Yousuf Sir

Yousuf Sir The essence of life is the grave.

06/05/2026

এসএসসি #পদার্থবিজ্ঞান_PHYSICS) ফাইনাল সাজেশন-২০২৬
#অধ্যায়-১
জ্ঞানমূলক প্রশ্ন
১। পরিমাপ কাকে বলে?
২। মৌলিক রাশি কাকে বলে?
৩। পরিমাপের একক কাকে বলে?
৪। মাত্রা কাকে বলে?
৫। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
৬। ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে?
৭। পিচ কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন‼️
১। মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য লিখো।
২। পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
৩। "ক্ষমতা একটি লব্ধ রাশি"-ব্যাখ্যা করো।
৪। মাত্রা সমীকরণের প্রযোজনীয়তা ব্যাখ্যা করো।
৫। কোন বস্তুও পরিমাপে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্স অধিকতর উপযোগী কেন?
৬। ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 mm বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
৭। ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা ব্যাখ্যা কর।

গ, ঘ এর জন্য

১। স্লাইড ক্যালিপার্স
২। ক্রু গজ
৩। আপেক্ষিক ত্রুটি/ শতকরা ত্রুটি

#অধ্যায়-২

জ্ঞানমূলক প্রশ্ন
১। সরণ কাকে বলে?
২। গড় বেগ কাকে বলে?
৩। মন্দন কাকে বলে?
৪। ঘূর্ণন গতি কী?
৫। স্পন্দন গতির সংজ্ঞা দাও
৬। পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
৭। ভেক্টর রাশি কাকে বলে?
৮। দ্রুতি কী?
৯। বেগ কাকে বলে?
১০। সুষম বেগ কাকে বলে?
১১। ত্বরণ কাকে বলে?
১২। সুষম ত্বরণ কাকে বলে?
১৩। পড়ন্ত বস্তুর ১ম সূত্রটি লিখো।
১৪। পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখো।
১৫। পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি লিখো।

অনুধাবনমূলক প্রশ্ন‼️
১। "এ মহাবিশ্বের সকল স্থিতিই আপেক্ষিক-সকল গতিই আপেক্ষিক" ব্যাখ্যা করো।
২। সূর্যকে ঘিরে হ্যালির ধুমকেতুর গতি একটি পর্যায়বৃত্ত গতি-ব্যাখ্যা করো।
৩। দোলায়মান দোলনার গতি কোন ধরনের গতি? ব্যাখ্যা করো।
৪। "সকল সরল-স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল-স্পন্দন গতি নয়"- ব্যাখ্যা করো।
৫। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে- ব্যাখ্যা করো।
৬। নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন? ব্যাখ্যা করো।
৭। সমবেগে হলেই সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন- ব্যাখ্যা করো।
৮। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু সরণ শূণ্য হতে পারে।
৯। সমদ্রুতিতে চলমান বস্তুর কীভাবে ত্বরণ থাকতে পারে।
১০। বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না।

গ, ঘ এর জন্য:

১। গ্রাফ
২। যাত্রাপথে কতবার মিলিত হবে
৩। ভূমি ছাড়া মিলিত হবে কিনা
৪। ক্যাচ ধরতে পারবে কিনা
৫। পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তু
৬। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব

#অধ্যায়-৩
জ্ঞানমূলক প্রশ্ন

১। জড়তা কাকে বলে?
২। স্পর্শ বল কাকে বলে?
৩। অসাম্য বল কাকে বলে?
৪। সাম্য বল কাকে বলে?
৫। ভরবেগ কাকে বলে?
৬। ভরবেগের সংরক্ষণ সূত্র কী?
৭। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।
৮। ঘর্ষণ কাকে বলে?
৯। প্রবাহী ঘর্ষণ কী?
১০। আবর্ত ঘর্ষণ কী?

অনুধাবনমূলক প্রশ্ন‼️
১। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন-ব্যাখ্যা করো।
২। ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন?
৩। কাঁদাযুক্ত রাস্তায় হাঁটা কষ্টকর কেন?
৪। একটা স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে ঝুঁকে যায় কেন?
৫। নিউটনের গতির ১ম সূত্র থেকে কীভাবে জড়তার ধারণা পাওয়া যায়?
৬। স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যকার পার্থক্য লিখো।
৭। সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? ব্যাখ্যা কর।
৮। চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি? ব্যাখ্যা কর।
৯। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে-ব্যাখ্যা কর।
১০। সমবেগে হলেই সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন-ব্যাখ্যা কর।
১১। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা কর।
১২। "বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না"-ব্যাখ্যা কর।
১৩। সমত্বণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা যায় না-ব্যাখ্যা কর।
১৪। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা কর

গ, ঘ এর জন্য:

১। মিলিত বেগ ও দিক নির্ণয়
২। বাধাদানকারি বল/ঘর্ষন বল/প্রযুক্ত বল/ বল প্রয়োগে ত্বরণ নির্ণয়
৩। ভরবেগের সংরক্ষণ সূত্র/ গতিশক্তির সংরক্ষণ সূত্র/সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা
৪। কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্থ হবে/ শেষবেগ নির্ণয়
৫। ঘর্ষণ বলে অতিক্রান্ত দূরত্ব
৬। কপিকল

#অধ্যায়-৪
জ্ঞানমূলক প্রশ্ন

১। কাজ কাকে বলে?
২। গতিশক্তি কাকে বলে?
৩। যান্ত্রিক শক্তি কাকে বলে?
৪। কর্মদক্ষতা কাকে বলে?
৫। বিভবশক্তি কাকে বলে?
৬। নবায়নযোগ্য শক্তি কাকে বলে?
৭। কন্ট্রোল রড কাকে বলে?

অনুধাবনমুলক প্রশ্ন ‼️
১। কোন কোন ক্ষেত্রে কাজ সংঘটিত হয় না?
২। 50J কাজ বলতে কী বুঝায়?
৩। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠা কী ধরনের কাজ? ব্যাখ্যা করো।
৪। শক্তি ও কাজের একক অভিন্ন কেন? ব্যাখ্যা করো।
৫। কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রযোজন-ব্যাখ্যা করো।
৬। কোনো বস্তুর বিভব শক্তি 60J বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
৭। বিভবশক্তি কীসের ওপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
৮। জীবাশ্ম জ্বালানি বলতে কী বুঝায়?
৯। নিউক্লিয় বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন? ব্যাখ্যা করো।
১০। বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো।
১১। ধনুকের রশি টেনে তীর ছোঁড়ার সময় কীভাবে শক্তির রূপান্তর ঘটে? ব্যাখ্যা দাও।
১২। দোলনা একপ্রান্তে টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তির রূপান্তর ব্যাখ্যা করো।
১৩। 100MeV কে জুলে প্রকাশ করো।
১৪। লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন?
১৫। কর্মদক্ষতার মান 1 এর বেশি হয় না কেন? ব্যাখ্যা করো।

গ, ঘ এর জন্য

১। শক্তির নিত্যতার সূত্র
২। মোটর
৩। স্প্রিং

#অধ্যায়-৭
জ্ঞানমূলক প্রশ্ন
১। তরঙ্গ বেগ কাকে বলে?
২। কম্পাঙ্ক কাকে বলে?
৩। বিস্তার কাকে বলে?
৪। দশা কাকে বলে?
৫। তরঙ্গ কী?
৬। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?
৭। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে?
৮। প্রতিধ্বনি কাকে বলে?
৯। শব্দের প্রাবল্য বা তীব্রতা কী?
১০।শব্দের তীক্ষ্মতা কাকে বলে?
১১। শব্দের পিচ/তীক্ষ্মতা কাকে বলে?
১২। টিম্বার কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন‼️
১। সুরশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি-ব্যাখ্যা করো।
২। কম্পাংক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
৩। যান্ত্রিক তরঙ্গ এবং তাড়িতচৌম্বক তরঙ্গের মধ্যকার পার্থক্য- ব্যাখ্যা করো।
৪। অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন-ব্যাখ্যা করো।
৫। পুরুষের কণ্ঠস্বর মোটা এবং শিশু এবং মহিলাদের কণ্ঠস্বর চিকন হয় কেন- ব্যাখ্যা করো।
৬। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনে মাধ্যম অপরিহার্য কেন?
৭। সকল প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি নয় কেন? ব্যাখ্যা করো।
৮। শব্দের বেগ বায়ুর আর্দ্রতার ওপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা করো।
৯। প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রযোজন কেন?
১০। বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন? ব্যাখ্যা করো।
১১। শব্দের তীব্রতা 25Wm^-2 বলতে কী বুঝায়?

গ, ঘ এর জন্য

১। প্রতিধ্বনি
২। তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব/ কম্পাঙ্ক/ বেগ:
৩। সরল দোলক

#অধ্যায়-৮
জ্ঞানমূলক প্রশ্ন
১। প্রধান ফোকাস কাকে বলে?
২। আলোর প্রতিফলন কাকে বলে?
৩। প্রতিফলনের সূত্র দুইটি লিখো।
৪। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে?
৫। নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন কাকে বলে?
৬। দর্পণ কাকে বলে?
৭। প্রতিবিম্ব কাকে বলে?
৮। বাস্তব প্রতিবিম্ব কাকে বলে?
৯। সদ বিম্ব বলতে কী বুঝ?
১০। ফোকাস দূরত্ব কাকে বলে?
১১। দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা দাও।
১২। রৈখিক বিবর্ধন বা বিবর্ধন কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন‼️
১। অন্ধকার ঘরে আমরা দেখতে পাইনা কেন-ব্যাখ্যা করো।
২। এক্স-রে করার সময় আমরা এক্স রশ্মিটি দেখতে পাই না কেন? ব্যাখ্যা করো।
৩। দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন?
৪। সমতল দর্পণের বৈশিষ্ট্য লিখো।
৫। লাল রং এর সানগ্লাস চোখে দিলে হলুদ রং এর ফুলকে কোন বর্ণের দেখাবে তা ব্যাখ্যা করো।
৬। সিনেমার পর্দা অমসৃণ ও সাদা থাকে কেন? ব্যাখ্যা করো।
৭। উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? ব্যাখ্যা করো।
৮। অবতল দর্পণের বৈশিষ্ট্যগুলো লিখো।
৯। কখন বিবর্ধনের মান 1 অপেক্ষা বেশি হয়?

গ, ঘ এর জন্য

১। অবতল দর্পণের চিত্র:
২। উত্তল দর্পণের চিত্র:

#অধ্যায়-১০
জ্ঞানমূলক প্রশ্ন

১। তড়িৎ আবেশ কী?
২। তড়িৎবীক্ষণ যন্ত্র কী?
৩। কুলম্বের সূত্রটি লেখ।
৪। তড়িৎ তীব্রতা কাকে বলে?
৫। তড়িৎ বলরেখা কাকে বলে?
৬। তড়িৎক্ষেত্র কাকে বলে?
৭। তড়িৎ বিভব কাকে বলে?
৮। তড়িৎ ধারক কাকে বলে?

অনুধাবনমুলক প্রশ্ন ‼️
১। ঘর্ষণের ফলে অনাহিত বস্তু তড়িৎগ্রস্ত হয় কেন?
২)প্লাস্টিক রেশমি কাপড় দ্বারা ঘষলে ইহা কেন ঋণাত্মক অধীনে আহিত হয়। বুঝিয়ে লিখ
৩)আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি কিরূপ থাকে?
৪)10C আধান বলতে কি বুঝ?
৫) ঋণাত্মক আধানে আহিত কোন যন্ত্রের চাকতির সংস্পর্শে ধনাত্মক আধান আহিত বস্তু আনলে কি ঘটে?
৬। সমমানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে ও নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
৭। কোন বিন্দুর তড়িৎ তীব্রতা 2 × 10^15 N^-1 দ্বারা কী বুঝায়?
৮। পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন?
৯। পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন?
১০। আকাশে বিজলি চমকায় কেন?

গ, ঘ এর জন্য ‼️

১। তড়িৎ বল নির্ণয়
২। নিরপেক্ষ বিন্দু নির্ণয়
৩। তড়িৎ প্রাবল্য নির্ণয়
৪। তড়িৎ আবেশ

04/04/2026

#আলোর প্রতিফলন

24/02/2026
15/01/2026

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সব জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ! ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব যাদের হাতে, সেই নিয়োগেই যদি ...
10/01/2026

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সব জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ! ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব যাদের হাতে, সেই নিয়োগেই যদি দুর্নীতি হয়—তাহলে দেশ যাবে কোন পথে?

01/01/2026

০১. বিশ্বে প্রথম মেট্রোরেল চালু হয়–
১৮৬৩ সালে (লন্ডনে)।
০২. অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণজয়ী ব্যক্তির নাম–
সাঁতারু মাইকেল ফেলপস, যুক্তরাষ্ট্র (২৩টি স্বর্ণপদক)।
০৩. মার্কিন কংগ্রেসে বাংলাদেশের পক্ষে কথা বলার সংগঠন–
ককাস।
০৪. বাংলাদেশ সরকারের ২০০৯ সালের গৃহীত মেগা প্রজেক্ট ছিল–
১০টি।
০৫. বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
বেগম খালেদা জিয়া। (মৃত্যু: ৩০ ডিসেম্বর, ২০২৫)
০৬. ৩৩ তম গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী দল ছিল–
২০৬টি।
০৭. স্বল্প আয়ের দেশে বাংলাদেশের অবস্থান–
৪র্থ।
০৮. ২০২৪-২৫ অর্থবছরে ইপিজেডগুলো থেকে পণ্য রপ্তানি হয়েছে–
৮২২ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। (যা মোট রপ্তানির প্রায় ১৭ শতাংশ)
০৯. ইপিজেডগুলো থেকে বিশ্বের মোট কয়টি দেশে পণ্য রপ্তানি করা হয়েছে–
১২০টি দেশে।

🔥 শিক্ষকদের ধৈর্য শেষ! ন্যায্য দাবির আন্দোলন এখন দাবানল! 🔥🔥২০% বাড়ি ভাড়া আর মাত্র ১৫০০ টাকা চিকিৎসা ভাতা — এইটুকু চাওয়া ...
19/10/2025

🔥 শিক্ষকদের ধৈর্য শেষ! ন্যায্য দাবির আন্দোলন এখন দাবানল! 🔥🔥

২০% বাড়ি ভাড়া আর মাত্র ১৫০০ টাকা চিকিৎসা ভাতা — এইটুকু চাওয়া কি অন্যায়?
যারা আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে, সেই শিক্ষকদের ন্যায্য প্রাপ্য নিয়ে এমন টানাটানি কেন?

আজ এমপিওভুক্ত শিক্ষকরা রাস্তায়, মাঠে-ময়দানে —
তাদের দাবির সঙ্গে একমত হয়েছেন নানা দলের নেতা-কর্মী, সচেতন নাগরিক, শিক্ষার্থী—সবাই!
কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, তাদের টনক নড়ছে না!
মনে হয় শিক্ষক নামের মানুষগুলো তাদের কাছে অমূল্য নয়, অমূলক!

⚡ এই আন্দোলন থামবে না — যতক্ষণ না ন্যায্য প্রাপ্য আদায় হচ্ছে!
⚡ যত বাধাই আসুক, শিক্ষক সমাজ আর পিছু হটবে না!

এই প্রশ্ন এখন গোটা জাতির —
👉 শিক্ষকদের সঙ্গে এমন অবহেলা কেন?
👉 ন্যায্য দাবিতে এত রাজনীতি কেন?

শিক্ষক বাঁচলে জাতি বাঁচবে — শিক্ষক মরলে জাতি মরে যাবে!

#শিক্ষকদের_অধিকার #ন্যায়ের_আন্দোলন #এমপিও_শিক্ষক #বাড়িভাড়া #চিকিৎসাভাতা #শিক্ষক_সম্মান_ফেরাও

13/10/2025

📢 গুরুত্বপূর্ণ আহ্বান 📢

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ,
আজকের এই আন্দোলন আমাদের ন্যায্য দাবি আদায়ের প্রতীক। ✊

👉 যারা বিদ্যালয়ে অবস্থান করছেন,
আপনারা সবাই নিজ নিজ বিদ্যালয়ের কর্মবিরতির ছবি তুলুন
এবং ফেসবুকে পোস্ট করে প্রতিবাদের বার্তা পৌঁছে দিন দেশজুড়ে!

#ন্যায্য_দাবি_আমাদের_অধিকার
#শিক্ষক_কর্মচারীর_প্রতিবাদ
াংশ_বাড়িভাড়া_চিকিৎসা_ভাতা_বাস্তবায়ন

12/10/2025

আগামীকাল থেকে এমপিওভূক্ত স্কুল,কলেজ,মাদ্রাসায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yousuf Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yousuf Sir:

Share