03/01/2023
পৃথিবীতে বোকা মানুষগুলোই নিজেকে সহজলভ্য করে। তারা বোকা তবে ভালো মানসিকতাসম্পন্ন বটে!
কিন্তু এই ভালো মানসিকতা নিয়ে নিজেকে অন্য কারোর কাছে সহজলভ্য করে তোলার মত বোকামি দ্বিতীয় আরেকটা নেই।বন্ধুত্ব,ভালোবাসা সব জায়গাতেই আগে ভাগে স্যাক্রিফাইস! দোষ না করেও স্যরি! কেন ভাই?
সম্পর্ক সুন্দর রাখার দায় কি শুধুই আপনার একার? মোটেও না। দু'পাশ থেকে সমান ইফোর্ট না থাকলে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না।
আপনার ইগো নেই খুব ভালো। তবে যেটুকু আত্মসম্মান থাকা দরকার সেটুকু কেন বিসর্জন দিচ্ছেন? আপনার কাছে ওই মানুষটা স্পেশাল বলে?
আচ্ছা এই যে এত নত হচ্ছেন, সব ম্যানেজ করে চলছেন দিন শেষে ভেতরে কোনো মানসিক শান্তি আছে? বারবার নিজেকে মূল্যহীন মনে হচ্ছে না? তবুও মিথ্যা সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখছেন নিজেকে।
কিন্তু, আদতে কিছুই হচ্ছে না বিপরীত মানুষগুলো কখনোই আপনার ভ্যালু বুঝবে না যতদিন না আপনি নিজে নিজেকে নিয়ে ভাবছেন। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সহজে পাওয়া জিনিস মানুষ খুব কমই মূল্য দেয়।
এই স্বার্থপর জগতে মানুষগুলো সবসময় নিজেরটাই ভাবে। তবে আপনি কেন ভাববেন না? দিনশেষে আপনাকেও ভাবতে হবে শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য,নিজের মানসিক প্রশান্তির জন্য।