23/11/2025
ব্রিটিশ ঔপনিবেশিক শাসকগোষ্ঠী যে শোষণমূলক ব্যবস্থা তৈরি করে গেছে— সেই ব্যবস্থা আজো আমাদের জাতীয় জীবনে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। এই ব্যবস্থা জনগণকে একদিনের জন্যও প্রকৃত শান্তি, ন্যায় ও নিরাপত্তা দিতে পারেনি। দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, অন্যায়— সবকিছুর শেকড় লুকিয়ে আছে এই ব্যর্থ ও পুরনো কাঠামোর ভিতরেই।
অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন পরিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক একটি ব্যবস্থা— তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। যখন মহান আল্লাহর বিধান বিদ্যমান, তখন মানুষের বানানো ব্যর্থ ব্যবস্থাকে গ্রহণ করাই হয় শিরক, আর একজন ঈমানদার কখনো শিরককে মেনে নিতে পারে না।
হেযবুত তওহীদ জাতির উদ্দেশে স্পষ্ট করে বলতে চায়—
আসুন, আমরা সবাই মিলেই ঔপনিবেশিক যুগের ভাঙাচোরা, শোষণমুখী ও ব্যর্থ সিস্টেম থেকে বেরিয়ে আসি।
আসুন, আল্লাহর দেয়া হিদায়াতের পথে ফিরে যাই। তওহীদের ভিত্তিতে একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলি যেখানে—
মানুষ নিরাপদ হবে,
দুর্নীতি থাকবে না,
বৈষম্য থাকবে না,
আল্লাহর বিধানই হবে চূড়ান্ত সিদ্ধান্তের মানদণ্ড।
প্রয়োজনে এ বিষয়ে গণভোটের আয়োজন করা হোক, কারণ আমরা বিশ্বাস করি—
এই জাতি আল্লাহর বিধানের পক্ষে দাঁড়াবে, ইনশা’আল্লাহ।