Tomal's Gallery

Tomal's Gallery This page is a common platform of my creative work

জীবনের মতোই এক ছিল কাঠ পেন্সিল, ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া ছিল তার নিয়তি।প্রতিটি লিখনে, প্রতিটি আঁচড়ে সে কাউকে হাসিয়েছে, শিখি...
25/07/2025

জীবনের মতোই এক ছিল কাঠ পেন্সিল, ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া ছিল তার নিয়তি।
প্রতিটি লিখনে, প্রতিটি আঁচড়ে সে কাউকে হাসিয়েছে, শিখিয়েছে, স্বপ্ন দেখিয়েছে।
শেষে বুঝেছিল—জীবনের মানে নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু রেখে যাওয়া।

লাইফে 'হাজার হাজার' মানুষ থাকার দরকার নাই, এমন কিছু মানুষ থাকুক যাদের কারনে বারবার মনে পড়বে 'এরা আছে বলেই আমি ভালো আছি,এ...
11/05/2023

লাইফে 'হাজার হাজার' মানুষ থাকার দরকার নাই, এমন কিছু মানুষ থাকুক যাদের কারনে বারবার মনে পড়বে 'এরা আছে বলেই আমি ভালো আছি,এরা আছে বলেই আমার জীবন এতো সুন্দর!' ❤️

আমার থাকুক হেরে যাবার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ,তোমার জয়েও থাকুক আমার হাসি, বুকে থাকুক মানুষ হবার মন।
16/02/2022

আমার থাকুক হেরে যাবার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ,
তোমার জয়েও থাকুক আমার হাসি, বুকে থাকুক মানুষ হবার মন।

একটি উজ্জ্বল সূর্য শুধু বিকিরনই করেনা, সাথে জীবন, আশা, এবং একটি সুন্দর দিনের শুরুও বহে আনে মানুষের জন্য।
30/10/2021

একটি উজ্জ্বল সূর্য শুধু বিকিরনই করেনা,
সাথে জীবন, আশা, এবং একটি সুন্দর দিনের শুরুও বহে আনে মানুষের জন্য।

বড়ো শহরে বড়ো বড়ো বাড়ি থাকে, গায়ে গা লাগিয়ে। জানলা দিয়ে তাকালে সামনের বাড়ির দেয়াল পড়ে। আবার ছাদে যেতেও মানা থাক...
27/06/2021

বড়ো শহরে বড়ো বড়ো বাড়ি থাকে, গায়ে গা লাগিয়ে। জানলা দিয়ে তাকালে সামনের বাড়ির দেয়াল পড়ে। আবার ছাদে যেতেও মানা থাকে। তাই নগরে পূর্ণিমার আসা-যাওয়ার খবর থাকে না। চাঁদ দেখতে গেলে চোখে ট্রাইপড লাগে; মানে স্থৈর্যগুণ লাগে। বৈষয়িক বিচ্যুতি লাগে। নৈঃশব্দ্য লাগে। আর জীবনে যেহেতু এমনিতেই অনেক প্যারা থাকে, নতুন প্যারার টাইম থাকে না। গ্রামের তুলনায় শহরে অনেক রাত অবধি জেগে থাকে মানুষ। গ্রামে রাত সাড়ে দশটা মানে তো গভীর রাত; শহরে তখন সন্ধ্যা মাত্র। তারপরও নাগরিক রাতের পূর্ণিমার বঞ্চনা বেশি। পথে চলতে মানুষ আকাশ দেখে না। সাঁইসাঁই গাড়ির গতি আর অজস্র বাতির মিছিলে চোখ সতর্ক থাকে। তখন চাঁদ দেখতে গেলে গাড়িচাপার ভয় থাকে। মূহুর্তের জন্য চট করে মাথা তুলে বড়োজোর একবার দু’বার তাকিয়ে নেয়া যায়; দেখা যায় না। তাকানোর মানে তো আর দেখা নয়। যান্ত্রিক চোখ দিয়ে কাছে টেনে দেখলে বেশ বোঝা যায়, দৃশ্যমাণ বস্তু হিসেবে চাঁদ তেমন সুন্দর নয়। তবু চাঁদ আর জ্যোৎস্না নিয়ে এতো বন্দনা! চাঁদের জ্যোৎস্নারা নাকি গলে গলে পড়ে। আর ওই জ্যোৎস্নায় নাকি স্নান করা যায়। বয়স্ক বিচক্ষণ বলেন, “ধুর মিয়া! এইগুলান হইলো ভাবের ফাইজলামি…গাগলামি। চাঁদ কি সাইবেরিয়ার বরফ নাকি যে গইল্যা পড়বো?” তবু কেউ কেউ পূর্ণিমার চাঁদে বুঁদ হয়ে থাকে। গলা জ্যোৎস্নার ধারায় স্নান করে। পাগলামি বটে।

22/05/2021
পাহাড়পুর।
03/04/2021

পাহাড়পুর।

কিছুক্ষণ পর থেমে যাবে রজনীর সমস্ত কোলাহল-প্রশান্ত চিত্তে ঘুমিয়ে পড়বে ধরণী; বিলাসী স্বপনে কেটে যাবে রাত,চন্দ্রের আলোকসজ্জ...
08/03/2021

কিছুক্ষণ পর থেমে যাবে রজনীর সমস্ত কোলাহল-
প্রশান্ত চিত্তে ঘুমিয়ে পড়বে ধরণী; বিলাসী স্বপনে কেটে যাবে রাত,
চন্দ্রের আলোকসজ্জা লীন হবে উষার লগনে
প্রস্তুত হবে ঘন সবুজ নারঙ্গীবন; বরণীবে একটি নতুন ভোর।

Address

Dhaka
1212

Telephone

01521322492

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tomal's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category