Akramul H Sabuj

Akramul H Sabuj "Always with Everyone

21/11/2025

ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?'' [সূরা আল-মুলক : ১৬]

08/12/2024

ভারত মনে করে বাংলাদেশের তিন পাশে ভারত। ফলে বাংলাদেশ চাপে আছে। কিন্তু ভারত ভুলে গেছে- তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান।

03/12/2024

ভারত নিজের দেশে তার প্রতিবেশি দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোন অধিকার তাদের থাকতে পারেনা।

বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করেনা।

আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

জাতীয় ঐক্যই তার কার্যকর ঔষধ।

ডাক্তার সফিকুর রহমান..

01/11/2024

"সন্তানকে খেলনা না দিলে ১ ঘন্টা কাঁদবে। জ্ঞান না দিলে সারা জীবন কাঁদবে। ধর্মীয় শিক্ষা না দিলে কেয়ামতের দিনেও কাঁদবে।
কথা : সংগৃহীত "

২০১৮ সালের ফেব্রুয়ারি মাস। রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগের নিয়মিত কার্যকলাপের অংশ হিসেবে, তারা প্রায়ই জোর করে ছাত্রছাত্রীদ...
25/10/2024

২০১৮ সালের ফেব্রুয়ারি মাস। রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগের নিয়মিত কার্যকলাপের অংশ হিসেবে, তারা প্রায়ই জোর করে ছাত্রছাত্রীদের মিছিলে অংশ নিতে বাধ্য করত। একদিন মেইন গেট বন্ধ করে ঘোষণা দিল, সবাইকে মিছিলে থাকতে হবে। বাধ্যতামূলক মিছিলে অংশ নিতে না চেয়ে গেটে দাঁড়িয়ে থাকা এক কর্মীর কাছে গিয়ে বললাম, “আমাকে বাসায় যেতে হবে।” কিন্তু সে আমার কথা না শুনে, উল্টো ধাক্কা দিয়ে আমাকে ভিতরে পাঠিয়ে দিল। প্রচন্ড রাগ হলো। বাসায় ফিরে ফেসবুকে লিখলাম, “ছাত্রছাত্রীদের জোর করে মিছিলে বাধ্য করা, গেট আটকে দাঁড়িয়ে রাখা—এটাই সিটি কলেজ ছাত্রলীগ।”

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। তখন আমাদের পরীক্ষা চলছিল। ১৪ই ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিন। পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মাথায় ১৫-২০ জন ছাত্রলীগের কর্মী পরীক্ষার হলে ঢুকল। একজন জোরে জিজ্ঞেস করল, “তানভীর আখতার শাকিব কে?” আমি উঠে দাঁড়ালাম। তারা শিক্ষককে আমার উত্তরপত্র নিয়ে নিতে বলল। একজন বলল, “ওর পরীক্ষা শেষ, খাতা নিয়ে নেন।” তারপর দুইজন এসে আমাকে দুই পাশ থেকে ধরে হল থেকে বের করে কলেজ প্রাঙ্গণে নিয়ে গেল।

ওরা জিজ্ঞেস করল, “তুই ছাত্রদল না শিবির?” আমি বললাম, “আমি সাধারণ ছাত্র।” তাদের একজন আমার ফেসবুক পোস্টটি দেখিয়ে বলল, “তাহলে ছাত্রলীগ সম্পর্কে এমন কথা কেন লিখেছিস? ফোন বের কর।” আমি আপত্তি করলাম, “ফোন তো আমার ব্যক্তিগত জিনিস, কেন দিব?” আমার কথা শেষ হওয়ার আগেই একজন আমার ফোন কেড়ে নিয়ে পোস্টটি ডিলিট করে দিল। এর পরপরই হঠাৎ করে একজন প্রচণ্ড জোরে আমার গালে থাপ্পড় দিল, আমি মাটিতে পড়ে গেলাম। এরপর আবারও আমাকে টেনে তুলে বলল, “কান ধরে মাফ চা, হাঁটু গেড়ে বসে, তা না হলে তোকেও মেরেই ফেলব।”

মনের ভেতরে তখন ঝড় বইছিল। আমি নিজেকে বললাম, “মরতে হলে মরব, কিন্তু মাফ চাইব না।" আমি তাদের স্পষ্ট জানিয়ে দিলাম, “তোমরা মারতে মারতে মেরেও ফেললেও মাফ চাইবো না।” এরপর তারা আমাকে অমানুষিকভাবে মারধর শুরু করল। চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছিল। এক কোনায় পুলিশের ভ্যান দাঁড়িয়েছিল। পুলিশ চুপ চাপ তাকিয়ে দেখছিল। একসময় টের পেলাম, শরীরে আঘাত লাগছে, কিন্তু ব্যথা পাচ্ছি না—মুখটা যেন অবস হয়ে গেছে। একজন বলল, “মাফ চাইবি না? তোকে মারতে মারতে মেরেই ফেলব।”

ঠিক সেই মুহূর্তে একজন শিক্ষক এসে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, “বাবারে, আর মারিস না, ছেলেটাকে অনেক মেরেছিস।” কয়েকটা আঘাত শিক্ষকের গায়েও লাগল। তিনি আমাকে জড়িয়ে ধরে কলেজ গেটের বাইরে নিয়ে এলেন এবং একটি রিকশা করে বাসায় পাঠিয়ে দিলেন।

ভালোবাসা দিবসে লাল গোলাপ নিয়ে নয়, আমি ফুলে যাওয়া মুখ নিয়ে বাসায় ফিরলাম। আমার পরিবার আতঙ্কে পড়ে গেল। আমার বাবা বললেন, “কলেজেই যদি এই অবস্থা হয়, ভার্সিটিতে গেলে তো ওকে মেরেই ফেলবে।" সেই ভীতি, কষ্ট, ঘৃণার কারণেই ২০১৯ সালে এইচএসসি পাস করে আমি বিদেশে পাড়ি জমালাম।

সম্প্রতি ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার খবর শুনে আমি প্রচন্ড খুশি হয়েছি। ব্যক্তিগত বিভীষিকাময় অভিজ্ঞতা থেকেই বলছি, এ নিষেধাজ্ঞা ন্যায়সংগত।

24/10/2024

মসজিদ কমিটি ইমাম নিয়োগ করবে তাই ইন্টারভিউ নিচ্ছেন। একজন ইমাম পদ প্রার্থী কে প্রশ্ন করা হলো কিয়ামতের আলামত কি? তিনি উত্তরে বললেন মূর্খরা আলেমের ইন্টারভিউ নিবে।

04/10/2024

সমন্বয়কদের ১১ কোটি টাকার হিসাব নিলেন, এতো গালি দিলেন এই কয়দিন।
১৫ বছরের ঋণ ১৬ লক্ষ কোটি টাকার হিসাব নিবেন না?
সাথে ৯৩ বিলিয়ন ডলার পাচার!!

26/09/2024

২০১৩ সালের ১৪ই ডিসেম্বর কোম্পানিগঞ্জ, বসুরহাটে শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে
জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে আমাদের ০৭ জন ভাই কে শহীদ করেছিল।

সেই হত্যাকাণ্ড যারা সংঘটিত করেছিল সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।অতি দ্রুত এই সব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

20/09/2024

আসসালামুআলাইকুম
প্রিয় ভাই ও বন্ধুগন, আজ সকালে "বিবি মরিয়ম"
নামের একটি পাসপোর্ট বানানোর স্লিপ সহ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারানো গিয়েছে ,

বসুরহাট বাজার থেকে এতিম খানা বাজার আসার সময়, যদি কোনো হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে জানাবেন...
যোগাযোগ : 01812-461615

10/09/2024

দেওয়ানবাগির মাজারে হামলা, মাদ্রাসায় হিন্দুদের হামলা, গার্মেন্টস এ শ্রমিক অসন্তোষ, তারেকের সমালোচনা করায় হিরো আলমকে মার ধর, জায়গায়, জায়গায় চাঁদাবাজি,চিন্তাই, হঠাত প্রচণ্ড লোডশেডিং -> দেখে শুনে মনে হবে পরস্পর বিচ্ছিন ঘটনা। আসলে তা নয়।

এটা মানতে হবে সাবেক প্রধানমন্ত্রী ও তার আশ্রয় দাতারা নোংরা রাজনীতির বড়ো খেলোয়াড়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akramul H Sabuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akramul H Sabuj:

Share