেয়ে ফাতেমা (রা.) কখনও নিজ বাবাকে পায়...
02/06/2026

রাসূলের (সা.) স্ত্রী আয়েশা (রা.) কখনো রাসূলকে পায়ে ধরে সালাম করেননি।

রাসূলের (সা.) মেয়ে ফাতেমা (রা.) কখনও নিজ বাবাকে পায়ে ধরে সালাম করেননি।

রাসূলের (সা.) সাহাবীগণ কখনও রাসূলের পায়ে ধরে সালাম করেননি।

পায়ে ধরে সালাম কোনো সালাম নয়, এটি একটি সমাজ কর্তৃক চাপিয়ে দেয়া নো-ং-রা প্রথা; এক নেকীও সওয়াব তো হয়ই না বরং শি-র-কে-র সমূহ সম্ভাবনা থাকে।

ইসলাম সালামের সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেঃ ‘আসসালামু আলাইকুম'!

• ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.)

Address

Dhaka, Bangladesh
Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিরক ও বিদআত মুক্ত জীবন গড়ি - সহিহ আকিদার পথটি ধরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category