03/11/2021
Q:এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে?
A:বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে এবং পরের বিশ্বকাপে অংশ নিতে হবে। সেখানে ভালো করলেই সেমিফাইনাল নিশ্চিত।
Q:এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে?
A:সেমিফাইনাল নামে একটা দেশ তৈরি করতে হবে। তারপর বিমানের টিকিট কেটে সোজা সেমিফাইনালে যাওয়া ওয়ান–টুর ব্যাপার।
Q:এক ম্যাচ জিতেও বাংলাদেশ যেভাবে সেমিফাইনালে যেতে পারে?
A:সেমিফাইনাল ম্যাচের কিছু টিকিট কিনে গ্যালারিতে বসলেই ইচ্ছেটা পূরণ হবে।
Q:এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে?
A:ব্যাটা, ফুটলি! পাগল পাইছস আমারে?