Shafayet & Munia

Shafayet & Munia We are Shafayet & Munia, we are here to share part of our life and the knowledge daily activities.

04/09/2026
গত ঈদে ছেলের ডে-কেয়ারটা এভাবেই সুন্দর করে সাজানো হয়েছিল। ❤️ঠিক কেনো জানি না, নিজের ভেতরে কেমন যেন খুব একটা ভালো লাগা কাজ...
03/09/2026

গত ঈদে ছেলের ডে-কেয়ারটা এভাবেই সুন্দর করে সাজানো হয়েছিল। ❤️

ঠিক কেনো জানি না, নিজের ভেতরে কেমন যেন খুব একটা ভালো লাগা কাজ করছিলো। হয়তো নিজের সংস্কৃতি, নিজের উৎসব, অচেনা এক পরিবেশে এতটা আপন করে উদযাপন হতে দেখে!!!

যদিও এখানে মেজরিটি হিসেবে বিভিন্ন সংস্কৃতি আর ধর্মের বিভিন্ন ধরনের উৎসবই উদযাপন করা হয়। তাই বিষয়টা নিয়ে আবেগী হওয়ার হয়তো খুব বেশি যুক্তি নেই।

যাইহোক, জীবনের সব অনুভূতির তো আর যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না!!! মাঝে মাঝে যুক্তি, তর্ক আর বাস্তবতার হিসাবটা একটু পাশে রেখে, মনের ছোট ছোট আবেগগুলোকে প্রশ্রয় দেওয়া তো খুব অপরাধ না তাইনা!!! ❤️

কয়েক মাস আগে প্রচন্ড গলা ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। রবিবার হওয়ার কারণে ইমার্জেন্সি তে যেতে হয়েছিলো। ব্যথা এতোটাই বে...
02/09/2026

কয়েক মাস আগে প্রচন্ড গলা ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। রবিবার হওয়ার কারণে ইমার্জেন্সি তে যেতে হয়েছিলো। ব্যথা এতোটাই বেশি ছিল যে লিকুইড ইনটেক ও তেমন ভাবে হয়নি। যেহেতু ইমার্জেন্সি তাই ডাক্তার আসতে টাইম লাগবে। Meanwhile একজন নার্স এসে আমাকে একটা রুম এসাইন করে Initial চেক আপ করে আমার প্রবলেম এর নোট নিলেন। যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম একটু পানি দিয়ে যেতে পারবে কিনা।

তিনি আমাকে বললেন , তোমার বিপি তো খুব লো, তোমাকে একটা এ্যপল জুস দিয়ে যাই? আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে বাট তোমার ফ্লুইড ইনটেক বাড়ানো টা ইমপরটেন্ট। একটু ঠান্ডা কিছু খেলে তোমার ভালো লাগবে। বললাম আচ্ছা , সাথে পানিও দিও।

তিনি চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কি যেন ভাবলাম। মনে হলো,জুস এর কথা তিনি না বললেও পারতেন। নার্স হিসেবে এটা তার মূল দায়িত্বে পড়ে বলে মনে হয় না। নিতান্তই নিজের প্রফেশন এর বাইরে একজন patient এর জন্য empathy র জায়গা থেকে তিনি ভেবেছেন। মাঝে মাঝে এ ব্যাপার গুলো খুব ভাবায়। যখনই ভাবি সব কিছু ছেড়ে এই একলা বিদেশ লাইফ আসলে কতটুকু worthy!! এই ছোটো ছোটো ঘটনা গুলো রিমাইন্ড দেয় যে, না, এই sacrifice টুকু আসলে worthy!!

মানুষ কে মানুষ হিসেবে ট্রিট করা, তাদের অনুভূতি গুলো তাদের জায়গা থেকে ফিল করা, এই লাক্সারি আর আমার দেশে কই!!!!

পৃথিবীটা যে কত সুন্দর, তা ঘরে বসে শুধু ছবিত কিংবা ভিডিও দেখে বোঝা যায় না। ঘুরে ঘুরে সৃষ্টিকর্তার এই অপার সৃষ্টি নিজের চো...
01/09/2026

পৃথিবীটা যে কত সুন্দর, তা ঘরে বসে শুধু ছবিত কিংবা ভিডিও দেখে বোঝা যায় না। ঘুরে ঘুরে সৃষ্টিকর্তার এই অপার সৃষ্টি নিজের চোখে দেখতে পারা যে কত বড় এক নিয়ামত… আলহামদুলিল্লাহ। ❤️

01/09/2026

🌿 শহরের কোলাহল থেকে একটু দূরে, নিজের মতো করে বাঁচার একটা সুন্দর জায়গা।
যেখানে প্রতিটা পথেই শান্তি, আর প্রতিটা মুহূর্তেই ভালো লাগা। 💚✨

This is our little place to run around. 🐾🌿

Reffen, Refshaleøen, Copenhagen, Denmark 🇩🇰Nyhavn এর মতোই কিন্তু আরেকটু colourful আর vibrant একটা টুরিস্ট স্পট , Reffen ...
31/08/2026

Reffen, Refshaleøen, Copenhagen, Denmark 🇩🇰

Nyhavn এর মতোই কিন্তু আরেকটু colourful আর vibrant একটা টুরিস্ট স্পট , Reffen জায়গাটা অনেক বেশি colorful আর alive!!

যেখানে প্রায় পুরো কোপেনহেগেন ই সন্ধ্যা ৮–৯টার পর প্রায় নিস্তব্ধ হয়ে যায় , সেখানে Reffen একেবারেই অন্যরকম! এখানে late-night parties, live music, বিভিন্ন activities, street food আর মানুষের আড্ডা—সব মিলিয়ে রাতের বেলাতেই জায়গাটার আসল সৌন্দর্য দেখা যায়। আমার তো মনে হয় এ জায়গাটা Copenhagen-এর মুদ্রার এপিঠ ওপিঠ ❤️🇩🇰

পুরোনো industrial environment এর মাঝে colourful container, দেয়ালজুড়ে graffiti, creative artwork আর চারপাশে নানা দেশের খাবারের ঘ্রাণ—সবকিছু মিলিয়ে Reffen-এর atmosphere একেবারেই আলাদা।

আমার কাছে Reffen-এর যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো, এখানে Copenhagen-এর সেই perfectly organized, আগা গোড়া systematic, European city vibe-এর পাশাপাশি একটা একটু wild, artistic আর “free spirited” side, like স্বাধীনচেতা, প্রাণবন্ত আর carefree vibe পাওয়া যায়।

Copenhagen এ ঘুরতে আসলে এই জায়গাটা আপনার bucket list-এ রাখতে পারেন কিন্তু 🇩🇰❤️ it’s worth it I would say.....

🇩🇰❤️

Nyhavn, Copenhagen, Denmark 🇩🇰 ছবির চেয়েও সুন্দর একটা জায়গা!! যতবার যতভাবে আমি এর ছবি তুলতে চেয়েছি মনে হয়েছে আসল সৌন্দর্...
30/08/2026

Nyhavn, Copenhagen, Denmark 🇩🇰
ছবির চেয়েও সুন্দর একটা জায়গা!! যতবার যতভাবে আমি এর ছবি তুলতে চেয়েছি মনে হয়েছে আসল সৌন্দর্য ছবিতে বোঝা যায় না।

কোপেনহেগেনে আসলে , Nyhavn একটা must-visit place । ৪০০ বছরের পুরনো ইতিহাস আছে জায়গাটার।একসময় Nyhavn ছিল ব্যস্ত একটা পোর্ট অঞ্চল।

সেই ব্যস্ত বন্দর এলাকা আজকে Copenhagen-এর অন্যতম iconic tourist spot। মানুষ এখানে আসে ছবি তুলতে, coffee খেতে, শান্ত ক্যনেলের পাশে হাঁটতে, কিংবা বসে সুদিং ভায়োলিন এর মিউজিক শুনতে আর ইউরোপ এর পুরোনো ইতিহাস রিকল করতে ☕️⛵️

আমার মনে হয়, Nyhavn শুধু একটা সুন্দর জায়গা না, এটা একটা reminder, যে একটা শহরকে সত্যিকারভাবে জানতে হলে শুধু তার modern side দেখলেই হয় না, তার history, culture আর মানুষের জীবনযাত্রার গল্পও জানতে হয়। ❤️

আপনার সুযোগ হলে—Nyhavn-এ প্রথমে কী করবেন?
ছবি তুলবেন, নাকি ক্যনেলের পাশে বসে coffee খাবেন?

ব্যস্ত জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত পেতে মন চায়, যেখানে কিছু পাওয়ার তাড়া নাই, কিছু প্রমাণ করারও নাই,  শুধু শান্ত সমু...
29/08/2026

ব্যস্ত জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত পেতে মন চায়, যেখানে কিছু পাওয়ার তাড়া নাই, কিছু প্রমাণ করারও নাই, শুধু শান্ত সমুদ্রের মতো নিজের জন্য প্রশাম্তিময় একটু সময়।

আজকের দিনটা এমনই শান্তিতে কাটুক। ❤️

#শুভদিন

28/08/2026

Adresse

Copenhagen
1215

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Shafayet & Munia sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Shafayet & Munia:

Genveje

Del