Wise Muslim

Wise Muslim As-Salaam-Alaikum

“Alhamdulillah for everything, even the struggles.”

04/06/2025

আরাফাতের দিনে দো‘আ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “শ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাত দিবসের দো‘আ। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:

لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

তিরমিযী নং ৩৫৮৫; আর শাইখুল আলবানী সহীহুত তিরমিযীতে হাদীসটিকে হাসান বলেছেন, ৩/১৮৪; অনুরূপভাবে সিলসিলা সহীহায় ৪/৬।

30/03/2025

ঈদের চাঁদ আকাশ। আমার চাঁদ কোথায়?😔
সবাইকে জানাই ঈদ মোবারক ✨

21/03/2025

আয়েশা (রা.) মুহাম্মদ (সাঃ)- কে জিজ্ঞেস করলেন; হে আল্লাহর রাসুল! আমি যদি জানতে পারি লাইলাতুল কদরের রাত কোনটি, তাহলে আমি সে রাতে কী দোয়া করব?রাসুল (সাঃ) বলেন,

তুমি বলো, ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ
( উচ্চারণ : ‘আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি’।)

অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব, আমাকে আপনি ক্ষমা করে দিন।’ (সুনানে তিরমিজি : ৩৫১৩)

14/03/2025

‎দু'আ করার সর্বোত্তম সময়:

‎• যখন বৃষ্টি হচ্ছে
‎• ভ্রমণের সময়
‎• সিজদার সময়
‎• শুক্রবার আসরের পরে
‎• মধ্যরাতে (তাহাজ্জুদ)
‎• রোজা রাখার সময়
‎• আযান ও ইকামতের মাঝামাঝি

04/03/2025

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষন করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ো না; বরং তোমরা সবাই আল্লাহ্‌র বান্দা ভাই ভাই হয়ে যাও।
‎[সহিহ বুখারী, হাদিস নং ৬০৬৪]

03/03/2025

পিতামাতার জন্য দোয়া [১৭:২৪]

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا

হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন

রর্ব্বি হাম্হুমা-কামা-রব্বাইয়া-নী ছোয়াগীর।

দোয়ার প্রেক্ষাপট: পিতা-মাতার অনুকম্পা ও বিনয়াবনত থাকার নির্দেশনাসহ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে শেখানো সর্বোত্তম দু'আ।

সূরা আল-ইসরা - ১৭:২৪

03/03/2025

নয়ন প্রীতিকর স্ত্রী ও সন্তানাদি লাভের দোয়া [২৫:৭৪]
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন ।

রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুনিঁও অজ্ব্‘আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।

দোয়ার প্রেক্ষাপট: প্রকৃত ঈমানদার ও জান্নাত আকাঙ্খীরা তাদের দুনিয়ার পারিবারিক জীবন সুন্দর করতে এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার জীবনে যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালনে আল্লাহর দরবারে এরূপ দু'আ প্রার্থনা করে।

সূরা আল-ফুরকান - ২৫:৭৪

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wise Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wise Muslim:

Share