PHOTO of PEACE

PHOTO of PEACE Photography brings me close to nature.

উপরে নীল আকাশ, চারপাশে জল,আর নৌকাভরা প্রিয় কিছু মানুষ।❤️Photographer: PHOTO of PEACE Device: Canon 200dLens: EF 50mm f/1...
08/08/2026

উপরে নীল আকাশ, চারপাশে জল,
আর নৌকাভরা প্রিয় কিছু মানুষ।❤️

Photographer: PHOTO of PEACE
Device: Canon 200d
Lens: EF 50mm f/1.8 STM
Subject: Traveling with friends
Date: 07/09/2026
Location: Tanguar Haor
©ALL RIGHTS RESERVED BY Photo of Peace
Feel free to like, comment, and share.








#বেদুইনের_দল

"Unse mohabbat kamaal ki hoti hai... jinka milna muqaddar mein nahi hota."
18/07/2026

"Unse mohabbat kamaal ki hoti hai... jinka milna muqaddar mein nahi hota."

তোমার জন্য..... ❤️
16/07/2026

তোমার জন্য..... ❤️

মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি?নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেন...
15/07/2026

মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি?
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনো নি?

ভালো লাগে না, তোমায় একথা বলেছি বার বার
তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি আবার
সবই ছিলো ভালোবাসা, বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা

নদীর বুকে বসে থাকা মেয়েটি দেখতে সাদামাটা, কিন্তু অনুভবে গভীর। ঠিক নদীর মতোই।Photographer: PHOTO of PEACE Device: Canon 2...
18/06/2026

নদীর বুকে বসে থাকা মেয়েটি দেখতে সাদামাটা, কিন্তু অনুভবে গভীর। ঠিক নদীর মতোই।

Photographer: PHOTO of PEACE
Device: Canon 200d
Lens: EF 50mm f/1.8 STM
Model: Sumaiya Riya
Date: 30/11/2025
Location: Demra Ghat
©ALL RIGHTS RESERVED BY Photo of Peace
Feel free to like, comment, and share.








রাত যত গভীর হয়, ততই নিঃসঙ্গতা আমাকে টেনে নিয়ে যায় এক অতল গহ্বরে।আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই নিজের ভয়ে আঁতকে উঠি।পি...
18/06/2026

রাত যত গভীর হয়, ততই নিঃসঙ্গতা আমাকে টেনে নিয়ে যায় এক অতল গহ্বরে।
আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই নিজের ভয়ে আঁতকে উঠি।
পিশাচ অট্টহাসিতে মেতে উঠে চারপাশ।
প্রতিবিম্বে নিজেকে নিজেই ছুঁয়ে দেখি, তারপর অদ্ভুত এক ঘোরে নিজের গলা টিপে ধরি।
বড় দুটি চোখ স্থির হয়ে তাকিয়ে থাকে আমার দিকে-
যেন সে আমি নই, অন্য কেউ।

মাঝে মাঝে মনে হয়, আয়নার ওপাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে-ই আসল আমি;
আর এপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা শুধু তার ছায়া।
আমি তাকিয়ে থাকি তার দিকে, আর সে তাকিয়ে থাকে আমার দিকে -
দু'জনের মাঝখানে জমে থাকে এক সমুদ্র নীরবতা।
সাকি তখন বুঝতে পারে, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর নিঃসঙ্গতা হলো নিজের সঙ্গেই অপরিচিত হয়ে যাওয়া।

তার সাথে দেখা না হলেই বোধহয় ভালো ছিল।দেখা হলেই অদ্ভুত সব অঘটন ঘটে -কথার ভেতর জমে ওঠে নীরব মনমালিন্য,চোখের ভাষাগুলোও তখন ...
16/06/2026

তার সাথে দেখা না হলেই বোধহয় ভালো ছিল।
দেখা হলেই অদ্ভুত সব অঘটন ঘটে -
কথার ভেতর জমে ওঠে নীরব মনমালিন্য,
চোখের ভাষাগুলোও তখন ভুল বোঝাবুঝির মতো লাগে।

সে আসে,
তবে একা নয়।
চারপাশে তার প্রিয় মানুষদের ভিড় থাকে।
হাসির শব্দ থাকে, গল্প থাকে, ব্যস্ততা থাকে…
শুধু আমি থাকি একটু দূরে,
অপ্রয়োজনীয় কোনো লাইনের মতো।

(উপেক্ষিত- শাকিল মাহমুদ) .........

জানালার ধারে হেলান দিয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে সাকির মনে হলো,জীবন আসলে এক দীর্ঘ ট্রেনযাত্রা।কেউ ওঠে মাঝপথে, কেউ নেমে ...
11/06/2026

জানালার ধারে হেলান দিয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে সাকির মনে হলো,জীবন আসলে এক দীর্ঘ ট্রেনযাত্রা।

কেউ ওঠে মাঝপথে, কেউ নেমে যায় কোনো নাম না-জানা স্টেশনে, আর কেউ কেউ জানালার পাশে বসে শুধু বাইরে তাকিয়ে থাকে। কোথাও পৌঁছানোর জন্য নয়, বরং ফেলে আসা পথগুলোকে আরেকবার দেখার জন্য।

লোকটার চোখে অদ্ভুত এক ক্লান্তি ছিল। সেই ক্লান্তি কাজের নয়, বয়সেরও নয়, সেটা ছিল অপেক্ষার ক্লান্তি।

সাকি ভাবল, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস বোধহয় কোনো ব্যাগ নয়, কোনো বোঝাও নয়। সবচেয়ে ভারী জিনিস হলো কিছু না বলেও বহু বছর ধরে বয়ে বেড়ানো কিছু গল্প।

ট্রেনটা দাঁড়িয়ে ছিল, কিন্তু মানুষটার ভেতরে চলছিল আরও অনেক দূরের যাত্রা। হয়তো সে ফিরছে কোনো প্রিয় মানুষের কাছে, হয়তো প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে এমন কোথাও, যেখান থেকে আর ফেরার ইচ্ছে নেই।

সাকি জানে, প্রতিটি ট্রেনের জানালায় একটা করে গল্প বসে থাকে। কেউ তা দেখে, কেউ দেখে না।.....

একই শহরে সেদিন দু’জনের নতুন জীবন শুরু হলো-একজনের সংসার,আরেকজনের অনন্ত নীরবতা…
08/06/2026

একই শহরে সেদিন দু’জনের নতুন জীবন শুরু হলো-
একজনের সংসার,
আরেকজনের অনন্ত নীরবতা…

Address

Dhaka
1360

Telephone

+8801623853866

Website

Alerts

Be the first to know and let us send you an email when PHOTO of PEACE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PHOTO of PEACE:

Shortcuts

Share