Auditor Eyes

Auditor Eyes Hobby Photographer

27/08/2026

আপনার এলাকায় ২২ আগস্ট থেকে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন চলছে। ১ বছর ও তদূর্ধ্ব বয়সীরা(গর্ভবতী মা ছাড়া) ফ্রি টিকা নিতে পারবেন। নিবন্ধন: https://vaxepi.gov.bd - সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর।

The newest   of  .  at N block, Bashundhara r/a. I will let you know once it’s opened.
25/08/2026

The newest of .
at N block, Bashundhara r/a.

I will let you know once it’s opened.

14/08/2026

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”
আগামী ১৬ হতে ৩০ আগস্ট ২০২৬, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬; মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

14/08/2026

খাদ্য কেনার আগে লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং মোড়কের অক্ষত অবস্থা যাচাই করুন। নিরাপদ খাদ্য ক্রয়ে সচেতন হোন- বিএফএসএ

14/08/2026

হজের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে। সরকারি মাধ্যমে হজে গমন উপযুক্ত সকলের জন্য উন্মুক্ত। নিবন্ধন পদ্ধতি জানতে hajj.gov.bd/video ভিজিট করুন। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে কল করে সহযোগিতা নিন।
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

01/08/2026

স্প্যানিশ টেরিটোরি সেউতা তে গত দুইদিন যেই মাইগ্রেশন ক্রাইসিস দেখা গিয়েছে সেটা কি শুধুই মাইগ্রেশন ক্রাইসিস ছিলো ? নাকি তার পিছনে কাজ করেছে বড় ধরণের কোনো পরিকল্পনা?

সময় যত পার হচ্ছে ততই ধারণা করা হচ্ছে যে এটা গতানুতিক কোনো মাইগ্রেশন ক্রাইসিস ছিলোনা, বরঞ্চ একটি পরিকল্পনার অংশ ছিলো। যদিও এর কোনো প্রমান এখনো পাওয়া যায়নি, শুধুমাত্র ধারণা করা হচ্ছে।

ইজরাইল-ফিলিস্তিন ইস্যু তে রিসেন্টলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফিলিস্তিনের পক্ষে যেই দেশটি সবথেকে বেশি এক্টিভ ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে স্পেইনের বর্তমান সোশ্যালিস্ট সরকার। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস গাজ্জা তে ইজরাইলের হত্যাকান্ড কে সরাসরি জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে রিকোগনাইজ করেছে। ইজরাইলের সহযোগিতায় পাঠানো কিছু যুদ্ধ জাহাজ স্প্যানিশ বন্দরে প্রবেশ করতেও তিনি অনুমতি দেননি। পেদ্রো সানচেস শুধুমাত্র নিতানিয়াহুর সমালোচনাই করেননি, সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেছেন এবং ইরানের বিপক্ষে যুদ্ধ শুরু করার বিষয়টিকে শুধুমাত্র ''ভুল সিদ্ধান্ত'' বলেই ক্ষান্ত হননি; সেই সাথে আমেরিকাকে কোনো ধরণের সহযোগিতা করার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন।

তার সরকারের এই রিসেন্ট এক্টিভিটির কারণে স্বাভাবিকভাবেই পেদ্রো সানচেস হয়ে উঠেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর বিষের কাঁটা। ধারণা করা হচ্ছে তার সেই ''ফিলিস্তিনের পক্ষে কথা বলার অপরাধেই'' শাস্তি হিসেবে মরোক্কো কে ব্যবহার করে এই ক্রাইসিস তৈরী করেছে ইজরাইল ও ইউএসএ; যাতে করে স্প্যানিশ জনগণ সানচেস সরকারের বিপক্ষে চলে যায় এবং সরকার নড়বড়ে হয়ে উঠে।

গতকাল থেকে মরক্কো থেকে প্রবেশকারীদের অনেক গুলো ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। প্রতিটি ইন্টারভিউ তেই দেখা যাচ্ছে তারা সবাই এই বিষয়ে কনফার্ম ছিলো যে সেউতা শহরে কোনোমতে ১ মাস থাকতে পারলেই তাদেরকে মেইনল্যান্ড স্পেইনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের লিগ্যাল হবার সুযোগ তৈরী হবে। এমন ধারণার জন্ম হবার কারণ কি? কারণ গত কয়েক সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি বড় ধরণের ক্যাম্পেইন চলছিলো যে সেউতা তে প্রবেশ করতে পারলেই মেইনল্যান্ড স্পেইনে যাওয়া সম্ভব হবে। এই সব পেজ থেকে দিন, তারিখ ও সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছিলো সেখানে প্রবেশের। বিভিন্ন পেজ ও বোট আইডি ব্যবহার করে এই বিষয়ে এতো বেশি পোস্ট করা হয়েছে যে সাধারণ জনগণ সত্যিই সেটাকে সত্য মনে করে নিয়েছে। অন্যদিকে মরোক্কান অথোরিটি ইচ্ছাকৃত ভাবেই বর্ডারের নিয়ন্ত্রণ শিথিল করে দিয়েছে, যার দরুন হাজার হাজার মানুষ বর্ডার ক্রস করতে সক্ষম হয়েছে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর এই ব্যাধি মারাত্মক রূপ ধারণ করেছে। ভবিষ্যতে এর ফলাফল আরো বাজে হতে পারে।

মরোক্কান অথোরিটি কেনো বর্ডার নিয়ন্ত্রণ শিথিল করে দিলো? সেটাই হচ্ছে মূল প্রশ্ন। মরোক্কোর সাথে ইজরাইল ও আমেরিকার সুসম্পর্ক বহুদিনের। এই তো কিছুদিন আগেই মরোক্কোর একটি হাইওয়ে ওপেন করে তার নাম দেয়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প হাইওয়ে। তাছাড়া মরোক্কো অনেক বছর যাবৎ ইজরাইল থেকে বিভিন্ন অস্ত্র ও টেকনোলজি ক্রয় করে যাচ্ছে। পররাষ্ট্র নীতিতে মরোক্কোর প্রথম ও সবথেকে বড় এজেন্ডা হচ্ছে ''ওয়েস্টার্ন সাহারা''- কয়েক বছর আগে ইজরাইল এই ওয়েস্টার্ন সাহারাকে মরোক্কোর অংশ হিসেবে অফিসিয়ালি ডিক্লিয়ার করেছে এবং বিনিময়ে মরোক্কো সাইন করেছে আব্রাহাম চুক্তি। বর্তমান মরোক্কান রাজপরিবার এবং ইজরাইল খুবই ঘনিষ্ট দুজন পার্টনার। সুতরাং এটা একদমই অস্বাভাবিক না যে মরোক্কান অথোরিটি বর্ডার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে ইজরাইলের নির্দেশেই। উদ্দেশ্য হচ্ছে স্প্যানিশ সরকারকে অস্থিতিশীল করা। আর এই ঘটনাটি ঘটলো ঠিক এমন সময় যখন স্পেইনে চলছে তাদের ইতিহাসের অন্যতম বড় ওয়াইল্ডফায়ারের দুর্ঘটনা।

17/07/2026

বিশ্ব যুব দক্ষতা দিবস, ২০২৬
দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ
-জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), প্রধানমন্ত্রীর কার্যালয়

04/06/2026

Journey by bus

ন্যান্সি ছিলো আমাদের সময়ের সবচেয়ে কিন্নরকন্ঠী। তাকে গাইতেই দেয়া হয় নাই। নিজের প্রাইম টাইমে তাকে স্তব্ধ থাকতে হয়েছে। আসিফ...
02/06/2026

ন্যান্সি ছিলো আমাদের সময়ের সবচেয়ে কিন্নরকন্ঠী। তাকে গাইতেই দেয়া হয় নাই। নিজের প্রাইম টাইমে তাকে স্তব্ধ থাকতে হয়েছে।

আসিফের জনপ্রিয়তা কী ছিলো সেটা আমি খুলনায় দেখছি। সেই আসিফও বছরের পর বছর গাইতে পারেন নাই।

কনক চাঁপা ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল প্লে-ব্যাক সিংগার। তিনিও গাইতে পারেন নাই।

জেমসকে স্টেজ থেকে নামিয়ে দেয়া হয়েছে।

একজন লেখক জেলে মারা গেছেন। নাম মুস্তাক।

এগুলো টপ রেটেড কিছু সাংস্কৃতিক ব্যক্তিদের কথা বললাম। যারা ছিলো শীর্ষে। বাকিদের কথা আর কী বলা যায়?

ন্যান্সি গান গান নাই এটা আমাদের ক্ষতি। আসিফ গান করেন নাই এটাও আমাদের ক্ষতি। অনেক মানুষ নতুন গান বাঁধে নাই এটা আমাদের ক্ষতি।

শিল্পীদের টুটি চেপে ধরলে এটা হয়।

সংস্কৃতি কোনো নিরীহ বিষয় না। এর প্রভাবও কম না।

আপনি গান গাইতে দেন নাই।

ফেসবুক পোস্ট দেয়ার কারনে মানুষকে সীমাহীন অত্যাচার করছেন।

লিখতে দেন নাই।

কথা বলতে দেন নাই।

মানুষ তার কথা গিলে ফেলেছে।

এখন যখন মানুষ সিনেমা বন্ধ করে দিচ্ছে আপনি আকাশ থেকে পড়ছেন।

মাজারে হামলা হচ্ছে আপনি আকাশ থেকে পড়ছেন।

সাংস্কৃতিক পরিবেশের বারোটা বাজিয়েছেন। সাংস্কৃতিক মানুষ, যারা একটা কিছু করে খেতে চেয়েছে তাদের জন্য দালালি ছাড়া আর কোনো পথ খোলা ছিলো না। তারা মোরালিটি হারিয়েছে। সমাজ থেকে, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে। শুধু তাই না, গণমানুষের শত্রুতে পরিনত হওয়া ছাড়া সংস্কৃতি করাটা সম্ভবই ছিলো না।

সংস্কৃতি একটা নদী। সেই নদীটিকে আপনারা মেরে ফেলেছেন।

এখন জল নেই কেন বলে কাঁদলে হবে?

24/05/2026

একদা এক ব্যক্তি দৌড়ে হজরত আবু দারদা (রা.)-এর কাছে এসে বললেন, "হে আবু দারদা! তাড়াতাড়ি চলুন, আপনার বাড়িতে আগুন লেগেছে!"
হজরত আবু দারদা (রা.) অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, "না, আমার বাড়িতে আগুন লাগেনি।"
কিছুক্ষণ পর আরেকজন লোক এসে একই খবর দিলেন। এবারও তিনি দৃঢ়তার সাথে বললেন, "না, আমার বাড়িতে আগুন লাগতে পারে না।"
তৃতীয় আরেকজন এসে বললেন, "হে আবু দারদা, পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল এবং আপনার বাড়ির কাছে গিয়ে আগুন নিভে গেছে!"
তখন আবু দারদা (রা.) বললেন, "আমি জানতাম যে আল্লাহ আমার বাড়িতে আগুন লাগতে দেবেন না। কারণ আমি রাসূলুল্লাহ (সা.)-এর শেখানো এমন একটি দোয়া পড়েছি, যা সকালে পড়লে সারাদিন এবং সন্ধ্যায় পড়লে সারারাত যেকোনো বিপদ-আপদ থেকে নিরাপদ থাকা যায়।"
সেই বিশেষ দোয়াটি (সংক্ষিপ্ত রূপ):

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ عَلَيْكَ تَوَكَّلْتُ وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ...
(আল্লাহুম্মা আন্তা রাব্বি, লা ইলাহা ইল্লা আন্তা, আলাইকা তাওয়াক্কালতু ওয়া আন্তা রাব্বুল আরশিল আজিম...) অর্থ: "হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার ওপরই ভরসা করেছি, আর আপনি মহান আরশের অধিপতি।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Auditor Eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category