Frame Story Studio

Frame Story Studio A sister concern of ICT CARE. Frame Story Studio specializes in product photography, videography & cinematography.

crafting powerful visual stories for brands and events.

একটা সুন্দর শাড়ি, সঠিক আলো আর একটু যত্নশীল framing-এর পর গল্পটা নিজেই বলতে শুরু করে....আমাদের রিসেন্ট করা শাড়ি শুটের কিছ...
25/08/2026

একটা সুন্দর শাড়ি, সঠিক আলো আর একটু যত্নশীল framing-এর পর গল্পটা নিজেই বলতে শুরু করে....

আমাদের রিসেন্ট করা শাড়ি শুটের কিছু মুহূর্ত।

24/08/2026

ভালো মধু দেখতে কেমন, সেটা হয়তো বোতল দেখে বোঝা যায় না।

তাই Liveura-এর এই শুটে প্রোডাক্টের পাশাপাশি তার গুণগত মানের গল্পটাও তুলে ধরেছি।

একটা প্রোডাক্ট, তার গল্প এবং আমাদের ফ্রেম।

23/08/2026

কিছু জায়গার গল্প শুধু কথায় বলা যায় না...

সেই জায়গার পরিবেশ, খাবারের আয়োজন আর ছোট ছোট মুহূর্তগুলো মিলেই তৈরি হয় আলাদা একটা অনুভূতি।

90’s Restaurant-এর জন্য করা এই প্রমো ভিডিওতে আমরা চেষ্টা করেছি সেই অনুভূতিটাকেই ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে।

খাবারের সৌন্দর্য, পরিবেশ আর 90’s-এর নিজস্ব vibe সব মিলিয়ে কাজটা ছিল দারুণ এক অভিজ্ঞতা।

22/08/2026

অনেকেই প্রোডাক্টের ছবি ভালো না আসলে ক্যামেরা বা মোবাইলকে দোষ দেন। অথচ অনেক সময় সমস্যা থাকে আলোতে।
কমেন্টে থাকলো কিছু টিপস...

22/08/2026

রান্নাঘরের খুব পরিচিত কিছু জিনিস জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আরও কিছু মশলা।

প্রতিদিনের রান্নায় এগুলো ব্যবহার করি বলেই হয়তো আলাদা করে তাদের সৌন্দর্যের কথা খুব একটা ভাবা হয় না। কিন্তু ক্যামেরার সামনে সাজিয়ে যখন একে একে ফ্রেম করা শুরু করলাম, তখনই মনে হলোএই পরিচিত জিনিসগুলোরও নিজস্ব একটা সৌন্দর্য আছে।

কোথাও হলুদের উজ্জ্বল রং, কোথাও মরিচের গভীরতা, আবার কোথাও জিরার আলাদা টেক্সচার। ছোট ছোট এসব ডিটেইল ধরতেই চলছিল আমাদের কাজ।

এই ছিল অর্গানিক মশলার শুটের পেছনের ছোট্ট গল্প। পরিচিত জিনিস, পরিচিত কাজ শুধু দেখার দৃষ্টিটা ছিল একটু অন্যরকম।

21/08/2026

এই হলো আমাদের মাল্টিমিডিয়া টিমের এডিটর প্যানেল রুম এবং আজকের মডেল শাওন ভাই (এডিটর), আইস লাইট ধরেছেন আসিফ ভাই (এডিটর)...

মাঝখানে আমাদের ডিরেক্টর স্যার ঢাকায় ছিলেন না কিন্তু আমাদের ইনস্ট্যান্ট একটা ভিডিও দরকার, যদিও স্যার কাজটা ফোনে বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু ভিজ্যুয়ালি কাজটা কেমন হবে!!

মডেল নিজেই যখন এডিটর উনি তো কাজটা বুঝবেনই, উনি নিজেই সিনেমাটোগ্রাফারকে ডিরেকশন দিচ্ছিলেন কিভাবে নিলে আরও ভালো হবে....

কাজটা করার সময় আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম, আর আমাদের টিম বন্ডিংও অনেক বেশি ভালো যার ফলে একজন আরেকজনকে সাহায্য করতে এগিয়ে আসি সবসময়ই.....

নয়তো হুট করে এই ইন্সট্যান্ট ভিডিও করে সেটা এতো তাড়াতাড়ি এডিট করে ক্লায়েন্টকে সাবমিট করা সম্ভব ছিলো না....একটা অফিসে টিম বন্ডিং থাকাটা সবচেয়ে বেশি জরুরি....

Address

Mirpur DOHS, Avenue 10, Road No 09, House No 1017, Flat 7F
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Frame Story Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share