Love Bard

Love Bard ভালোবাসা

মস্তিষ্ক কখনো বলে— “এতো ত্যাগ কেন?”কিন্তু মন হেসে উত্তর দেয়—“কারণ এটা তুমি + আমি  এর ভালোবাসা।”এখানে হিসেব কম, অনুভূতি ব...
06/11/2025

মস্তিষ্ক কখনো বলে— “এতো ত্যাগ কেন?”
কিন্তু মন হেসে উত্তর দেয়—
“কারণ এটা তুমি + আমি এর ভালোবাসা।”
এখানে হিসেব কম, অনুভূতি বেশি। 💗

08/06/2025

পৃথিবীর কোনো প্রেমিকাই দুঃখ বিলাস গানের চেয়ে সুন্দর নয়..❣️🖤

08/09/2024

কবিতা


আবার আসব ফিরে

আবার আসব ফিরে, বলব, আব্বু কেমন আছো? কেমন করে থাক তুমি- আমাকে না দেখে? চিনতে পারবে না আমায়, চিরচেনা বেশে নয় নয় চেনা আদলে, গোলাপের ঘ্রাণে কিংবা আতরের সুবাসে, নয়তো-বা শালিকপাখি হয়ে অথবা প্লাবনের জল হয়ে, আবার কখনো নবান্নের ফসল হয়ে নয়তো-বা বর বেশে তোমাদের বরযাত্রী করে নিতে। মাগো কেমন আছ তুমি?

তোমার বিছানা কে দখল করে এখন? কাকে বল, আর জ্বালাইস না ভাল্লাগে না।

তোমার ফ্রিজের খাবার রাতে এখন কে

খালি করে? কাকে তুমি আদর কর বা কার মাথায় হাত বুলিয়ে চুল টেনে দাও?

আমি মাগো সারাক্ষণই আছি তোমায় ঘিরে। তুমি দেখতে পাও না। আমি তো আছি অদৃশ্য ছবি হয়ে। ঘুরে বেড়াই সারা ঘরে- আমার খাটে, আমার বিছানায়। তুমি মন খারাপ করে থাক সব সময় এমন করো না। আমি ভালো আছি। আল্লাহর মেহমান হয়ে তাঁর জিম্মায় খুব ভালো আছি। তুমি কেঁদো না মা। ছোট বোন আমার, জিম কী করতাছস্? এখন তোকে তো আর কেউ মারে না।

তোর রুমে গিয়ে কেউ পড়ায় ব্যাঘাত ঘটায় না। তোর খাবারে ভাগ বসানোর তো আর কেউ থাকল না। তোর পছন্দের ডাইনিং চেয়ারটা এখন আর কেউ দখল করে না। কেউ তোকে আর জিম বলে ক্ষ্যাপাবে না। আমার জন্য একদম কাঁদবি না। আমি খুব ভালো আছি। আব্বুর প্রতি খেয়াল রাখিস- আমাকে খুব ভালোবাসত, আমি বুঝতে পারতাম- বুঝতে দিতাম না। মাকে আমি খুব জ্বালাতন করতাম- মাফ করে দিতে বলিস। তুইও আমাকে ক্ষমা করে দিস্। আমি আছি ঘরে, বারান্দায় চারিপাশে- আছি আমি গ্রামের বাড়ির পুকুরঘাটে প্রিয় 'সপ্তবর্ণা' সিঁড়িতে। ভালো থাকিস। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকব। আবার আসব ফিরে...।

17/04/2023

_ তুমি সেই পূর্ণতা আমার অনুভবে....!

25/02/2023

❤️

07/07/2022

Voice : Signur vai❤️

মোবাইলটা সামান্যকিন্তু  ভালোবাসাটা সমুদ্র বিলাস
14/05/2022

মোবাইলটা সামান্য
কিন্তু ভালোবাসাটা সমুদ্র বিলাস

love forever..... 🥰
14/05/2022

love forever..... 🥰

আসমানে যাইও নারে বন্ধুধরতে পারবো না তোমায়পাতালে যাইও নারে বন্ধুছুইতে পারবো না তোমায়বুকের ভিতর রইও রে বন্ধুবুকের ভিতর র...
26/10/2021

আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়

বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

ও বন্ধুরে..
সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোড়া
তুমি নায়ের গলই হইও রে বন্ধু
নায়ের গলই হইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

ও বন্ধুরে..
না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়
প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়
তুমি দয়াময়ী হইও রে বন্ধু
দয়াময়ী হইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

..

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Love Bard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love Bard:

Share

Category