Mehedi

Mehedi Logo design, photo editing, photography etc are all done. If anyone wants to work, send a message

22/10/2022

পঞ্চাশ সহস্রতমিক শক্তি কিভাবে তৈরী করার কথা বলেছেন হ্যানিমান,

★ সব ঔষধই প্রথম থেকে ট্রাইটুরেশন মেথডে 1x, 2x, এবং 3x তৈরী করতে হবে,

★ এবারে একটি শিশিতে 500 ফোঁটা এ্যালকোহল নিতে হবে

★ 3x ঔষধটির এক গ্রেইন ঐ 500 ফোঁটা এ্যালকোহলের মধ্যে ফেলতে হবে,

★ এবারে একটি শিশিতে 100 ফোঁটা এ্যালকোহল নিতে হবে,

★ ঐ 500 ফোঁটার বোতল থেকে ১ ফোঁটা নিয়ে 100 ফোঁটার বোতলে ফেলতে হবে এবং নাড়িয়ে মেশাতে হবে ,

★ এখন 100 ফোঁটার এই এ্যালকোহলের বোতলটিতে হাতের তালুতে ১০০ বার ঝাঁকি মারতে হবে,

★ এবারে একটি শিশিতে ৫০০ টির মতন গ্লোবিউলস ধরে এমন ছোট ছোট গ্লোবিউলস ভরতে হবে,
( সব থেকে ছোট গ্লোবিউলস , পোস্ত দানার মতন দেখতে, বলা হয় ১০ নং গ্লোবিউলস ) ,

★ এবারে ১০০ ফোঁটার যে বোতলে ১০০ বার ঝাঁকি দেওয়া হয়েছিল তার থেকে ১ ফোঁটা ঔষধ এই ৫০০ পোস্তদানা মার্কা বড়িতে ঢালতে হবে,

★ সব বড়িগুলিকে ঝাঁকিয়ে ঐ ১ ফোঁটা ঔষধের সাথে মেশাতে হবে,

★ এবারে সব বাড়িগুলিকে একটি ব্লোটিং পেপারে ঢেলে অতিরিক্ত এ্যালকোহলমুক্ত করতে হবে,

★ এবারে এই বড়িগুলিকে একটি শিশিতে ভরে ছিপি লাগিয়ে ছিপির উপরে লিখতে হবে 0/1,

ব্যাস-- ৫০ সহস্রতমিকের 0/1 শক্তি তৈরী হলো।

★ পরের শক্তি গুলি কিভাবে তৈরী হবে ---

এই 0/1 র একটি বড়ি অল্প একটু জলে গুলতে হবে,

★ একটি শিশিতে আবার ১০০ ফোঁটা এ্যালকোহল নিতে হবে,

★ আগে তৈরী করা 0/1 র মিশ্রনটা এই ১০০ ফোঁটা এ্যালকোহলের মধ্যে ঢালতে হবে, এবং ১০০ বার ঝাঁকি মারতে হবে,

★ আবার একটি শিশিতে ৫০০ টির মতন ছোট বা পোস্ত দানার মতন গ্লোবিউলস নিতে হবে এবং ১০০ বার ঝাঁকি মারা শিশি থেকে ১ ফোঁটা তার মধ্যে ঢালতে হবে,

আবার সব বড়ি ঐ ১ ফোঁটার সাথে মিশিয়ে ব্লোটিং পেপারে ঢেলে শুকাতে হবে, এবং নতুন একটা শিশিতে ভরতে হবে। এটা হলো 0/2,

এইভাবে 0/3, 0/4, 0/5, ইত্যাদি পরপর তৈরী করতে হবে।

06/09/2022

হ্যানিমান মিলিসিমাল শক্তি ব্যবহারের পূর্বে,

শততমিক পদ্ধতির কোন ঔষধের কোন শক্তি ব্যবহার করতেন ---

পার্ট --১

Acid Mur --30
Acid Nit --30
Acid Phos --30
Acid Sulph --30
Aconite --12, 30
Agaricus --30
Agnus Castus --18
Alumina --30
Anbra Grisea --24
Ammon Carb --24
Anacardium --18
Angustura --30
Ant. Crud --24
Antim Tart --12
Arania Diadema --30
Argentum --24
Arnica --6, 12, 30
Arsenic --9, 18, 30
Asafoetida --30
Asarum --30
Aurum Met --12, 30
Baryta Acetica --30
Baryta Carb --30
Belledonna --12, 30
Bismuth --18
Borax --18
Bovista --24
Bryonia --6, 18, 30
Caladium --24
Calcarea Acet --24
Calcarea Carb --30
Camphor --6, 24
Cann. Sat --12, 30
Cantharis --30
Capsicum --30
Carbo Anim. --24
Carbo Veg --12, 30
Castoreum --24
Chamomilla --12
Chelidonium --30
China --30
Cicuta --24
Cina --30
Cinnab --24
Clematis --12
Cocculus --12
Coffea --12, 30
Colchicum --18
Colocynth --30
Conium --24
Copaiba - 24
Corallium --30
Crocus Sat --18
Cuprum Met --30
Cyclamen --24
Digitalis --24
Drosera --18
Dulcamara --18
Euphorbium --24
Euphrasia --12
Ferrum Met --24
Filix Mas --18
Graphites --24
Gratiola --24
Guaiacum --30
Helleborus --24

11/06/2022

যে কোন জীব-জন্তু দংশনের হোমিওপ্যাথিক চিকিৎসা
****************
মৌমাছি, বোলতা, ভিমরুল প্রভৃতি বিষাক্ত কীটপতঙ্গ দংশন জনিত ক্ষত ও বিষাক্ত ক্ষত সুমহের মধ্যে গন্য হয়। ইহাতে অত্যন্ত বেদনা জ্বালা ও স্ফীতি হইলেও জীবনহানী সংঘটিত হয় না। কিন্তু অধিক সংখক মৌমাছি, বোলতা বা ভিমরুল কর্তৃক দংশিত হইলে অথবা জিহ্বা, তালুমুল প্রভৃতি স্হানে দংশিত হইলে গলমধ্যে স্ফীত হইয়া শ্বাসরোধ হইবার উপক্রম হইতে পারে। কীটপতঙ্গাদি দ্বারা দংশিত হইলে প্রথমে ফরসেপস দ্বারা কীটের হুল তুলিয়া ফেলিয়া দিয়ে, ঐ স্হানে, লবন মিশ্রিত জলপট্টি লাগাইতে হয়। ভিজা মাটির প্রলেপ অথবা এক খন্ড পেয়াজ লাগালেও উপকার হয়। কেউ কেউ তামাক কিংবা হুক্কার জল লাগাইতে বলেন। স্পিরিট অফ অ্যামোনিয়া, লাইকার পটাসী অথবা টিংচার অফ লিডাম (১ভাগ মুল অরিষ্টঃ ৩ ভাগ জল) বাহ্য প্রয়োগে যন্ত্রণাদি শীগ্রই উপশমিত হইয়া থাকে। মশার দংশনেও ইহা ফলপ্রদ।

কীটপতঙ্গ দংশনের চিকিৎসায় ব্যবহৃত সদৃশ ঔষধাবলী

কখনো কখনো স্হানীয় উপসর্গাদি ও ধাতুগত লক্ষণসমুহ বিশেষতঃ প্রকট হইয়া উঠে। সেরূপ ক্ষেত্রে লক্ষণ বিচারে নিম্নলিখিত ঔষধাবলী সাহায্য গ্রহণ করিতে হইবে।

ক্যাম্ফার

অত্যন্ত বেদনাসহ জ্বর হইলে ইহার আগ্রাণে প্রায়শঃ তাহা প্রশমিত হয়।

একোনাইট

স্ফীতিসহ প্রদাহ হইলে অর্ধ ঘন্টা অন্তর সেবন করিতে হইবে।

এপিস মেল

বেদনা ও স্ফীতি নিবারণে একোনাইট অক্ষয় হইলে ২ঘন্টা অন্তর প্রযজ্য।

লিডাম পাল

প্রথম হইতেই প্রযোজ্য। প্রদাহ প্রশমিত হইলেও বেদনা, আড়ষ্টতা এবং জ্বালা বর্তমানে থাকিলে ২ ঘন্টা অন্তর প্রযোজ্য। ইদুর, ছুচা, ভীমরুল, মৌমাছি , মশা, ডাস ইত্যাদি কীটপতাঙ্গ দংশনে লিডম অব্যর্থ।

এনথ্রাসিনাম

কীট পতঙ্গাদির দংশনের একটি উত্তম ঔষধ।বোলতা, মৌমাছি দংশনের বেদনায় যখন রোগী ছটফট করিতে থাকে তখন এনথ্রাসিনাম সেবনেই যন্ত্রণা নিবারন করে।

হাইপেরিকাম

হাতে, পায়ে বা আঙ্গুলে কোন জীব জন্তু কামড় দিলে আহত স্হানে বেদনা বা ক্ষত হইয়া ধনুষ্টংকারের উপক্রম হইলে হাইপেরিকাম অব্যর্থ।

এচিনেশিয়া

ইদুর বা ছুচায় কামড়ালে আহত স্হানটি কার্বলিক এসিড দ্বারা পোরাইয়া দিবে। কার্বলিক এসিডের অভাব হলে লোহা গরম করিয়া আক্রান্ত স্হানে পোরাইয়া দেওয়া ভালো।

নেট্রাম মিউর

মৌমাছি, বোলতা, ভীমরুল, বিচ্ছু ইত্যাদি কীট পতাঙ্গাদির দংশনে ইহা উপকারী।

মুখের মধ্যে দংশিত হইলে

লিডাম লোসান দ্বারা মুখ প্রক্ষালন করিতে হইবে।লিডাম প্রয়োগ সত্তেও প্রশমিত না হইয়া স্ফীতি, বেদনা ও যন্ত্রণা হইলে এপিস মেল বেদনা প্রশমিত হইয়া অতিশয় স্ফীতি ও তৎসহ লালাস্রাব হইতে থাকিলে মার্কুরিয়াস সেবন করিতে হইবে।

মধুমক্ষিকা দংশনজনিত পরবর্তি কুফলে

কার্বলিক অ্যাসিড, নেট্রাম মিউর, টেরিবিন্থিনা।

মশক, ডাঁশ, মক্ষিকা, ছারপোকা দংশনেপা ইরেথাম আহত স্থানে মূল অরিষ্ট লেপন করিতে হইবে।মশক দংশনে ডাঃ হিউজেস আহত স্থানে লিডাম ব্যবহারের নির্দেশ দান করিয়াছেন।

মশক, ডাঁশ, মক্ষিকা ও ছারপোকা দংশন নিবারণ করে

পাইরেথাম মূল অরিষ্ট ২ চামচ অর্ধ পাঁইট জল সহ মিশ্রিত করিয়া স্পঞ্জিং এর সাহায্যে দেহের উন্মুক্ত স্থানে মাখাইতে হইবে।

বিছুটি লাগিলে

পাইরেথাম মূল অরিষ্ট আহত স্থানে লেপন করিতে হইবে।

শিং মাছের কাঁটা ফুটিলে

এই কাঁটা ফুটিয়া অঙ্গুলিতে অসহ্য যন্ত্রণা হয়। ইহাতে হাইপেরিকাম সেবন ও বাহ্য প্রয়োগ আশু যন্ত্রনা নিবারক। অত্যাধিক জ্বালা হইতে থাকিলে অ্যানথাসিন বা আর্স গরম জলে লবণ মিশ্রিত করিয়া তন্মধ্যে আহত স্থান ডুবাইয়া রাখিলে যন্ত্রণা নিবারিত হয়। গরম জল অসহ্য বোধ হইলে এপিস বা লিডাম ফলপ্রদ।

বিছা বা কাকড়া বিছা কামরাইলে

নিদারুন জ্বালাসহ আহতস্হান হইতে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ সর্বশরীরে ছড়াইয়া পেরিতেছে এইরূপ যন্ত্রণায় রোগী ছটফট করিতে থাকে, লিডাম সেবন ও তাহার মুল অরিষ্ট দুষ্টস্হানে তুলা দ্বারা প্রয়োগ করিয়া অতি সত্বর যন্ত্রণার উপশম হইতে দেখা গিয়াছে চাকান্দা বা কালকেচন্দা নামক গাছ, বহু স্হানে আগাছা হিসাবে প্রথমে বৃষ্টিতে জন্মে, ইহার পাতা প্রায় এক ইঞ্চি চওড়া ও লম্বা পাতা ও ডাটা রগড়াইয়া বা পাতার অভাবে শুস্ক ডাটা ও উক্ত গাছ বাটিয়া দুষ্টস্হানে লাগাইয়া দিলে তৎক্ষণাৎ জ্বালার উপশম হয়। সহজ প্রাপ্য হিসাবে, লাউয়ের কচি পাতা বা ডগা লবন সহ একত্রে রগড়াইয়া লাগাইয়া দিলেও উপকার হয়। আক্রান্ত ব্যক্তির জিহ্বা চাচিয়া লালা লাগাইয়া দিলেও উপশম হয়।

ইদুর ও বিড়াল কামড়াইলে

আক্রান্ত স্হানে পচা ঘা হইতে পারে, কখনো কখনো ইরিসিপেলাস হইয়া উঠে। লিডাম সেবন ও বাহ্যপ্রয়োগ ইহার শ্রেষ্ট ঔষধ।

ক্ষিপ্ত জন্তুর দংশন

ক্ষিপ্ত কুকুর অথবা শৃগাল বিংবা বিড়াল দংশন করিলে অথবা কোনপ্রকারে তাহাদিগের মুখনিঃসৃত লালা রক্তের সহিত মিশ্রিত হইলে জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া রোগ জন্মে এই রোগের লক্ষণভেদে বেলেডোনা, ক্যান্হারিস, ল্যাকেসিস, লাইসিন ইত্যাদি ব্যবহৃত হয়।

সর্প দংশন

সর্প দংশ মাত্রই দংশিত স্হানের ৩-৪ ইঞ্চি উপরে ও নিচে মোটা সুতা, পাটের দড়ি, বা কাপর দিয়ে জোরে বাধিয়া দিবে। এই বন্ধনের ৩/৪ ইঞ্চি উপরে এরো একটি বাধন দিবে শক্ত করিয়া এবং যত শীঘ্র সম্ভব রোগীকে হাসপাতালে পাঠিয়ে দিবেন। কুকুরে কামরানো রোগীদের জন্য গব্য ঘৃত সুপথ্য।

সর্পদংশনের ঔষধ

বেলেডোনা, জেলসিমিয়ম, আর্সেনিক ইত্যাদি লক্ষণ ভেদে ব্যবহৃত হয়।

বোরিক রেপার্টরির সাহায্যে দংশনের সদৃশ ঔষধ নির্বাচন

BITES

Insects, snakes, dogs -- Acet. ac., Am. c., Am. caust., Anthrac., Apis, Arn., Ars., Bell., Calad., Camph., Ced., Crot., Echin., Golond., Grind., Guaco, Gymnen., Hydroc. ac., Hyper., Kali perm., Lach., Led., Mosch., Pyr., Salag., Sisyr., Spirća, Trychnos.

Charcoal fumes, illuminating gas, ill effects -- Acet. ac., Am. c., Arn., Bell., Bov., Coff., Op.

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্হা
কোন প্রকার কীটপতঙ্গ কামড়াইলে তখন কষ্টিকাম আহত স্হানে লাগাইলে খুব শিগ্রই যন্ত্রণা নিবারন হয়।ভীমরুল, বোলতে, মৌমাছি,ডাস ইত্যাদি কামড়াইলে ঐ স্হানে আপাংগের পাতার রম ঘষিয়া দিলে তাৎক্ষনিক জ্বালা নিবারণ হয়। কুকুর, বিড়াল, শিয়াল বা বেজী কামড়াইলে যত শিগ্রই সম্ভব কার্বলিক এসিড দ্বারা দুষ্ট স্হানটি পোড়াইয়া দিবে। কার্বলিক এসিড এর অভাব হলে লোহা গরম করিয়া পোড়াইয়া দেওয়া ভাল। কুকুর কামড়াইবার পর কুকুরটি মারিয়া ফেলবেন না। পাগলা কুকুর তিন চার দিনের বেশি বাচে না। কুকুর কামরাইয়া যদি সুস্হ শরিরে ১০-১২দিন বাচিয়া থাকে, আর কাউকে না কামরায় বা কোন পাগলামির লক্ষণ দেখা না যায়,তবে কুকুরের কামরে চিন্তার কোন কারণ নাই।পাগলা কুকুর কামড়াইলে সরকার অনুমদিত ইনজেকশন বা ব্যাকসিন এক মাত্র উত্তম উপায়। অন্য কোন চিকিৎসা গ্রহন ঠিক নয়।
------"""
ডা. ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল, সাভার, ঢাকা।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
(আমার এরকম সকল লেখা আমাদের হোমিওপ্যাথিক প্র‍্যাকটিস অব মেডিসিন বইয়ে আছে। আপনি ইচ্ছে করলে উপরের ঠিকানায় যোগাযোগ করুন )

S**t
05/02/2022

S**t

Success
04/01/2022

Success

Home delivary 😊😊
08/11/2021

Home delivary 😊😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi:

Share