Mohammad Asad

Mohammad Asad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Asad, Photographer, 72/7/4-A North Jatrabari, Dhaka.

হুদাই-৩মাঝে মাঝে হুদাই ছবি তুলি।
30/10/2024

হুদাই-৩
মাঝে মাঝে হুদাই ছবি তুলি।

যারা প্রদর্শনীটি দেখতে মিস করেছে, ইচ্ছে হলে দেখতে পারেন....
30/10/2024

যারা প্রদর্শনীটি দেখতে মিস করেছে, ইচ্ছে হলে দেখতে পারেন....

Celebrating 50 years of the independence of Bangladesh, Gallery Kaya unveiled its much-anticipated art exhibition 'Epic 1971' on January 14.The exhibition fe...

হুদাই-২
19/10/2024

হুদাই-২

ডাহুক ধরার ফাঁদকাগজে মিশ্র মাধ্যম১২''×২১''শৈশবে আমাদের বাড়ির চার পাশে ছিল ঝোপঝাড়ে ভরা । কত পশু-পাখি ছিল সে ঝোপের ভেতর তা...
16/10/2024

ডাহুক ধরার ফাঁদ
কাগজে মিশ্র মাধ্যম
১২''×২১''
শৈশবে আমাদের বাড়ির চার পাশে ছিল ঝোপঝাড়ে ভরা । কত পশু-পাখি ছিল সে ঝোপের ভেতর তার হিসেব কে রাখত। ডাহুক, আইরামক্কা, কোরা বাস করত ঝোপের ভেতর। কার্তিক-অগ্রহায়ণ মাসে ডাহুকের পদচারনায় মুখরিত হয়ে ওঠত ঝোপগুলো। সকাল হলেই 'কোর কোর, কোয়াক কোয়াক' শব্দ করে দলবল নিয়ে ডেকে ওঠত। আমার আগ্রহ ছিল ডাহুক ধরার। এটা একটা নেশা। তিন কোনা বাঁশের চটার ফাঁদ বানিয়ে মাঝখানে ধানের ছড়া ঝুলিয়ে রাখতাম। ধান খেতে এসে ডাহুক ফাঁদে আটকা পরত। জীবনে ফাঁদ পেতে অনেক ডাহুক ধরেছি। জবেহ করেছি। কখনও মাংশ খেয়েছি বলে মনে পরেনা।

সময়ের ছবিশিল্পী : জাফরিন গুলশানকলাকেন্দ্র প্রদর্শনী থেকে
12/10/2024

সময়ের ছবি
শিল্পী : জাফরিন গুলশান
কলাকেন্দ্র প্রদর্শনী থেকে

সুন্দর দূগা প্রতিমাসঙ্গমিত্র পূজা মন্ডপশাঁখারিবাজার, ঢাকা।২০০৯ সাল।
11/10/2024

সুন্দর দূগা প্রতিমা
সঙ্গমিত্র পূজা মন্ডপ
শাঁখারিবাজার, ঢাকা।
২০০৯ সাল।

পিও আর্ট..............
06/10/2024

পিও আর্ট..............

রাজধানীর বুকে-২এই শতাব্দির শুরুর দিকে রাজধানীর বুকে শিরোনামে ঢাকায় থাকি পাতায় দীর্ঘদিন ঢাকার বিচিত্র পেশার মানুষকে নিয়ে ...
17/09/2024

রাজধানীর বুকে-২
এই শতাব্দির শুরুর দিকে রাজধানীর বুকে শিরোনামে ঢাকায় থাকি পাতায় দীর্ঘদিন ঢাকার বিচিত্র পেশার মানুষকে নিয়ে লিখেছি। তাদের খুঁজে বেড়াই.....
কেটুর জয় পরাজয়
মাথায় সাহেবি টুপি, পরনে গেঞ্জি আর হাফপ্যান্ট। পায়ে তার পুরোনো একজোড়া সেন্ডেল, গলায় একটা বড় বাক্স ঝুলিয়ে তিনি হেঁটে বেড়ান শহরের অলিগলি। হেঁটে হেঁটে বিক্রি করেন দুই টাকা দামের পাপড় ভাজা। এই বিক্রেতার নাম কেটু। ভালো নাম গোপালচন্দ্র সাহা। তবে দারিদ্র্যের কশাঘাতে সে নাম মুছে গেছে অনেক আগেই। জমিজমা দখল করে দিয়েছে প্রতিবেশিরা। লেখায় অনেক তথ্য দিয়েছি। তার নাম কেটু হলো কেন জিজ্ঞেস করিনি....

রাজধানীর বুকেএই শতাব্দির শুরুর দিকে রাজধানীর বুকে শিরোনামে ঢাকায় থাকি পাতায় দীর্ঘদিন ঢাকার বিচিত্র পেশার মানুষকে নিয়ে লি...
15/09/2024

রাজধানীর বুকে
এই শতাব্দির শুরুর দিকে রাজধানীর বুকে শিরোনামে ঢাকায় থাকি পাতায় দীর্ঘদিন ঢাকার বিচিত্র পেশার মানুষকে নিয়ে লিখেছি। তাদের খুঁজে বেড়াই.....
সৈয়দ এনায়েত করিম
চারুকলা ইনস্টিটিউটের বারান্দায় বসে ছবি আঁকতেন। শিল্পী হওয়ার আশাতেই বরিশাল থেকে এসেছিলেন ঢাকা শহরে। ছবি এঁকেই তিনি জীবিকা নির্বাহ করেছেন। এখন কোথায় আছেন জানি না

হুদাই......
15/09/2024

হুদাই......

13/09/2024
09/09/2024

জন্মদিন আমার কাছে অন্য সব দিনের মতই। এভাবেই চলেছে বিগত বছরগুলো। এবার ৫০ তম জন্মদিন নিয়ে আনন্দ নয়, মনে হচ্ছে ভাটার টান লেগেছে। ৫০ তম জন্মদিনে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। প্রায় পাঁচ হাজার ফ্রেন্টস থেকে বন্ধু বলতে যেটা বুঝায় ফেসবুকে সেটা আমার কমই। এখানে বেশির ভাগই আমার গুরুজন, বড় ভাই-আপা। আর বন্ধুরা। সবার কাছে অনেক কৃতজ্ঞ।

Address

72/7/4-A North Jatrabari
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category