Islamic Boyan

Islamic Boyan আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমি মোঃহোসাইন বয়স ২৪।পেশায় জাহাজের ফিটিং এর কাজ করি।ছোট বেলা থিকায় স্বপ্ন ছিল পুলিশ হব। বড় হয়ে হয়ছি জাহাজের মিস্ত্রি। আলহামদুলিল্লাহ আল্লাহার অসেস রহমতে ভাল আছি।আসা করি আমাকে Support করবেন ইনশাআল্লাহ।

28/02/2026

হযরত আবু হুরায়রা (রাযি:) বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাই সালাম এরশাদ ফরমাইছেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হয়েছে, যাহা পূর্ববতী উম্মতদেরকে দান করা হয় নাই, ১. রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চাইতেও অধিক প্রিয়।
২. তাহাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করিতে থাকে।
৩. প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়।অতঃপর আল্লাহতালা এরশাদ করেন অতিসত্বর আমার নেক বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া তোমার কাছে আসবে।
৪. এই মাসের দুষ্টু ও অবাধ্য শয়তানদেরকে আবদ্ধ করিয়ে রাখা হয়। ফলে, অন্যান্য মাসে তাহারা যে সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছিতে পারিত এই মাসের সেই পর্যন্ত পৌঁছতে পারে না।
৫. রমজানের সর্বশেষ রাতে রোজাদারকে মাফ করে দাও হয়। সাহাবায়ে কেরাম আরজ করিলেন ইয়া রাসুলুল্লাহ! সেই রাত্র কি শবে কদর? উত্তরে বলিলেন, না, বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজদুরকে তাহার মুজদুরি দেওয়া হয়।
(তারগীব: আহমদ, বাইহাকী)

13/02/2026

হযরত ওমর ইবনে খাত্তাব (রা:) হইতে বর্ণিত আছে যে, রাসুল (সাঃ) এরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর এমন ভাবে তাওয়াক্কুল করিতে আরম্ভ করো যেমন তাওয়াক্কুলের হক রয়েছে তবে তোমাদেরকে এমন ভাবে রুজি দান করা হইবে। যেমন পাখিদের কে রুজি দান করা হয়। উহারা সকালে খালি পেটে বাহির হইয়া যায় এবং বিকালে ভরা পেটে ফিরে আসে।

07/02/2026

হযরত মাজেদা কারশিয়া (র:)


এই সুফি মহিলা বলতেন, আমি যখনই

মাটিতে পা রাখি মনে করি এই বুঝি

আমার শেষ জমিন স্পর্শ। এরপরই

আমার মৃত্যু। আরো বলতেন, আমার

আশ্চর্য লাগে, দুনিয়াবাসীদের উপরে

যাওয়ার সংবাদ দিয়ে দিয়েছে, তারপরও

এমন অচেতন যেন কেউ রওনার বা

যাওয়ার খবর শুনে নি। আর জান্নাতের

অফুরন্ত নেয়ামত ও মহান আল্লাহ সন্তুষ্টি

বিনা সাধনা অর্জন করা যায় না।

28/01/2026

নারীর পায়ের পর্দা
আব্দুল্লাহ ইবনে উমার (রা:)বণনা করেন, রাসূলে করিম (সা:) বলেন, যে ব্যক্তি গর্ব ও অহংকারের কারণে নিজের কাপড় মাটি পর্জন্ত প্রলম্বিত করে টেনে টেনে চলে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার প্রতি তাকাবেন ও না। এই কথা শুনে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা (রা:) নিবেদন করলেন: মেয়েরা তাদের আঁচল কি করবে ? তিনি বললেন: বিগত খানেক ঝুলিয়ে রাখবে। (কেউ কেউ এর অর্থ করেছেন টাকনু ঘিরে পর্যন্ত ঝুলিয়ে রাখবে ) উম্মে সালামা আরয করলেন: এমন অবস্থায় তো তাদের পা দেখা যাবে। তিনি বললেন: তাহলে যেন এক হাত পরিমাণ নিচের দিকে ঝুলিয়ে রাখে। তার চাইতে বেশি নয়।

25/01/2026

কেয়ামতে হিসাব নিকাশ রাসূলুল্লাহ (সা:) বলেছেন, কেয়ামতের দিন চারটি কথার জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক পা অগ্রসর হতে পারবে না।
১) জীবন কি কাজে ব্যয় করেছো
২) এলেমের উপর কিভাবে আমল করেছো।
৩ কিভাবে উপার্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছ।
৪) যৌবন কিভাবে ব্যয় করেছ। অর্থাৎ দুনিয়াতে সে শরীয়ত অনুযায়ী চলেছে কি না এই প্রশ্ন করা হবে।

21/01/2026

হযরত উম্মে সালমা (রা:)
রাসুলুল্লাহ (সাঃ) এর সম্মানিত স্ত্রী। একবার আমি হযরত উম্মে সালমা (রা:) এর কাছে বসেছিলাম। এ সময় তার কাছে কিছূ অভাবি লোক এলো। এর মধ্যে পুরুষও ছিল মহিলা ও ছিলো। এরা এসে জমিয়ে বসলো। আমি উম্মে সালমা (রা:)কে বললাম, এখান থেকে চলে আসুন। সংখ্যায় এরা অনেক বেশি। উম্মে সালমা (রা:) বললেন, আমাদের জন্য এমন হুকুম নেই। আরে ছুকরি, সবাইকে কিছু কিছু করে তোদেওয়া চাই। সবাইকে একটি করে খেজুর হলেও দাও। তার পথম স্বামীর নাম হযরত আবু সালমা (রা:)

17/01/2026

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, আল্লাহতালা ঋণগ্রস্ত ব্যক্তির সাথে আছেন, যতক্ষণ পর্যন্ত সে আপন ঋন আদায় করে। তবে শর্ত এই যে, করজ কোন এইরূপ কাজের জন্য না লইয়া থাকে, যাহা আল্লাহতালার নিকট অপছন্দ। (ইবনে মাজাহ )

07/01/2026

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, যদি এক ব্যক্তির নিকট অনেক টাকা-পয়সা থাকে আর সে উহা বন্টন করতেছে। আর অপর এক ব্যক্তি আল্লাহতালার জিকিরে মশগুল থাকে তবে আল্লাহতালা জিকিরকারী উত্তম।

10/12/2025

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, মুসলমান ঐ ব্যক্তি যাহার জবান ও হাত হইতে অন্য মুসলমান হেফাজতে থাকে। আর মুজাহির অর্থাৎ পরিত্যাগকারী ঐ ব্যক্তি যে ঐ সমস্ত কাজ ছাড়িয়া দেয় যাহা হইতে আল্লাহ তায়ালা নিষেধ করিয়াছেন। (বোখারী)

02/12/2025

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, যদি লোকেরা আজান ও প্রথম কাতারে ( নামাজের) সওয়াব জানিত এবং লটারি ব্যতীত আজান ও প্রথম কাতার হাসিল করার সম্ভব না হইত, তবে তাহারা অবশ্যই লটারি করিত। (বোখারী)

01/12/2025

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, আল্লাহ তাআলা যে ঘরওয়ালাদেরকে নম্রতার তৌফিক দান করেন তাদেরকে নম্রতার ধারা উপকার পৌঁছান। আর যে ঘরওয়ালাদেরকে নম্রতা হইতে বঞ্চিত রাখেন, তাদেরকে ক্ষতি পৌঁছান। (বায়হাকী, মিশকাত)

27/11/2025

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, আল্লাহ তাআলার রহমত হোক ওই বান্দার উপর, যে বিক্রয়ের সময়, খরিদ করিবার সময় এবং নিজের হকের তাগাদা ও ওসুল করিবার সময় নম্রতা অবলম্বন করে। (বোখারী)

Address

আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
Dhaka

Telephone

+8801872596309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Boyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Boyan:

Share