21/06/2026
বাচ্চাদের খেলনা কিনতে গেলে অনেক বাবা-মা পাঁচ মিনিটে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু আমি তাদের দলে নই।
আমি খেলনার দোকানে ঢুকি এক খেলনা কিনতে, বের হই দুই ঘণ্টা পরে আর ততক্ষণে খেলনার চেয়ে বেশি ক্লান্ত হয়ে যায় বাচ্চার বাবা 🤣
কারণ আমি শুধু ভাবি না, অনেক ভাবি। 🙂
এই খেলনাটা কি শুধুই আলো জ্বালাবে, নাকি কিছু শেখাবে?
এটা কি এক সপ্তাহ পরে কোণায় পড়ে থাকবে, নাকি বারবার খেলতে চাইবে?
এটা কি কল্পনাশক্তি বাড়াবে? এটা কি নিরাপদ? টেকসই? বয়স উপযোগী?
বাচ্চার বাবা মজা করে বলে, “একটা খেলনা কিনতে এত রিসার্চ লাগে নাকি?”
আমি হাসি।
কারণ আমার কাছে খেলনা মানে শুধু খেলনা নয়। ওগুলো আমার সন্তানের ছোট্ট পৃথিবীর অংশ। যে খেলনা দিয়ে সে আজ খেলবে, সেটাই হয়তো তাকে কাল সমস্যা সমাধান করতে শেখাবে, গল্প বানাতে শেখাবে, বা নতুন কিছু আবিষ্কার করার সাহস দেবে।
তাই আমি তাড়াহুড়ো করি না। হয়তো আমার একটু বেশি সময় লাগে। কিন্তু যখন দেখি খেলনাটা মাসের পর মাস তার আগ্রহ ধরে রেখেছে, নতুন নতুনভাবে খেলতে শিখিয়েছে, তখন মনে হয় সেই অতিরিক্ত সময়টুকু আসলে খরচ নয়, বিনিয়োগ।
কারণ খেলনা কেনা আমার কাছে কেনাকাটা নয়, সন্তানের শৈশবে ছোট্ট একটা বিনিয়োগ। ❤️🧸