Usual Motion

Usual Motion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Usual Motion, Camera/Photo, Dhaka.

04/01/2025
27/12/2024

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’ বাবা সন্তানের হাতে টাকা দেয়! ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়। কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান। ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন, ‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে। আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’ ক্যান ইউ ইমাজিন, যেখানে টোল প্লাজায় এন্ট্রি নেওয়ার অন্তত এক মিনিট আগে গাড়িকে ধীর গতিতে রুপান্তর করা উচিত, সেখানে একটি বাস বেপরোয়া ভাবে ছুটে আসলো! আসোলে আপনি গতিশীল হোন, স্থির হোন, খালে থাকেন, বিলে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাসায় থাকেন, রাস্তায় থাকেন, কিচ্ছু মেটার করে না। আপনার মৃ ত্যু বিভৎস ভাবে হওয়ার সম্ভবনা ই বেশি। কারণ আপনি বাংলাদেশী! ©

17/07/2024

নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ –
স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন।
সকলে বলিল, ‘আ-হা-হা কর কি, কর কি, নন্দলাল?’
নন্দ বলিল, ‘বসিয়া বসিয়া রহিব কি চিরকাল?
আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ?’
তখন সকলে বলিল- ‘বাহবা বাহবা বাহবা বেশ।’

নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তারে কেবা!
সকলে বলিল, ‘যাও না নন্দ, করো না ভায়ের সেবা’
নন্দ বলিল, ভায়ের জন্য জীবনটা যদি দিই-
না হয় দিলাম, -কিন্তু অভাগা দেশের হইবে কি?
বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক’
তখন সকলে বলিল- ‘হাঁ হাঁ হাঁ, তা বটে, তা বটে, ঠিক।’

নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির,
গালি দিয়া সবে গদ্যে, পদ্যে বিদ্যা করিল জাহির;
পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন;
লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার দশ গুণ;
খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল,
তখন সকলে বলিল- ‘বাহবা বাহবা, বাহবা নন্দলাল।’

নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি;
সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি;
নন্দ বলিল, ‘আ-হা-হা! কর কি, কর কি! ছাড় না ছাই,
কি হবে দেশের, গলাটিপুনিতে আমি যদি মারা যাই?
বলো কি’ বিঘৎ নাকে দিব খত যা বলো করিব তাহা।’
তখন সকলে বলিল – ‘বাহবা বাহবা বাহবা বাহা!’

নন্দ বাড়ির হ’ত না বাহির, কোথা কি ঘটে কি জানি;
চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি,
নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে ‘কলিসন’ হয়;
হাঁটতে সর্প, কুকুর আর গাড়ি-চাপা পড়া ভয়,
তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল
সকলে বলিল- ‘ভ্যালা রে নন্দ, বেঁচে থাক্ চিরকাল।’

"দ্বিজেন্দ্রলাল রায়"

21/05/2024

Meet-su-bah Present Rice Bowl with Chilli Chicken @99 Taka only For Limited Time

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Usual Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category