Bookish Lens by Maksura

Bookish Lens by Maksura “একটি ভালো বইয়ের ভেতরে লুকিয়ে থাকে হাজার বছরের জ্ঞান, অভিজ্ঞতা আর মানুষের গভীর অনুভূতির গল্প।”

স্বল্প সংখ্যক চিরবিন্দু প্রকাশনীর বই।বই গুলো সরাসরি প্রকাশনী থেকে গিফট পাওয়া।আলহামদুলিল্লাহ...
23/07/2026

স্বল্প সংখ্যক চিরবিন্দু প্রকাশনীর বই।
বই গুলো সরাসরি প্রকাশনী থেকে গিফট পাওয়া।
আলহামদুলিল্লাহ...

22/07/2026

পারীশেঃ শোনো! তোমার ক্যামেরা!
উফাকঃ ধন্যবাদ!

পারীশেঃ শোনো, তোমার এত দামি ক্যামেরাটা এভাবে কারোর হাতে দিয়ে চলে যাওয়া উচিত হয়নি। যদি ক্যামেরাটা নিয়ে আমি পালিয়ে যেতাম, তাহলে কী হতো?
উফাকঃ আমি জানতাম তুমি এমনটা করবে না।

পারীশেঃ যদি আমার জায়গায় অন্য কেউ হতো, তাহলে তোমার ক্যামেরা নিয়ে পালিয়ে যেত।
উফাকঃ তোমার জায়গায় অন্য কেউ হলে আমি ক্যামেরা কখনো দিতামই না

বইঃ কারাকোরাম কা তাজ মেহেল
লেখিকঃ নিমরাহ্‌ এহ্‌মাদ
অনুবাদকঃ আফিফা পারভীন
মুল থিমঃ পাহাড়ে জীবনযাপন, অ্যাডভেঞ্চার ও সম্পর্কের গভীরতা
পৃষ্ঠা সংখ্যাঃ ৩৩৬ পৃষ্ঠা
প্রকাশনীঃ Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী

21/07/2026

অনেক দিন পরে শুভাকাঙ্ক্ষী থেকে বই গিফট পেলাম। হঠাৎ পাঠাও থেকে ১২.৩০ টায় কল দিয়ে বলে পার্সেল আছে। জিজ্ঞাসা করলাম কত টাকার। বলে সব পেইড। অবাক হলাম। আমি তো সব সময় ক্যাশ অন ডেলিভারিতে নেই। তাহলে!! বললাম বাসায় দিয়ে আসুন।
পার্সেল হাতে পেয়ে বই-ই মনে হলো। এবং বইটা আমার উইশলিস্টের টপ ৫ এর মধ্যের একটা বই 🥰

শুভাকাঙ্ক্ষী কে অবশেষে চিনতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ...

বইঃ মুসহাফ
লেখকঃ নিমরাহ্‌ আহমেদ
অনুবাদকঃ রুসমিতা - Rusmita
জনরাঃ ইসলামিক ফিকশন এবং সামাজিক উপন্যাস
প্রকাশনীঃ নবকথন প্রকাশনী

তায়েজিদ পলাশের দোকানে সিগারেট নিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে আমরীণের গা জ্ব-লে উঠল। তার জীবন জা*হান্নাম করে এই লোক এখানে ফূ...
21/07/2026

তায়েজিদ পলাশের দোকানে সিগারেট নিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে আমরীণের গা জ্ব-লে উঠল। তার জীবন জা*হান্নাম করে এই লোক এখানে ফূর্তি করছে? মুহূর্তেই মাথা নাড়াচাড়া দিয়ে উঠল, কীভাবে তার ভাইকে অ-ন্যায়ভাবে জে*লে রাখা হয়েছে। আমরীণ আর রা-গ নিয়ন্ত্রণ করতে পারল না। মুখে মোটা ওড়নাটা ভালো করে জড়িয়ে আশেপাশে সতর্ক নজরে তাকাল। আগামীকাল ঈমন এর সাথে পালানোর আগে শেষ একটা রিস্ক নেয়াই যায়। বাবা নিশ্চয়ই তায়েজিদের সাথে কথা বললে কিছু মনে করবে না?
আমরীণ কোনো কিছু না ভেবে সোজা হাঁটা দিল পলাশ কাকার দোকানের দিকে হাঁটা দেয়।

গল্পঃ #শৈলবালা - [০৩]
লেখিকাঃ লাবিবা ওয়াহিদ - Labiba Wahid
পর্বের লিংকঃ https://www.facebook.com/share/p/1Je9coVDWb/

ভেজা বালুকায় ছোট্ট ছোট্ট পদচিহ্ন। অতঃপর ছোট্ট ছোট্ট নাজুক পা। হেলেদুলে, ভারসাম্যহীন এগিয়ে আসছে। হাঁটতে শেখেনি, না শিখে...
19/07/2026

ভেজা বালুকায় ছোট্ট ছোট্ট পদচিহ্ন। অতঃপর ছোট্ট ছোট্ট নাজুক পা। হেলেদুলে, ভারসাম্যহীন এগিয়ে আসছে। হাঁটতে শেখেনি, না শিখেছে দাঁড়াতে। তবে তাকে ধরে একটু একটু করে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। তুচ্ছপ্রায় শরীরটা তালে তালে দুলে উঠছে, হেলে পড়ছে, কিন্তু কখনো মুখ থুবড়ে পড়ছেনা। কারণ দুটি অতীব শক্তিশালী হাত তাকে ধরে রেখেছে শক্তভাবে, খুঁটির মতন, আশ্রয়স্বরূপ।

গল্পঃ #আমার_আলাদিন
লেখিকাঃ জাবিন ফোরকান—Jabin Forkan

My honest expression is exactly the same as this bookmark, after reading the letter.বইঃ উন্মুক্ত লাইব্রেরি লেখিকঃ আয্যাহ...
19/07/2026

My honest expression is exactly the same as this bookmark, after reading the letter.

বইঃ উন্মুক্ত লাইব্রেরি
লেখিকঃ আয্যাহ সূচনা

18/07/2026

❝কিছু মানুষ জীবনে খুব দেরিতে আসে, উফাক আরসালান! এত দেরি করে আসে যে, আমরা চাইলেও তাদের জীবনের অংশ হতে পারি না।❞

বইঃ কারাকোরাম কা তাজ মেহেল
লেখিকঃ নিমরাহ্‌ এহ্‌মাদ
অনুবাদকঃ আফিফা পারভীন

❝আমার চিত্ত যখন ভেসেছে বিষাদের স্রোতে,তখন তুমি এলে বসন্ত হয়ে।কোকিল ডাকা ফাগুনের প্রথম সাঁঝে,তুমি নীল কাগজে মুড়িয়ে নিলে আ...
17/07/2026

❝আমার চিত্ত যখন ভেসেছে বিষাদের স্রোতে,
তখন তুমি এলে বসন্ত হয়ে।
কোকিল ডাকা ফাগুনের প্রথম সাঁঝে,
তুমি নীল কাগজে মুড়িয়ে নিলে আমায়।

আমাকে করালে জীবনের প্রমোদবিহার,
জীবনের সংজ্ঞাতে আমি কেবল অভীক নামটাই পেলাম।
তোমার হাতটি ধরে উঠে দাঁড়ালাম,
রাঙালাম তোমার দেয়া বাসন্তী প্রেমের রঙে...
তুমি, আমি থেকে প্রেমোদ্দীপকে আমরা হলাম।❞

বইঃ প্রেমোদ্দীপক
লেখিকঃ আফিয়া খোন্দকার আপ্পিতা
প্রকাশনীঃ গ্রন্থরাজ্য

16/07/2026

শুনুন,
আপনি ক্যাম্পাসে আসুন।

কেউ একজন অপেক্ষায় থাকবে।
সে চাইবে আপনি ওর বিদ্যাস্থানে দেখা করুন।
কোনো ফুল চাই না ওর, লাগবে না কাঠগোলাপ।
শুধু বনের সেই মানুষটাকে লাগবে, যার নাম সবার জানা।
আপনি আসছেন তো? ক্যাম্পাসে? জাহাঙ্গীরনগরে?
আপনার অফ হোয়াইট ল্যাণ্ড-ক্রুজারকে নিয়ে? আপনার চিরাচরিত ফরলাম অফ হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্টে?

উপন্যাস: বজ্রমেঘ
লেখক: ফাবিয়াহ্ মমো

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookish Lens by Maksura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category