Odyssey Psychology- অডেসি সাইকোলজি

Odyssey Psychology- অডেসি সাইকোলজি Psychology | Odyssey into Human Mind|

একজন বয়স্ক মানুষ গত সপ্তাহে কি করেছেন তা ভুলে গেলেও উনার ২০ বছর বয়সে কি করেছেন তা স্পষ্টভাবে মনে রাখেন। শুধু স্পষ্টভাবেই...
31/05/2026

একজন বয়স্ক মানুষ গত সপ্তাহে কি করেছেন তা ভুলে গেলেও উনার ২০ বছর বয়সে কি করেছেন তা স্পষ্টভাবে মনে রাখেন। শুধু স্পষ্টভাবেই না,আশেপাশের সবকিছুসহ মানুষের পরনের পোশাক সম্পর্কেও হুবহু বলে দিতে পারেন। কেন এমনটা হয়?

আমাদের Autobiographical Memory নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা এই বিষয়টি লক্ষ্য করেন যে, মানুষ তার শেষ বয়সে এসে জীবনের অন্য যেকোনো সময়ের চেয়ে এই ১০-৩০ বছর বয়সের স্মৃতি সবচেয়ে বেশি আর স্পষ্ট মনে রাখে। এর নাম দেওয়া হয় REMINISCENCE BUMP. (স্মৃতির পাহাড়)
এর পেছনে তিনটি কারণ পাওয়া যায়।

1. Identity formation account: ১০-৩০ বছর বয়সেই মানুষ নিজেকে চিনতে শুরু করে,নিজের আইডেন্টিটি গঠন করে। এ সময়ে নেওয়া সিদ্ধান্ত গুলোই তার বাকি জীবনকে প্রভাবিত করে।

2. Cognitive account (প্রথম অভিজ্ঞতার প্রভাব):এ বয়সেই সে প্রথম প্রেমে পড়ে,প্রথম ইনকাম করে,প্রথম মানুষ চিনতে শুরু করে,প্রথম হার্টব্রেক হয়,প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বলতে গেলে এ বয়সটাতেই তার জীবনে সবকিছু প্রথম ঘটে। হিউম্যান ব্রেইন সবসময় তার জীবনের প্রথম ঘটনাগুলো ঘটা করে মনে রাখতে পছন্দ করে৷

3. Cultural life script account:
প্রতিটি সমাজের একটা অঘোষিত লাইফ-স্ক্রিপ্ট বা জীবন-নকশা থাকে। যেমন—এই বয়সের মধ্যে পড়াশোনা শেষ হবে, ক্যারিয়ার শুরু হবে, বিয়ে হবে ইত্যাদি ইত্যাদি। আমাদের মস্তিষ্ক সমাজের সেট করা এই স্ক্রিপ্টগুলোর সাথে মিলিয়ে নিজের স্মৃতিগুলোকে একটা গল্প আকারে সাজিয়ে নেয়। স্ক্রিপ্টটা থাকে এরকম:
জন্ম - পড়াশোনা- জব- সাফল্য -বিয়ে।
অনেকটাই এরকম। বিয়েতে গিয়েই স্ক্রিপ্ট থেমে যায়। এরপরের স্ক্রিপটা আর তেমনভাবে সিরিয়ালি মাথায় আসে না। সব ছাড়াছাড়া প্ল্যান আসে। আর এই সবকিছুই ৩০ বছরের মধ্যে সম্পন্ন হয়ে যায়। যার ফলে এই সময়ের ঘটনাগুলো মনে রাখা সহজ হয়।

এই থিওরি জেনে আমাদের কি লাভ?
আমরা বর্তমানে যেই সময় কাটাচ্ছি এটাই আমাদের শেষ বয়সে স্পষ্ট ভাবে মনে থাকবে। সুতরাং এই বয়সেই আমাদের প্রচুর স্কিল অর্জন করা,ভালো কাজ করা,পৃথিবীর সেরা সেরা মোমেন্ট তৈরী করা উচিত।
Then we can keep our young life alive within us until we die.
এছাড়া Alzheimer's / Dementia রোগীদের reminiscence therapy দেয়া হয় তাদের ভালো ফিল করানোর জন্য ।

এ বিষয়টি নিয়ে গবেষণা করেছেন,
Shamsul Haque (cognitive psychologist)
Ex-student of Dhaka University.

Professor, Dept of Psychology, Monash University Malaysia.

His PhD projects are Trauma, memory and mental health among the refugee population.

He has received multiple international awards for his research work.

And it was a great session about his research(Reminiscence Bump) at Dhaka University on 27th January, 2026.

You can read more from his research paper :
https://www.researchgate.net/publication/329581259_Understanding_the_reminiscence_bump_A_systematic_review

এক প্রকার perfectionist block এ পড়ে যাওয়ার কারনে খুব উত্তেজনা নিয়ে খোলা পেইজ ৩ মাস ধরে পড়ে আছে। অশান্তির এই পৃথিবীতে বিচ...
28/04/2026

এক প্রকার perfectionist block এ পড়ে যাওয়ার কারনে খুব উত্তেজনা নিয়ে খোলা পেইজ ৩ মাস ধরে পড়ে আছে।

অশান্তির এই পৃথিবীতে বিচ্ছেদ,আত্মহত্যা,পারিবারিক বিভেদ সবকিছুই বাড়ছে।
মাঝেমধ্যে মনে হয় আমার কাছে যদি ম্যাজিক থাকতো তাহলে পুরো পৃথিবীকে ঠিক করে দিতাম।
তবে, পৃথিবী ঠিক করার ক্ষমতা আমাদের নাই। আমাদের ক্ষমতা আছে নিজেদের ঠিক করার। আমরাই নতুন পরিবার গঠন করবো, আমরাই পরবর্তী প্রজন্মকে শেখাবো।
আমাদের মাঝে এতো এতো ক্ষুদ্রতা যে আমাদের চোখেই পড়ে না। আমরা হয়তো ক্লাসরুমের তথাকথিত আনস্মার্ট ছেলে/ মেয়েটাকে ছোট চোখে দেখি। কারো সাথে খাবার ভাগাভাগি হলে বড় ভাগটা নিজে নিয়ে নিই।

কাউকে তার পোষাক দেখে,চেহারা দেখে জাজ করি। কিংবা আমরা নিজেরা হয়তো খুব সুন্দর করে কথা বলি, আমাদের খুব ভালো কমন সেন্স আছে, খুব ভালো সেন্স অব হিউমার আছে, কিন্তু আশেপাশে কিছু মানুষের মধ্যে এমন নাই। সে আমার টাইপের না বলে অরা গেইন করছি । তাকে এক প্রকার তুচ্ছ করছি।

অথচ পৃথিবীতে কারোর অধিকার নাই কাউকে তুচ্ছ করার । বাবা মা আমাদের মন মতো কিছু দেন না বলে তাদের সাথে খারাপ ব্যবহার করি। বন্ধুমহলে আরেকজনকে নিয়ে Bitching না করলে নাকি আমাদের আড্ডাই সম্পন্ন হয় না। অথচ আমাদের কাছে ধর্ম,পৃথিবী, ইতিহাস, সভ্যতা,মৃত্যু কিংবা সম্পর্কের মতো অনেক টপিক ছিল। আমরা আমাদের এইসব ক্ষুদ্রতার দিকে নজর দিই না ।
আমরা চাইলেই এসব ক্ষুদ্রতা দূর করতে পারি। সবার প্রতি এম্পেথেটিক হতে পারি। অন্যের ভালো চাওয়ার মধ্যে যে কি পরিমাণ আনন্দ!
সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছে Farhana Afrin । এইকারনেই পেইজটা খোলা।

The Odyssey একটি মহাকাব্য। এর নায়ক Odysseus, ট্রোজান যুদ্ধের একজন বীর। Odyssey শব্দের অর্থ গভীর অনুসন্ধান।সেই ভাবনা থেকেই ফারহানা এই নামটা নিয়েছে।
সে বইপত্রের সাইকোলজিকে বাস্তবে কাজে লাগাতে চায়।
তার সাথে সঙ্গ দিচ্ছি আমি নিসা। এতে হয়তো কারোরই কিছু আসবে যাবে না। হয়তো এইরকম লিখালিখির সুবাধে আমার নিজের ক্ষুদ্রতা আমার চোখে পড়বে,আমার নিজের উন্নতি হবে। অথবা আপনাদের চোখ খুলবে।

আমরা যারা সাইকোলজি নিয়ে পড়ছি বা পড়ছি না, তাদের সবার উচিত সব ধরনের সাইকোলজি নিয়ে গভীর অনুসন্ধান করা । আমরা অনুসন্ধান করবো,সবাই মিলে। সে সব অনুসন্ধানের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করবো। এতে পৃথিবীর একজন মানুষ,একটা গাছ কিংবা একটা পাখিও যদি উপকৃত হয় আমরা সেটা করবো।
আমরা একজন একজন করে ভালো হলেই আত্মহত্যা কমবে, পারিবারিক বিভেদ কমবে, বিচ্ছেদ কমবে,আমাদের পরিবার হয়তো সুন্দর হবে।
আমরা আশা ছাড়বো না,মানুষ বাঁচে আশায়। আমরাও বাঁচবো৷

নোট: আমার এই লিখাকে লিখা হিসেবে না দেখে আইডিয়া হিসেবে দেখতে পারেন। লিখা হিসেবে দেখলে আপনি ভিতর থেকে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবেন হয়তো। মানুষ মাত্রই জাজমেন্টাল।
জাজ না করে আলোচনা করতে পারেন। নিজের মতামত প্রকাশ করতে পারেন। বন্ধুদের নিয়ে কোনো ভালো উদ্দ্যোগ নিতে পারেন। আমরা সবাই মিলে কোনো ভালো উদ্দ্যোগ নিতে পারি।
আমরা আকাশের মতো বিশাআল মন ধারন করতে পারি।
সাইকোলজি মানে শুধু থিওরি নয়, সাইকোলজি মানে যে মানুষের ছোট ছোট মানবিক আচরণগুলো বুঝা এ জ্ঞান আমরা ধারন করতে পারি।
এবং আরেকজনকে মেন্টালি সাহায্যের জন্য আমাদের ডিগ্রিধারী সাইকোলজিস্ট হওয়ার দরকার নাই। প্রত্যেকটা মানুষ ,যেকোনো বয়সে ‘’দ্যা গ্রেট সাইকোলজিস্ট’’ হতে পারে, যদি সে চায়।

07/02/2026

From NOW.

Address

Dhaka University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Odyssey Psychology- অডেসি সাইকোলজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share