15/03/2025
স্বামীর অনুগত নারী জান্নাতি!
স্ত্রীর নিকট স্বামী অনেক মর্যাদাশীল। আল্লাহ ও তাঁর রাসূল (সা.) সর্বদা স্বামীর আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। জনৈক মহিলা আল্লাহর রাসূলের সাথে কথা বলা সম্পন্ন করলে তিনি তাকে বললেন,
“হে অমুক মহিলা, তোমার স্বামী আছে কি? সে বলল, হ্যাঁ আছে। তিনি বললেন, তুমি তার জন্য কেমন? সে বলল, আমি তার আনুগত্য ও খেদমতে কমতি করি না। তবে যেটা করতে অসমর্থ হই তা ব্যতীত। রাসূল (সা.) তখন বললেন, তুমি খেয়াল রেখো যে, তুমি তার হৃদয়ের কোথায় অবস্থান করছ। কেননা, সে তোমার জান্নাত ও জাহান্নাম।” [1]
অন্য হাদিসে এসেছে,
“মুয়াজ (রা.) সিরিয়া থেকে ফিরে এসে নবীজিকে সিজদা করেন। তখন নবীজি বলেন, হে মুয়াজ! এ কী?
মুয়াজ (রা.) বলেন, আমি সিরিয়ায় গিয়ে দেখতে পাই যে, সেখানকার লোকেরা তাদের ধর্মীয় নেতা ও শাসকদেরকে সিজদা করে।
তাই আমি মনে মনে আশা পোষণ করলাম যে, আমি আপনার সামনে তাই করব।
আল্লাহর রাসূল (সা.) বলেন, তোমরা তা করো না। কেননা, আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া অপর কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে।
সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ, স্ত্রী তার স্বামীর হক আদায় না করা পর্যন্ত তার প্রভুর হক আদায় করতে সক্ষম হবে না।” [2]
[1] আহমাদ ১৯০২৫; সহীহাহ ২৬১২
[2] ইবনু মাজাহ ১৮৫৩; সহীহুল জামে ৫২৯৫
বই - জান্নাত লাভের আমল!
©