Voice Of Fact

Voice Of Fact লাইক দিয়ে সাথেই থাকুন, বিশ্বকে জানুন।

22/12/2025

যদি কেয়ামতের দিন দেখেন আপনার সকল ইবাদত অন্য কেউ নিয়ে গেছে?

যাদের নামে আপনি গীবত করে বেড়িয়েছেন, বাজে সমালোচনা করে বেড়িয়েছেন! কেয়ামতের দিন আপনি-আমি তাদের কাছেই ফেঁসে যাবো! সেদিন আপনার-আমার নেক আমল তাদের দিয়ে, তাদের গুনাহ সমূহ আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে! কিন্তু তখন আর জাহান্নাম থেকে থেকে বাঁচার অন্য কোন রাস্তা খোলা থাকবে না!

একজন পাকিস্তানি যা*দুকরের বক্তব্য...আমি মাঝে মাঝে কিছু জ্বীনদের পাঠাতাম যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালু জাদু করতে...
21/11/2025

একজন পাকিস্তানি যা*দুকরের বক্তব্য...

আমি মাঝে মাঝে কিছু জ্বীনদের পাঠাতাম যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালু জাদু করতে আসত। জ্বীনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠানো হত, যেমন কারো বাড়ির শান্তি অস্থিতিশীল করার জন্য, কারো অসুস্থতা সৃষ্টি করতে অথবা কারো মস্তিষ্ক এবং মেজাজ খিটখিটে করার জন্য। মাঝে মাঝে কারো উপর জ্বীন চালনা করা হলে কখনো কখনো জ্বীনেরা ফিরে এসে আমাকে বলত যে তারা কাউকেই সেখানে দেখতে পায়নি, আবার কখনো কখনো তারা বলত যে তারা শুধু তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছে না।

তখন আমি আফারিত দের (ইফ্রিদ) পাঠাই, যাদের ক্ষমতা জ্বীনদের মধ্যে সর্বোচ্চ এবং তারাও একই অজুহাত দিয়ে ফিরে আসত।

এরপর আমি জ্বীনদের আবারও পুনরায় যাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছিলো তাদের নাম, জায়গার ঠিকানা এবং কোন অবস্থানে আছে সেটি বলি। এবং তারা উত্তর দেয় যে হ্যাঁ আমরা আপনার বলে দেয়া জায়গাতেই গিয়েছিলাম কিন্তু তাদের খুঁজে পাই নি!
আমি তখন অনুধাবন করতে পেরেছিলাম যে, ওইসব লোকদের সুরক্ষার স্তর, তাদের চারপাশের সুরক্ষা বেস্টনি বেশ মজবুত।
আবার এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই, এদের কালো জাদু দিয়ে শিকার করা এবং ইচ্ছেমতো কালো জাদুতে আক্রান্ত করা আমার জন্য খুব সহজ।

যাদেরকে আফারিত (ইফ্রিদ) পর্যন্ত খুজে পায় না সেসব লোকজন কুরআন এবং সালাত দিয়ে তাদের চারপাশে ভালমত সুরক্ষা বলয় তৈরী করে রাখে। কিন্তু যখন তারা মাঝে মাঝে তাদের সালাত মিস করে, জ্বীনেরা তাদের দেখতে না পেলেও শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে নির্দিষ্ট একটি দুরুত্ব থেকে।
যাদের প্রকৃত সুরক্ষা আছে, জিনরা তাদের দেখতে পায় না যাই হোক না কেন।

এবং তারপর আমি কুরআনের একটি আয়াত সম্পর্কে বুঝতে পারলামঃ
*যখন তুমি কুরআন তেলাওয়াত করো, তখন তোমার এবং যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে একটি অদৃশ্য পর্দা স্থাপন করে দেই*
যার অর্থ আপনি মানুষের মন্দ ব্যাপার এবং দুষ্ট জ্বীন উভয়ের বিরুদ্ধেই ঢাল (সুরক্ষা বলয়) পাবেন।"
প্রতিদিন কুরআন পড়ুন।

সহীহ মুসলিম এবং ইবন হিব্বানে নবী (সঃ) বলেছেনঃ "তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করো না (কোরআন বা জিকির যে ঘরে নেই)।

যেখানে সূরাতুল বাকারা (আয়াতুল কুরসি্) নিয়মিত পাঠ করা হয় সেখান থেকে শয়তান ও দুষ্ট জ্বীন আতংকিত হয়ে পালিয়ে যায়।

©

মৌচাকের ভেতরে মধু আর উষ্ণতার হাতছানি প্রায়শই ছোট্ট ইঁদুর, টিকটিকি এমনকি পাখিদেরও আকর্ষণ করে। খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ত...
03/11/2025

মৌচাকের ভেতরে মধু আর উষ্ণতার হাতছানি প্রায়শই ছোট্ট ইঁদুর, টিকটিকি এমনকি পাখিদেরও আকর্ষণ করে। খাদ্য ও আশ্রয়ের সন্ধানে তারা সাহস করে ভিতরে প্রবেশ করে—কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, ডেকে নিয়ে আসে মৃত্যু।
যখনই মৌমাছিরা এই অনাকাঙ্ক্ষিত অতিথির উপস্থিতি টের পায়, তারা তাৎক্ষণিক এবং প্রবল আক্রমণ করে প্রাণীটিকে মেরে ফেলে। কিন্তু আসল সমস্যার শুরু হয় এখানেই: মৃত প্রাণীর দেহটি এতটাই বড় হয় যে মৌচাক থেকে এটিকে টেনে বের করা মৌমাছিদের পক্ষে সম্ভব হয় না।
ফলে পচনশীল দেহ থেকে রোগ ও সংক্রমণ ছড়ানোর বিশাল ঝুঁকি তৈরি হয়।
আর ঠিক এই পরিস্থিতিতেই মৌমাছিরা তাদের জন্মগত, বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা প্রকৃতি থেকে পাওয়া এক অনন্য উপাদান প্রপোলিস ব্যবহার করে মৃতদেহটাকে একদম সিল করে দেয়।
গাছের রজন ও মোম দিয়ে তৈরি এই বিশেষ আঠালো পদার্থটি হল:
• অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল: এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে, ফলে পচন রোধ করে এবং সংক্রমণ ছড়াতে দেয় না।
• পানিরোধী ও সংরক্ষণকারী: এটি জল ও আর্দ্রতা প্রবেশ করতে দেয় না। এর ফলে মৃতদেহটি শুকিয়ে যায় এবং দীর্ঘদিন অক্ষত থাকে।
• একটি নিখুঁত প্রাকৃতিক সিল্যান্ট: এটি একটি নিখুঁত আঠালো সিলের মতো কাজ করে, যা মৃতদেহকে বায়ুরোধীভাবে মুড়ে দেয় এবং মৌচাকের পরিবেশ সুশৃঙ্খল রাখে।
মৌমাছিরা মৃতদেহকে এই প্রপোলিস দিয়ে সম্পূর্ণ মুড়ে ফেলে, তাকে পরিণত করে এক নিরাপদ, গন্ধহীন মমিকৃত বস্তুতে। ফলে মৌচাকের ভেতরের পরিবেশ থাকে সংক্রমণমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল।
এটি কেবল কোনো যুক্তি বা চিন্তা নয়—এটি হলো এক স্বর্গীয় স্বভাব (Instinct), এক অদৃশ্য জ্ঞান যা এই ক্ষুদ্র প্রাণীগুলোকে তাদের বাসস্থান ও পবিত্রতা রক্ষায় পরিচালিত করে।
"অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিআমতকে অস্বীকার করবে?" (সূরা আর-রহমান)। সত্যিই, মহান সেই সত্তা (আল্লাহ্) যিনি এই ক্ষুদ্রতম প্রাণীদেরও এমন জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন যা তারা নিজে অর্জন করেনি। সমস্ত প্রশংসা ও মহিমা একমাত্র তাঁরই, যিনি এই জগৎকে এত চমৎকার নিয়মে পরিচালনা করেন। সুবহানাল্লাহ।
লেখা: সংগৃহীত ও অনুবাদকৃত

22/07/2025

🛫 মাইনস্টন স্কুলের বিমান দুর্ঘটনা 🛫
আজকের এই হৃদয়বিদারক ঘটনায় আমরা শোকাহত। মহান আল্লাহ যেন সকল নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।
🤲 আসুন সকলে মিলে তাঁদের জন্য দোয়া করি—

اللَّهُمَّ اغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ وَعَافِهِمْ وَاعْفُ عَنْهُمْ، وَاجْعَلْ قُبُورَهُمْ رَوْضَةً مِّنْ رِيَاضِ الْجَنَّةِ। 🕊️

🌿 আমিন বলুন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান।
#মাইনস্টন_বিমান_দূর্ঘটনা #দোয়া_চাই

22/07/2025

উওরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ বিমান বিধস্ত সবশেষে আপডেট, দিয়াবাডী ক্যম্পাস এ কেজি শাখা বিল্ডিংয়ে বিমান টা বিধস্ত হয়

21/07/2025
আল্লাহ মা-বাবার বুক খালি করে দিও না 😭ইয়া আল্লাহ্ সহ্য করার মতো ধৈর্য্য দিন😭নিমিষেই ঝরে গেল কতগুলো তাজা প্রাণ😭ছোট ছোট বাচ...
21/07/2025

আল্লাহ মা-বাবার বুক খালি করে দিও না 😭

ইয়া আল্লাহ্ সহ্য করার মতো ধৈর্য্য দিন😭
নিমিষেই ঝরে গেল কতগুলো তাজা প্রাণ😭
ছোট ছোট বাচ্চাগুলো আগুনে ঝলসে গিয়ে করুন আত্মচিৎকারে ভারী করে তুলছে হাসপাতাল স্কুলের প্রাঙ্গণ আল্লাহ আপনি এদের জ্বালাপোড়া কমিয়ে দিন ওদের মা-বাবাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন😭
যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার-পরিজনকে এ সুখ বহন করার ক্ষমতা দান করুন আমিন।

21/07/2025

মাইলস্টোন স্কুলের ভিতর.. 🥲🥲

21/07/2025

ক্লাস রুম থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে মারা গেলো মাইলস্টন কলেজের স্টুডেন্টরা 🥹😭

Address

99/1, Din Mohammad Colony, Dhamalcot, Dhaka Cant
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Fact posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Fact:

Share