12/03/2026
ঈদ আবারও দরজায় কড়া নাড়ছে… 🌙✨
চারদিকে বাড়ি ফেরার আনন্দ, প্রিয়জনের কাছে যাওয়ার ব্যস্ততা। আর আমাদের আনন্দটা একটু আলাদা।
যখন নদীপথে একের পর এক লঞ্চ ছুটে চলে, যখন ঘাটে ঘাটে মানুষের হাসি, ব্যস্ততা আর অপেক্ষা— তখনই আমাদের ক্যামেরা ব্যস্ত হয়ে পড়ে সেই মুহূর্তগুলো ধরে রাখতে।
কারণ আমরা লঞ্চ লাভার।
লঞ্চ শুধু একটা বাহন নয়, এটা আমাদের অনুভূতি, ভালোবাসা, এক ধরনের নেশা… যে নেশায় কোনো স্বার্থ নেই, আছে শুধু নদী আর লঞ্চের প্রতি অদ্ভুত টান।
এই ঈদেও আমরা থাকবো নদীপথে, আপনাদের ঈদ যাত্রার প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে।
সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়। ❤️
লেখা Explore with ShajjaD