29/09/2023
আপনাকে প্রচন্ড কষ্ট দিয়ে, আপনার সাথে বেইনসাফী করে যদি কেউ বাহ্যিক ভাবে সুখে থাকে, খারাপ লাগে আপনার। রাগ হয়, অভিমান হয়। কিন্তু করার থাকে না তখন কিছুই।
“কারো সুখ সহ্য হয় না কেন তোমার!” - এসব কথাও শোনা লাগে উল্টো নিজেরই। বোঝানো যায় না কাউকে, এ কষ্ট কারো সুখে থাকা নিয়ে নয়, নিজের সাথে হওয়া প্রতারনার।
চোখ বন্ধ করে বিশ্বাস করার পর যখন কেউ বিশ্বাসের সব দেয়াল ভেঙে দেয়, প্রতারক মানুষটি হাসতে থাকে তখনো। সে ভাবে জিতে গেলো সে, হেরে গিয়েছি ভাবতে থাকেন তখন আপনিও।
দোর্দন্ড প্রতাপে জালিম হেটে বেড়ায় সগর্বে, মাথা নীচু করে থাকে মাজলুম এক কোনায়।
কুরআনের ছোট্ট একটি সান্তনার বাণী-
“আপনি ধৈর্য ধরুন যতক্ষন না আল্লাহ বিচার করেন”
— সুরা ইউনুস!
অভিশাপ দিবেন না। বলবেন না কোন কটু বাক্য। নিশ্চিত জানুন “যখন আল্লাহ বিচার করেন” কথাটির ওজন এত বেশি, কোন পাহাড়ের চুড়ায় রেখে দিলে, তা থরথর করে কেপে উঠতো।
অপেক্ষা সেদিনের, যেদিন “আল্লাহ বিচার করবেন”।
হার জিতের দিন যেদিন, অপেক্ষা সেদিনের।💚