Abu Rashed Siddik

Abu Rashed Siddik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abu Rashed Siddik, Dhaka.

 #চিন্তাশীল লোকদের দৃষ্টি আকর্ষণ করছিএকটি দৃষ্টান্তমূলক  #উদাহরণ দিচ্ছি—ধরা যাক, একটি বিশাল সমুদ্রযাত্রা শুরু হলো। আপনি ...
03/10/2025

#চিন্তাশীল লোকদের দৃষ্টি আকর্ষণ করছি
একটি দৃষ্টান্তমূলক #উদাহরণ দিচ্ছি—
ধরা যাক, একটি বিশাল সমুদ্রযাত্রা শুরু হলো। আপনি নিজেও সেই জাহাজের একজন যাত্রী। হাজার হাজার যাত্রী নিয়ে জাহাজটি নির্দিষ্ট গন্তব্যের পথে যাত্রা শুরু করল। যাত্রীরা যার যার মতো আনন্দে মেতে উঠল- কেউ গান গাইছে, কেউ নাচছে, কেউ সমুদ্রের সৌন্দর্যে মগ্ন। কিন্তু একজন চিন্তাশীল যাত্রী সবার থেকে আলাদা। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন, যাত্রীরা নিরাপত্তা নিয়ে একেবারেই উদাসীন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো- জাহাজ চালনার দায়িত্ব যাদের হাতে, তারা দুর্নীতিবাজ, মদ্যপানকারী ও নষ্ট চরিত্রের মানুষ। তারা জাহাজের যাত্রীদের জীবন নিয়ে খেলছে।

এই অবস্থায় সেই চিন্তাশীল যাত্রী কিছু সৎ ও সচেতন মানুষকে নিয়ে গোপনে একটি দল গঠন করলেন। তাদের উদ্দেশ্য একটাই—যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া।

চিন্তাশীল লোকটির নেতৃত্বে গঠিত দলটির মধ্যে কয়েকজন প্রস্তাব দিল, “আমরা নীতিগত অবস্থান ঠিক রেখে গোপনে জাহাজ পরিচালনার কাজ শিখে নিই। যখন সঠিক সময় আসবে, তখন দুর্নীতিবাজ নাবিকদের সরিয়ে আমরা দায়িত্ব নেবো। এতে জাহাজও নিরাপদ থাকবে, আমরাও অভিজ্ঞ হবো।”

কিন্তু চিন্তাশীল নেতা, সহকর্মীদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন— “এখন এসব শিখে সময় নষ্ট করার দরকার নেই। যখন দায়িত্ব আমাদের হাতে আসবে, তখন শিখব। আগে যাত্রীদের সাপোর্ট এবং জাহাজের দায়িত্ব আমাদের হাতে আসুক, তারপর পরিচালনা শিখব। এর বাইরে কিছু করা অহেতুক কাজ।”

তিনি সহকর্মীদেরকে এমন সব কথা বললেন যা তাদের ডিমোটিভেট করার জন্য যথেষ্ট ছিল। এতে করে কর্মীদের মন খারাপ হলেও তারা বাস্তবে কোন প্রতিবাদ করতে পারল না, কারণ নীতিগতভাবে তারা তাকে নেতা হিসেবে মেনে নিয়েছিল এবং তার সব সিদ্ধান্ত মানতে বাধ্য ছিল। এই কথা শুনে অনুগামীরাও নিরুৎসাহিত হলো। তারা আর কোনো উদ্যোগ নিল না, শুধু অপেক্ষা করতে থাকল।

এদিকে দুর্নীতিবাজ জাহাজ চালকেরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠল। তারা নেশায় অচেতন অবস্থায় জাহাজ চালাল, ভুল পথে নিল, যাত্রীদের শ্লীলতাহানি করল। এতে করে জাহাজে থাকা সাধারণ যাত্রীরা আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠল। তারা জাহাজ পরিচালনার জন্য বিকল্প ক্যাপ্টেন টিম খুঁজতে লাগল—এমন কেউ, যারা সত্যিই জাহাজকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে পারবে। এবার চিন্তাশীল সেই ভালো লোকগুলোও হতাশ হয়ে পড়লো পরিস্থিতি দেখে। কারণ তারা নিজেরা জাহাজ পরিচালনা সম্পর্কে কিছুই জানত না। কী করবে তারা? দায়িত্ব নিলেও বিপদ, না নিলেও বিপদ! কারণ দায়িত্ব নিলে পরিচালনা করতে পারবে না যোগ্যতার অভাবে, আর দায়িত্ব না নিলে যাত্রীগণ ক্ষতিগ্রস্ত হবে মাতাল কান্ডজ্ঞানহীন নাবিকদের হাতে।

একদিন ভীষণ ঝড় এলো। সমুদ্র উত্তাল হয়ে উঠল। যদি দক্ষ ও সৎ নাবিক থাকত, তবে জাহাজ সহজেই সামলে নেওয়া যেত। কিন্তু অযোগ্য, মদ্যপ নাবিকরা কিছুই করতে পারল না। যাত্রীরা আতঙ্কে চিৎকার করল, কিন্তু আর কোনো উপায় রইল না। বিশাল জাহাজটি ভয়ঙ্কর বিপদের দিকে ধাবিত হতে থাকল।

#কী_বুঝলেন?
যখন বিপদ চরমে পৌঁছাল, তখন সেই চিন্তাশীল যাত্রী ও তার দল অনুতপ্ত হলো। তারা কান্নায় ভেঙে পড়ল- “যদি আমরা আগে থেকেই শিখতাম, জ্ঞান ও দক্ষতা অর্জন করতাম, তবে আজ জাহাজ রক্ষা করতে পারতাম। দায়িত্ব হাতে আসার পর শিখবো ভেবে দেরি করার কারণে আজ হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।”
কিন্তু তখন আর সময় ছিল না। জাহাজ ধ্বংসের পথে এগোতেই থাকল।

#মনে_রাখবেন! দায়িত্ব পাওয়ার পর যোগ্যতা অর্জন নয়, বরং দায়িত্ব পাওয়ার আগেই যোগ্য হতে হয়।
নেতৃত্ব মানে শুধু জনমত অর্জন নয়; নেতৃত্ব মানে দক্ষতা, সততা, অভিজ্ঞতা ও দূরদর্শিতা।
অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত লোকেরা যখন নেতৃত্বে থাকে, তখন সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
তাই যে কেউ যদি সত্যিই নেতৃত্ব দিতে চায়, তবে আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে—জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, নৈতিকতা ও সততা রক্ষা, ত্যাগ ও সাহসের মানসিকতা।
কারণ: প্রস্তুতি ছাড়া নেতৃত্ব নেওয়া মানে একটি বিশাল জাহাজকে ঝড়ের মাঝে দিকনির্দেশনা ছাড়া
ছেড়ে দেওয়ার মতোই মারাত্মক বিপজ্জনক।

© আবু রাশেদ সিদ্দিক ৪ অক্টোবর ২০২৫ ইং

সত্য-সন্ধানী প্রিয় বন্ধু, আপনি কি জানেন আল্লাহর পথে আহ্বানকারীর ডাক অবহেলা করার ফলাফল কী হতে পারে?মানুষ বা শয়তান যতই চেষ...
29/09/2025

সত্য-সন্ধানী প্রিয় বন্ধু,
আপনি কি জানেন আল্লাহর পথে আহ্বানকারীর ডাক অবহেলা করার ফলাফল কী হতে পারে?
মানুষ বা শয়তান যতই চেষ্টা করুক, তারা আল্লাহর উদ্দেশ্য বা পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে না। আল্লাহ সর্বদা জ্ঞান, শক্তি ও ক্ষমতার অধিকারী। মানুষের ও শয়তানের ক্ষমতার সীমা শুধুমাত্র চেষ্টা পর্যন্ত, কিন্তু ফলাফল সবসময় আল্লাহর হাতে। যারা আল্লাহর ডাককে উপেক্ষা করে বা বাধা দিতে চায়, তারা কেবল নিজের ক্ষতি করে। তারা শুধু বিভ্রান্তির পথে পরিচালিত হয়, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়- “আল্লাহর পথে আহ্বানকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা” হলো জীবনকে সঠিক পথে পরিচালিত করার একমাত্র পথ।
মানুষ প্রায়শই নিজের সামান্য শক্তিকে অতিমূল্যায়ন করে। শয়তানের প্ররোচনায় তারা ভাবতে পারে যে, তাদের ইচ্ছা বা প্রচেষ্টা দিয়ে আল্লাহর পরিকল্পনাকে বাধাগ্রস্ত করা সম্ভব। কিন্তু কুরআন স্পষ্টভাবে ঘোষণা করে, পৃথিবীতে এমন কেউ নেই, যে মহান আল্লাহর সিদ্ধান্ত বা পরিকল্পনাকে রদ করতে পারে।
আল্লাহ বলেন, “যদি কেউ আল্লাহর পথে আহ্বানকারীর ডাক উপেক্ষা করে, তবু তারা পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্য বা পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না। আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই, এবং তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকে।” (সূরা আল-আহকাফ: ৩২)।

আল্লাহ সর্বশক্তিমান এবং সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ তার হাতে। মানুষ বা শয়তান যতই চেষ্টা করুক, আল্লাহর ইচ্ছাকে কেউ থামাতে পারে না। “আল্লাহ যা চান, তাই হয়, এবং তার প্রতিপালনের বাইরে কোনো শক্তি নেই।” (সূরা আল-কদর: ৫)।

Abu Rashed Siddik আবু রাশেদ সিদ্দিক

26/09/2025

অধিকাংশ মানুষের স্বভাবগত ভাবনা হলো- তারা নিজে যা বুঝে সেটাই যথার্থ মনে করে। অন্য কারো কথা বা উপস্থাপনা, যদি তা তাদের নিজস্ব চিন্তা ও বক্তব্যের পরিপন্থী হয়, তাহলে তা মেনে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে ওঠে।
কিন্তু প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী তারাই, যারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে। পরবর্তীতে, যদি সেই কথা তার নিজের ধারণার বিরুদ্ধে হয়, তবুও যা কল্যাণকর, তা গ্রহণ করে এবং মন্দ থেকে নিজেকে পরিশুদ্ধ করার লক্ষ্যে অন্যের বক্তব্যকে উৎসাহ দেয়।

© আবু রাশেদ সিদ্দিক

জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাঁর দাসত্বে অবিচল থাকা, রাসূল (সাঃ) এর পথ অনুসরণ, সময় ও সম্পদ ব্যয় করে দ্ব...
25/09/2025

জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাঁর দাসত্বে অবিচল থাকা, রাসূল (সাঃ) এর পথ অনুসরণ, সময় ও সম্পদ ব্যয় করে দ্বীন প্রতিষ্ঠার পথে দাওয়াতি প্রচেষ্টা চালানোই একজন মু’মিনের মৌলিক দায়িত্ব ও উদ্দেশ্য। এই আদর্শকে বাস্তব রূপ দিতে ঈমানদারদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। এ ঐক্য শুধু ব্যক্তিগত আমলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংগঠিত দাওয়াতি ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের মাধ্যমে কার্যকর হয়। এজন্য প্রয়োজন কুরআন ও সুন্নাহ ভিত্তিক সুসংগঠিত কর্মধারা ও নেতৃত্বের প্রতি দায়িত্বশীল আনুগত্য। তবে এই আনুগত্য কোনো অন্ধ অনুসরণ নয়; বরং তা গড়ে উঠে পারস্পরিক বোঝাপড়া, খোলামেলা পরামর্শ ও আদর্শিক সমঝোতার ভিত্তিতে। নেতৃত্ব ও অনুসারীদের মাঝে বিশ্বাস, দায়বদ্ধতা ও স্বচ্ছতা থাকলেই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সুসংগঠিত ও সফল হতে পারে। দ্বীন-ইসলাম’ এর বিজয় আমাদের জীবদ্দশায় হবে কি না- তা আল্লাহর হিকমত ও ইচ্ছার উপর নির্ভরশীল- আল্লাহই ভালো জানেন। সেটি আমাদের নিয়ন্ত্রণাধীন নয়; কিন্তু আমাদের দায়িত্ব হলো আল্লাহর রাসূল (সাঃ) দেখানো পথে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের কাছ থেকে ফলাফল নয়; বরং আমাদের আন্তরিক চেষ্টা, ইখলাস ও ত্যাগের প্রমাণ চান, এককথায় ঈমানের ভিত্তিতে আমলে সালেহকারী একদল লোক চান। একজন মু’মিনের করণীয় হলো- আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সময়, সম্পদ ও সামর্থ্য নিয়োজিত করে দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি প্রচেষ্টা চালানো। এই নিবেদিতপ্রাণ, একাগ্র ও খাঁটি প্রচেষ্টার মাধ্যমেই ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা হবে। সুতরাং, আমাদের কর্তব্য হলো- প্রচেষ্টা অব্যাহত রাখা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এবং দ্বীনের পথে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করা; আর ফলাফল আল্লাহর হাতে সমর্পণ করা।

© আবু রাশেদ সিদ্দিক

24/09/2025

তুমি কারো জন্য অপেক্ষা করো না, নিজের শক্তি আর যোগ্যতায় এগিয়ে যাও।
অন্যকে নকল নয়—নিজের মতো হও, নিজের ভেতরের নিজের শক্তি খুঁজে বের করো।
নিজেকে সময় দাও, নিজেকে সম্মান দাও- কারণ পৃথিবী কখনও তোমাকে তোমার মতো মূল্য দেবে না, যতক্ষণ না তুমি নিজেই নিজেকে মূল্য দাও।
জীবনের রথের সারথি তুমি নিজেই—ভরসা রাখো আল্লাহর উপর, একদিন নিজের গড়া জীবনটাই তোমার সবচেয়ে বড় আনন্দ আর গর্ব হয়ে উঠবে। ইনশাআল্লাহ।
© আবু রাশেদ সিদ্দিক

23/09/2025

আদর্শ ছাড়া মানুষ দেহ আছে, কিন্তু প্রাণ নেই।
আদর্শ হলো- মানুষের জীবনের পথনির্দেশক আলো,
যা তাকে সত্য এবং সঠিক পথ আঁকড়ে ধরতে
এবং ভুল, অন্যায় থেকে দূরে থাকতে সাহায্য করে।
মনে রাখবেন—
যে টাকা হারায়, সে কিছু হারায়।
যে স্বাস্থ্য হারায়, সে অনেক কিছু হারায়।
কিন্তু যে ব্যক্তিত্ব/আদর্শ হারায়, সে সবই হারায়।
কারণ- আদর্শ মানুষকে আলোকিত করে, অটল রাখে, আর মৃত্যুর পরেও তাকে সম্মানিত করে।
তাই জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের উচিত
সত্য, ন্যায় ও আল্লাহর সন্তুষ্টিকে আঁকড়ে ধরা-ই আসল সাফল্য।
© আবু রাশেদ সিদ্দিক

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Rashed Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share